এক্সপ্লোর

Partha Chatterjee: ডায়েরিতেই লুকিয়ে রহস্য! আজই পার্থ-অর্পিতাকে মুখোমুখি বসিয়ে জেরা

SSC Scam Update: সকালে কলকাতা বিমানবন্দর থেকে তৃণমূলের মহাসচিবকে নিয়ে সরাসরি সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি-র দফতরে আনা হয়। নিয়ে যাওয়া হয় সাততলায়। ইডি হেফাজতেই রয়েছেন পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়।

কলকাতা: ভুবনেশ্বর (Bhubaneswar) থেকে আনার পর, আজই পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে (Arpita Mukherjee) মুখোমুখি বসিয়ে জেরা করার সম্ভাবনা ইডি-র (ED)। সকালে কলকাতা বিমানবন্দর (Kolkata Airport) থেকে তৃণমূলের মহাসচিবকে নিয়ে সরাসরি সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি-র দফতরে আনা হয়। নিয়ে যাওয়া হয় সাততলায়। ইডি হেফাজতেই রয়েছেন পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। ইডি সূত্রে দাবি, অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে ৩টি ডায়েরি। একটিতে উচ্চ শিক্ষা দফতর (Higher Education Department) লেখা। ইডি সূত্রে দাবি, এই ডায়েরিতেই লুকিয়ে রয়েছে রহস্য। 

পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে  মুখোমুখি বসিয়ে জেরা: নিয়োগ দুর্নীতিতে পার্থ ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা, গয়না, বিদেশি মুদ্রা উদ্ধারের পর এবার ইডির নজরে কালো ডায়েরি। এই ঘটনা ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। সূত্রের খবর, উদ্ধার হওয়া সেই ডায়েরিতে Department of Higher Education & School Education, Govt of West Bengal. ইডির দাবি, ডায়েরির ৪০টি পাতা অনেক কিছু লেখা রয়েছে। SSC দুর্নীতিতে সমস্ত আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন এই কালো ডায়েরি। উদ্ধার হওয়া কালো ডায়েরি কি সরকারি?  কেন কালো ডায়েরির ওপরে লেখা উচ্চশিক্ষা ও স্কুলশিক্ষা দফতর? কালো ডায়েরি অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে এল কী করে? ইডির সিজার লিস্টে আরও দাবি করা হয়েছে, কালো ডায়েরি ছাড়া আরও একটি এক্সিকিউটিভ ডায়েরি  এবং একটি পকেট ডায়েরি উদ্ধার করা হয়েছে পার্থ ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাট থেকে। 

এদিকে গতকাল এইমসে স্বাস্থ্য পরীক্ষা হয় পার্থ চট্টোপাধ্য়ায়ের। SSKM-এর রিপোর্টকে নাকচ করে, এইমস ভুবনেশ্বর তরফে জানিয়ে দেওয়া হয়, হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই। এপ্রসঙ্গে এদিন এসএসকেএমের কার্ডিওলজি বিভাগের চিকিত্‍সক তুষারকান্তি পাত্র বলেন, "এসএসকেএমে যা রিপোর্ট করা হয়েছিল, ভুবনেশ্বর এইমসের রিপোর্টও সবই প্রায় একরকম। ওষুধ আমরা যা প্রেসক্রাইব করেছিলাম, তাই দেওয়া হয়েছে। পার্থক্য শুধু ভর্তির ব্যাপারে। শনিবার আমরা ভর্তির সিদ্ধান্ত নিয়েছিলাম। তখন রোগীর শারীরিক অবস্থা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ওঁরা সোমবার রোগীকে অ্যাসেসমেন্ট করেছেন। মাঝখানে ৩৬ ঘণ্টা পেরিয়ে গিয়েছে। ৩৬ ঘণ্টা ধরে পার্থ চট্টোপাধ্যায়ের চিকিত্‍সা করেছি আমরা। তাতে শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। রোগীর এখনকার স্টেটাস অনুযায়ী, ভুবনেশ্বর এইমস রিপোর্ট দিয়েছে।''

আরও পড়ুন: Partha Chatterjee: ভুবনেশ্বর থেকে কলকাতায় আনা হল পার্থ চট্টোপাধ্যায়কে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ
Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
Bankura News: মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
Live News Update : দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক
দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget