এক্সপ্লোর

Calcutta High Court: মেনকা গম্ভীরের আদালত অবমাননা-মামলায় ইডি-র হলফনামা তলব হাইকোর্টের

কয়লা পাচার মামলায় ২৫ মার্চ মেনকার বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করে ইডি। ৩০ অগাস্ট আদালতের নির্দেশের পর কোনও কড়া পদক্ষেপ নেওয়া হয়নি। পাল্টা সওয়াল ইডি-র আইনজীবীর।

সৌভিক মজুমদার, কলকাতা: মেনকা গম্ভীরের (Menaka Complain) দায়ের করা আদালত অবমাননা-মামলায় ইডি-র (ED) হলফনামা তলব করল হাইকোর্ট (Calcutta High Court)। কাল সকাল সাড়ে ১০টার মধ্যে জমা দিতে হবে হলফনামা। নিজেদের বক্তব্য জানাতে হবে অভিবাসন দফতরকেও। আদালতের রক্ষাকবচের পরও বিদেশ যেতে দেওয়া হয়নি। তলব করলে যাওয়া হচ্ছে, তারপরেও কেন বাধা? আদালতে সওয়াল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) শ্যালিকা মেনকা গম্ভীরের আইনজীবীর। এটা কীভাবে আদালত অবমাননা হতে পারে? পাল্টা প্রশ্ন বিচারপতি মৌসুমী ভট্টাচার্যর। কড়া পদক্ষেপের নামে কিন্তু আটক করেও রাখা যাবে না, আদালতে ব্যাখ্যা মেনকার আইনজীবীর। কয়লা পাচার মামলায় ২৫ মার্চ মেনকার বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করে ইডি। ৩০ অগাস্ট আদালতের নির্দেশের পর কোনও কড়া পদক্ষেপ নেওয়া হয়নি। পাল্টা সওয়াল ইডি-র আইনজীবীর।

৭ ঘন্টা ইডি-র জিজ্ঞাসাবাদ: গত ১২ সেপ্টেম্বর দীর্ঘ ৭ ঘন্টা ধরে ইডি-র জিজ্ঞাসাবাদের পর বেরোন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) শ্যালিকা মেনকা গম্ভীর (Menoka Gambhir )। কয়লা পাচারকাণ্ডে (Coal Scam)  ইডি-র তলব পেয়ে এদিন সল্টলেকের সিজিও কমপ্লেক্স যান অভিষেকের শ্যালিকা। 

সময় বিভ্রাট নিয়ে বিতর্ক: প্রসঙ্গত, ইতিমধ্যেই এই জিজ্ঞাসাবাদ নিয়েই হয়ে গিয়েছে বিস্তর জলঘোলা। সময় বিভ্রাট নিয়ে তৈরি হয় বিতর্ক। কয়লাকাণ্ডেইডির তলবে ১১ সেপ্টেম্বর মধ্যরাতে সিজিও কমপ্লেক্সে হাজির হন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা। মেনকা গম্ভীরের আইনজীবী জানিয়েছেন, ১২ সেপ্টেম্বর ‘টুয়েলভ থার্টি AM’-এ তাঁর মক্কেল মেনকা গম্ভীরকে তলব করেছিল ইডি। নির্ধারিত সময়ের ১০ মিনিট আগেই তাঁরা পৌঁছে যান সিজিও বিল্ডিংয়ে। কিন্তু সেখানে গিয়ে দেখেন, সিজিওয় ঢোকার মেন গেট তালাবন্ধ।

তলবের সময় নিয়ে প্রশ্ন তৃণমূলের: কর্তব্যরত এক জওয়ানকে তাঁরা বলেন, আমাদের ডেকেছে, তাই এসেছি। তারপর জওয়ান দরজা খুলে দিতেই তাঁরা হেঁটে ভিতরে ঢোকেন। লিফটে করে পৌঁছে যান ইডির অফিসে। পাঁচ মিনিট অপেক্ষা করার পর নিচে নেমে আসেন। আর এখানেই প্রশ্ন তুলেছে তৃণমূল। কী করে একজন মহিলাকে রাত সাড়ে বারোটার সময় তলব করা হয় ? এটা কি আইন অনুযায়ী হয়েছে ? প্রশ্ন তুলেছে শাসকদল।

 মেনকা-র বিরুদ্ধে  কী অভিযোগ ? এরপর সোমবার দুপুর সাড়ে বারোটা নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্স পৌঁছন মেনকা গম্ভীর। মূলত, কয়লাকাণ্ডের টাকা পাচারের সময় অভিষেকের শ্যালিকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছে বলে দাবি ইডি-র। এদিন টানা ৭ ঘন্টা চলে মেনকার জিজ্ঞাসাবাদ।তবে জিজ্ঞাসাবাদের পর বাইরে বেরিয়ে এদিন কিছু বলতে চাননি তিনি।

অপরদিকে হাইকোর্টের তরফে মেনকা গম্ভীরের ইস্যুতে একাধিক নির্দেশ রয়েছে। হাইকোর্ট নির্দেশ দিয়েছে, মেনকা গম্ভীরকে জিজ্ঞাসাবাদ করতে হলে, তা কলকাতাতেই করতে হবে। যখনই প্রয়োজন পড়বে, ইডি তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারে। পাশাপাশি কোনও কঠোর পদক্ষেপ তার বিরুদ্ধে নেওয়া যাবে না।মূলত মেনকাকে পাসপোর্ট জমা রাখা বা বিদেশ যেতে পারা যাবে না, এধরণের কোনও নির্দেশই দেওয়া হয়নি। কিন্তু ব্যাঙ্কক যাওয়ার পথে মেনকাকে আটকেছিল কেন্দ্রীয় তদন্তাকারী সংস্থা। এটা আইনসঙ্গত হয়নি বলে অভিযোগ। আদালতের সেই নির্দেশ অবমাননা করা হয়েছে অর্থাৎ মানা হয়নি বলেই অভিযোগ তোলা হয়েছে। আদালতের দ্বারস্থ হয়েছেন মেনকা গম্ভীর। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ISI Linkman Arrested : বনগাঁ-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার 'ISI-এর চর' পাক নাগরিক,নজর ছিল রেলে ! বড় নাশকতার ছক?
বনগাঁ-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার 'ISI-এর চর' পাক নাগরিক,নজর ছিল রেলে ! বড় নাশকতার ছক?
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
West Bengal News Live : রাজ্য পুলিশের STF-এর জালে পাক-নাগরিক, ISI-যোগ রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের
রাজ্য পুলিশের STF-এর জালে পাক-নাগরিক, ISI-যোগ রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের
Weather Update : কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget