এক্সপ্লোর

Elephant Attack: হাতিকে উত্যক্ত করার অভিযোগ, গ্রেফতার আর্থ মুভারের সহ চালক

Jalpaiguri News: জলপাইগুড়ির মালবাজার এলাকার ছবি গত কয়েকদিন ধরেই সোশাল মিডিয়ায় ভাইরাল।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: দলছুট হয়ে লোকালয়ে ঢুকে পড়েছিল হাতি আর সেই হাতিকেই আর্থ মুভার দিয়ে উত্যক্ত করল স্থানীয়রা। এর মাঝেই আর্থ মুভারের সঙ্গে সংঘর্ষে আহত হল হাতি। ভাইরাল হল সেই ভিডিও। অন্য়দিকে মালবাজারে অমানবিক এই ছবি সামনে আসতেই আর্থ মুভারের সহ চালককে গ্রেফতার করল পুলিশ। সোমবার তাঁকে আদালতে পেশ করা হলে ১৪ দিনের জেল হেফাজত হয় তাঁর। 

জলপাইগুড়ির মালবাজার এলাকার ছবি গত কয়েকদিন ধরেই সোশাল মিডিয়ায় ভাইরাল। একটা অসহায় বন্য়প্রাণিকে ক্রমাগত বিরক্ত করার, রাগানোর এই ছবি দেখে বয়ে যাচ্ছে নিন্দার ঝড়। এই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, হাতির সামনে, একটি টংঘর থেকে ক্রমাগত চিৎকার করছে অনেকে। এরপর হাতিটি ছুটে গিয়ে, টংঘরে ধাক্কা মারে। হাতিটি ধাক্কা মেরে পিছনের দুপায়ে বসে পড়ে। এরপরও হাতিটির পিছন পিছন দৌড়তে থাকে জনতা।

আরেকটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, খোলা জায়গায় দাঁড়িয়ে আছে একটা হাতি। একটু দূরে তার মুখোমুখি একটা আর্থমুভার। যন্ত্রের একটা অংশ নাড়িয়ে ক্রমাগত হাতিটিকে উত্য়ক্ত করা হচ্ছে। রাগিয়ে তোলা হচ্ছে। একসময় ছুটে গিয়ে ধাতব অংশে মাথা দিয়ে ধাক্কা মারে হাতিটি। খাঁজ কাটা ধাতব অংশ, শরীরে সজোরে লাগলে, কতটা ব্য়থা লাগতে পারে, তা সহজে অনুমেয়। কিন্তু, নিষঠুর উল্লাসে মত্ত স্থানীয়রা উল্টোদিকে দৌড়োচ্ছে, তখনও তারা হাতির পিছনে ছুটছে ভিডিও করতে করতে।

এই ছবি ভাইরাল হওয়ার পর, রবিবার রাতে জেসিবি সহ চালক অমন এক্কাকে গ্রেফতার করেছে পুলিশ। হাতিটিকে উত্য়ক্ত করা এবং আঘাতের ঘটনায়, পরিবেশপ্রেমীদের তরফে বৈকুণ্ঠপুর ডিভিশন এবং মালবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়। আলাদা করে অভিযোগ দায়ের করা হয় বন দফতরের তরফে। বৈকুণ্ঠপুর ডিভিশনের DFO এম রাজা জানিয়েছেন, তাঁদের কাছে প্রথমে অভিযোগ এসেছিল। এরপর তাঁরা ভাইরাল ভিডিওটি দেখতে পান। রবিবার রাতে গ্রেফতার করা হয় জেসিবি চালককে। এই ঘটনায় 'বন্য় প্রাণ অ্য়াক্টে' মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বৈকুণ্ঠপুর ডিভিশন।

গত মাসে পশ্চিম মেদিনীপুরের দাঁতনে তখন হাতির তাণ্ডবে মৃত্য়ু হয় এক ব্য়ক্তির। আহত হন ১ জন। স্থানীয়দের দাবি, ১৮ জানুয়ারি রাতে ঝাড়গ্রামের নয়াগ্রামের দিক থেকে ১৭ থেকে ১৮ টি হাতির দল ঢুকে পড়ে গ্রামে। এরপর মালপাড়া সহ একাধিক গ্রামে তাণ্ডব চালায় দাঁতালের দল। সকালে হাতির দল দেখতে ভিড় জমান গ্রামের মানুষজন। তখনই এক বৃদ্ধ হাতির দলের মধ্য়ে পড়ে যান। অভিযোগ, একটি হাতি সুঁড়ে তুলে আছাড় মারে তাঁকে। হাসপাতালে নিয়ে গেলে মৃত্য়ু হয়।

আরও পড়ুন: Upper Primary Saraswati Puja: ত্রিপল টাঙিয়ে পুজোর আয়োজন, পথেই বাণী বন্দনা চাকরিপ্রার্থীদের

সেরা শিরোনাম

Kolkata Fire: প্রায় মধ্যরাতে কলকাতার বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাস্তায় নামলেন বাসিন্দারা
প্রায় মধ্যরাতে কলকাতার বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাস্তায় নামলেন বাসিন্দারা
Alipurduar News: নাবালিকাকে গণধর্ষণের পর পুড়িয়ে খুন, মূল অভিযুক্তর ফাঁসির সাজা ঘোষণা, বাকি ৩ অভিযুক্তর যাবজ্জীবন
নাবালিকাকে গণধর্ষণের পর পুড়িয়ে খুন, মূল অভিযুক্তর ফাঁসির সাজা ঘোষণা, বাকি ৩ অভিযুক্তর যাবজ্জীবন
West Bengal News Live Updates: আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
Madan Mitra: মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী
মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget