এক্সপ্লোর

SSC Update: বৃহস্পতিবার দুপুর পর্যন্ত এসএসসি দফতরে ঢুকতে পারবেন না কেউ, মধ্যরাতেই আদালতের নির্দেশ

কোনও সরকারি আধিকারিক, কোনও কর্মী কেউ ঢুকতে পারবেন না। কাল বেলা ১২টার মধ্যে সিসি ফুটেজ পেশের নির্দেশ হাইকোর্টের। 

কলকাতা: ঘরির কাঁটায় সাড়ে দশটা। এসএসসির (SSC) চাকরিপ্রার্থীদের আবেদনে সাড়া দিয়ে গভীর রাতেই শুনানি শুরু হয় হাইকোর্টে। রাত সাড়ে ১২টার মধ্যে এসএসসি দফতরে মোতায়েন করতে হবে সিআরপিএফ। এমনটাই নির্দেশ দিল হাইকোর্ট। কাল দুপুর ১টা পর্যন্ত কোনও সরকারি আধিকারিক, কোনও কর্মী এসএসসি দফতরে ঢুকতে পারবেন না কেউ। চেয়ারম্যানের পদত্যাগের পর থেকে কে বা কারা দফতরে ঢুকেছে তার সিসি ফুটেজ কাল বেলা ১২টার মধ্যে পেশের নির্দেশও দিয়েছে হাইকোর্ট। 

SSC’র নিয়োগ-দুর্নীতি মামলায় প্রায় মধ্যরাত অবধি কলকাতা হাইকোর্টে বেনজির শুনানি!মামলাকারীদের তরফে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ শুনে একের পর এক কড়া নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন হাইকোর্ট নির্দেশ দেয় ‘বুধবার রাত সাড়ে বারোটা থেকে, CRPF’এর নিরাপত্তায় মোড়া থাকবে SSC দফতর। বৃহস্পতিবার দুপুর একটা অবধি SSC’র অফিসে ঢুকতে পারবেন না কেউ। বৃহস্পতিবার SSC দফতরের CCTV ফুটেজ জমা দিতে হবে কলকাতা হাইকোর্টে’।

আরও পড়ুন: SSC Chairman Update: এই প্রথম SSC’র চেয়ারম্যান পদে IAS

নথি নষ্টের আশঙ্কায় ফের হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এসএসসির (SSC) চাকরিপ্রার্থীরা। এসএসসি (SSC) মামলায় নাটকীয় মোড়, বেনজিরভাবে রাতেই হাইকোর্টে (Calcutta High Court) শুনানি। এদিন রাত সাড়ে দশটায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly) এজলাসে শুনানি শুরু হয়। অবিলম্বে সিআরপিএফ (CRPF) মোতায়েন করে নথি সংরক্ষণের আবেদন করেছেন এসএসসির (SSC) চাকরিপ্রার্থীরা। 

এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল সিবিআই। এই বিতর্কের মাঝেই এদিন এসএসসি চেয়ারম্যান পদে রদবদল ঘটে। এ দিন হঠাৎই চেয়ারম্যান পদে ইস্তফা দেন সিদ্ধার্থ মজুমদার। এর পরেই SSC’র চেয়ারম্যান হিসেবে IAS অফিসার শুভ্র চক্রবর্তীকে নিয়োগ করে রাজ্য সরকার। এসএসসি চাকরিপ্রার্থীদের আশঙ্কা এই পরিস্থিতির মাঝেই গুরুত্বপূর্ণ নথি সরিয়ে ফেলা হতে পারে। আদালতের কাছে তাঁদের আর্জি অবিলম্বে মধ্যশিক্ষা পর্ষদ এবং এসএসসির দফতরে সিআরপিএফ মোতায়েন করা হোক। চাকরিপ্রার্থীদের এই আবেদনে সাড়া দিয়ে এ দিন রাতারাতি রাত সাড়ে দশটায় বেনজিরভাবে হাইকোর্টে শুরু হয় শুনানি।

এ দিন রাতেই বাড়ি থেকে হাইকোর্টের উদ্দেশে রওনা দেন ডেপুটি রেজিস্ট্রার। ‘হাইকোর্টের রায়ের পরে কারা এসএসসি দফতরে এসেছিলেন। আদালতে সেই সিসি ফুটেজ পেশের আবেদন জানিয়েছেন চাকরীপ্রার্থীদের আইনজীবী বিকাশ ভট্টাচার্য। পাশাপাশি এসএসসি দফতর কড়া নিরাপত্তায় ঘিরে ফেলার আবেদনও জানানো হয়েছে।

সেরা শিরোনাম

West Bengal Live Updates: শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
Weather Update: মঙ্গলবার থেকেই এক লাফে নামবে পারদ! আগামী সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীত? কবে কাটবে নিম্নচাপ?
মঙ্গলবার থেকেই এক লাফে নামবে পারদ! আগামী সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীত? কবে কাটবে নিম্নচাপ?
Aparna Sen: এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক
এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক
Singur Factory: সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget