এক্সপ্লোর

Covid19 Third Wave: করোনার থার্ড ওয়েভের শিখর কি পার? কী বলছেন চিকিৎসকরা?

Covid19 Third Wave: রাজ্যে কমতে (West Bengal) শুরু করেছে করোনা সংক্রমণের হার, আর তাই প্রশ্ন উঠছে। তাহলে কি আমরা করোনার থার্ড ওয়েভের শিখর পার করে ফেলেছি? আশার আলো কি ফুটতে শুরু করেছে?

ঝিলম করঞ্জাই, সন্দীপ সরকার ও আবীর দত্ত, কলকাতা: রাজ্যে (West Bengal) নিম্নমুখী দৈনিক সংক্রমণের হার (Daily Corona Case)। এই অবস্থায় অনেকেরই প্রশ্ন, আমরা কি করোনার থার্ড ওয়েভের (Third Wave) শিখর পার করে ফেলেছি? যদিও, এটা এখনই বলার সময় আসেনি বলেই মত চিকিৎসকদের একাংশের।

রাজ্যে কমতে (West Bengal) শুরু করেছে করোনা সংক্রমণের হার, আর তাই প্রশ্ন উঠছে। তাহলে কি আমরা করোনার থার্ড ওয়েভের শিখর পার করে ফেলেছি? আশার আলো কি ফুটতে শুরু করেছে? বিশেষজ্ঞদের একাংশের মতে, বিশ্বের অন্যান্য দেশে দেখা গেছে, করোনার সংক্রমণ বৃদ্ধির আড়াই থেকে ৩ সপ্তাহ পর তা নিম্নমুখী হয়েছে। বর্তমানে কি আমরাও সেই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি? চিকিৎসক অজয় সরকার বলেন, “আমাদের এখানে ডিসেম্বরের শেষ দিক থেকে শুরু হয়েছে, এখন জানুয়ারির মাঝামাঝি সময়, পৃথিবীর অন্য জায়গায় যা দেখা গেছে, ৩ থেকে ৪ সপ্তাহ পিক থাকছে, তারপর ফল করছে। আমাদের এখানেও আশা করা যায়, আর দিন সাতেক পর থেকে পরিস্থিতি বদলাবে।’’

চিকিৎসকদের একাংশের মতে, আমরা করোনার থার্ড ওয়েভের শিখর পার করে এসেছি কি না, তা বুঝতে আরও কয়েকদিন সময় লাগবে। কারণ, অনেকেই র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করিয়ে, তা আপলোড করছেন না। ফলে, আসল ছবিটা সামনে আসছে না। এবিষয়ে শিশুরোগ বিশেষজ্ঞ প্রভাসপ্রসূন গিরি বলেন, থার্ড ওয়েভের পিক চলে গেছে, এটা বোঝার মত জায়গায় আমারা এখন নেই। চিকিৎসক শুভ্রজ্যোতি ভৌমিকের কথায়, “যত মানুষ আক্রান্ত হচ্ছেন, তার থেকে বড় অংশের মানুষ টেস্ট করাচ্ছেন না। পরীক্ষা না করালে, তাহলে গ্রাফ আমাদের এখানেও কমবে।’’

IIT কানপুরের গবেষকদের দাবি, জানুয়ারির মাঝ থেকে দেশে কোভিড সংক্রমণ শীর্ষে উঠে, জানুয়ারির শেষ সপ্তাহ বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সংক্রমণ দ্রুত কমতে শুরু করবে। তাৎপর্যপূর্ণ বিষয় হল মঙ্গলবার বাংলায় দৈনিক আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৪৩০। সোমবার ছিল ৯ হাজার ৩৮৫। অর্থাৎ দৈনিক সংক্রমণ ফের একটু বাড়ল। এই অবস্থায়, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অতিরিক্ত সচিব সব রাজ্য সরকার ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলিকে চিঠি দিয়ে বলেছেন,  ওমিক্রন স্ট্রেনের কারণে করোনা সংক্রমণ বৃদ্ধির আবহে ICMR’র তথ্য বলছে, একাধিক রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে কোভিড টেস্টের সংখ্যা কমছে। এই প্রেক্ষাপটে, স্বাস্থ্য মন্ত্রকের তরফে সব রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলিকে কোভিড টেস্ট বাড়ানোর কথা বলা হয়েছে। রাজ্য স্বাস্থ্য দফতরের মঙ্গলবারের পরিসংখ্যান অবশ্য বলছে, সোমবারের তুলনায় মঙ্গলবার কোভিড টেস্ট বেড়েছে।

আরও পড়ুন: KMC: মানুষের সমস্যা শুনতে নয়া উদ্যোগ, কাউন্সিলর স্টেশন চালু কলকাতা পুরসভার ৪৮ নম্বর ওয়ার্ডে

সেরা শিরোনাম

West Bengal News Live : আরও বিপাকে হুমায়ুন কবীর, টালা থানায় AJUP-প্রধানের বিরুদ্ধে অভিযোগ দায়ের
আরও বিপাকে হুমায়ুন কবীর, টালা থানায় AJUP-প্রধানের বিরুদ্ধে অভিযোগ দায়ের
Dengue : জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের
জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের
Earthquake : ফের ভূমিকম্প উত্তরাখণ্ড - দিল্লিতে, কেন বারবার কেঁপে উঠছে পাহাড় ? বড় বিপদ আসন্ন?
ফের ভূমিকম্প উত্তরাখণ্ড - দিল্লিতে, কেন বারবার কেঁপে উঠছে পাহাড় ? বড় বিপদ আসন্ন?
By Election and Annapurna Yojana:
"৯০ শতাংশ মুসলিম মহিলা বিজেপিকে ভোট দিয়েছে, আমার বিশ্বাস", উপনির্বাচনের পর অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget