এক্সপ্লোর

Saumitra khan : 'হিংসা ছড়ানো, মারধর এবং শ্লীলতাহানি'র অভিযোগ, সৌমিত্র খাঁ-কে নিয়ে বড় নির্দেশ আদালতের

Saumitra khan Case : ২০২৩ সালে একটি অশান্তির ঘটনায় বিষ্ণুপুরের সাংসদের বিরুদ্ধে হিংসা ছড়ানো, মারধর এবং শ্লীলতাহানির অভিযোগ ওঠে।

সৌভিক মজুমদার, কলকাতা : আদালতে স্বস্তি পেলেন সৌমিত্র খাঁ। বড় অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। ২০২৩ সালে বাঁকুড়ার সোনামুখী থানা এলাকায় একটি অশান্তির ঘটনায় মামলা দায়ের হয় বিষ্ণুপুরের বিজেপি সাংসদের বিরুদ্ধে। তার প্রেক্ষিতেই মামলাটি চলছিল। সৌমিত্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়। তবে আজকের মামলায় বিচারপতি শুভ্রা ঘোষ নিলেন বড় সিদ্ধান্ত। 

সোনামুখী থানায় দায়ের হওয়া FIR এর প্রেক্ষিতে চলতে থাকা মামলাটি খারিজ করলেন বিচারপতি শুভ্রা ঘোষ। ২০২৩ সালে একটি অশান্তির ঘটনায় বিষ্ণুপুরের সাংসদের বিরুদ্ধে হিংসা ছড়ানো, মারধর এবং শ্লীলতাহানির অভিযোগ ওঠে। নিম্ন আদালতে চার্জশিট পেশ করে পুলিশ। গ্রেফতারি পরোয়ানা জারি করে নিম্ন আদালত। সেই নির্দেশকে চ্য়ালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন সৌমিত্র খাঁ। সেই মামলাতেই এই নির্দেশ।  

 ৯ জুলাই তাঁকে ফের হাজিরা দিতে বলা হয়েছিল। হাজিরা এড়ালে তাঁকে গ্রেফতার করা হবে বলেও নির্দেশ দিয়েছিল এমপি-এমএলএ আদালত। এর আগে বারবার আদালতে হাজিরা এড়ান সৌমিত্র।  সৌমিত্রর আইনজীবী জানিয়েছিলেন , ভোট পরবর্তী হিংসা সামাল দিতেই ব্যস্ত ছিলেন সাংসদ। তাই  আদালতে হাজিরা দিতে পারেননি। এমপি এমএলএ আদালত জানিয়েছিল, বার বার তাঁকে তলব করা হলেও  সাংসদ তাতে সাড়া দেননি । তারপরই আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে সৌমিত্রর বিরুদ্ধে। 

এরপর সৌমিত্র সেই FIR খারিজের আবেদন জানান উচ্চ আদালতে। শুক্রবার সেই আবেদনের শুনানি ছিল। এদিনই বিচারপতি শুভ্রা ঘোষ বিষ্ণুপুরের বিজেপি সাংসদের বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ করে দেন।          

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

প্রসঙ্গত উল্লেখ্য , চলতি বছর লোকসভা ভোটে রাজ্যে ১৮ থেকে নেমে ১২তে পৌঁছেছে বিজেপি। অনেক কম ব্যবধানে হলেও নিজের আসনটিতে জয় ছিনিয়ে এনেছিলেন সৌমিত্র। এর এক মাসের মধ্যেই, চার কেন্দ্রের বিধানসভা উপনির্বাচন হ। সেখানেও গেরুয়া শিবিরের ভাঁড়ার শূন্য। উল্টে হাতছাড়া হয়েছে ২১-এ জেতা তিনটি কেন্দ্র। রাজ্যে পরপর নির্বাচনে ভরাডুবির পরই বঙ্গ বিজেপির অন্দরে বইছে ক্ষোভ-অসন্তোষের স্রোত। হালে বিজেপির রাজ্য কর্মসমিতির বৈঠকে প্রকাশ্যেই দলের সংগঠন নিয়ে প্রশ্ন তোলেন সৌমিত্র খাঁ। তিনি বলেন, সাংগঠনিক রদবদলের নিশ্চয়ই দরকার আছে। কোনও ব্যর্থ মানুষকে, ব্যর্থদেরকে সবাই দেখতে পছন্দ করে না। নতুনদেরকে সুযোগ দিতে হয়।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

North 24 Parganas News: CAA-র সার্টিফিকেট পেতে বারাসাতে জেলা মুখ্য় ডাকঘরে ভিড়, আবেদনকারীদের কী কী অভিযোগ ?
CAA-র সার্টিফিকেট পেতে বারাসাতে জেলা মুখ্য় ডাকঘরে ভিড়, আবেদনকারীদের কী কী অভিযোগ ?
Terrorist Arrest: হামিমের সঙ্গে কীভাবে যোগাযোগ হয়েছিল অর্পিতার? কীভাবে পুলিশের জালে ধরা পড়ল জঙ্গির বান্ধবী
হামিমের সঙ্গে কীভাবে যোগাযোগ হয়েছিল অর্পিতার? কীভাবে পুলিশের জালে ধরা পড়ল জঙ্গির বান্ধবী
News Live: শুরু হয়ে গেল জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ফিলাপ করবেন কীভাবে ?
শুরু হয়ে গেল জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ফিলাপ করবেন কীভাবে ?
CM Suvendu Adhikari:
"..CAA-র আওতায় এঁরা শরণার্থী", কাদের কথা উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী ? কোন আইনের কথা বললেন ?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget