এক্সপ্লোর

HC on Building Collapse: 'সরকারি আধিকারিকদের হাত বেঁধে রাখলে...', গার্ডেনরিচ কাণ্ডে হাইকোর্টের প্রশ্নের মুখে পুরসভা

Garden Reach Building Collapsed: 'প্রশাসনিক সদিচ্ছা থাকলে অনেক কিছু করা সম্ভব, কিন্তু সেটা না থাকলে কিছুই হবে না', মন্তব্য হাইকোর্টের

সৌভিক মজুমদার, কলকাতা: গার্ডেনরিচ বহুতল বিপর্যয় (Garden Reach Building Collapse) নিয়ে পেশ করা রিপোর্টের ভিত্তিতে বেআইনি বহুতল নিয়ে পুরসভা ও প্রশাসনের ভূমিকায় প্রশ্ন তুলল হাইকোর্ট (Calcutta High Court)। 'যতই আইন থাকুক , রাজ্যের সদিচ্ছা না থাকলে কিছুই হবে না', মন্তব্য় হাইকোর্টের প্রধান বিচারপতির। 

মাসখানেক আগেই মাঝরাতে কেঁপে উঠেছিল গার্ডেনরিচ। বহুতল ভেঙে পড়ার ঘটনায় প্রাণ কেড়েছিল একাধিক নাগরিকের। ওই ঘটনার পর থেকে বেআইনি বহুতল তৈরি চক্র, অসাধু প্রোমোটারের সঙ্গে পুরসভার একাংশের যোগসাজশ নিয়ে অভিযোগ উঠেছিল। স্থানীয়দের তরফে একাধিক অভিযোগ উঠেছিল প্রোমোটারদের একাংশের বিরুদ্ধে। তেমনই অভিযোগের আঙুল উঠেছিল কাউন্সিলরের দিকেও। ওই ঘটনায় স্থানীয় কাউন্সিলরকে আড়াল করার অভিযোগ উঠেছিল মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে। তা নিয়ে রাজনৈতিক জলঘোলাও হয়েছিল। তারপরেই কলকাতা শহরে- বিশেষ করে গার্ডেনরিচ এলাকায় বেআইনি বাড়ি নিয়ে কড়া পদক্ষেপ শুরু করে পুরসভা। গার্ডেনরিচ বহুতল বিপর্যয়ের ঘটনায় মামলা ওঠে হাইকোর্টেও। সেই ঘটনা নিয়ে পেশ করা রিপোর্টের ভিত্তিতে প্রশ্ন তুলল হাইকোর্ট।  

কী বলেছে হাইকোর্ট?
হাইকোর্টের প্রধান বিচারপতির মন্তব্য, 'যতই আইন থাকুক , রাজ্যের সদিচ্ছা না থাকলে কিছুই হবে না। খাতায় কলমে রিপোর্ট দেখে ভালই লাগছে। কিন্ত আসলে কিছুই হচ্ছে না।' অস্ত্রোপচার সফল, রোগী মৃত, মন্তব্য হাইকোর্টের প্রধান বিচারপতির। তিনি আরও বলেছেন, 'প্রশাসনিক সদিচ্ছা থাকলে অনেক কিছু করা সম্ভব, কিন্তু সেটা না থাকলে কিছুই হবে না। রাজনৈতিক ব্যক্তিদের ইচ্ছায় কাজ করতে গেলে কিছুই হবে না। সরকারি আধিকারিকদের হাত বেঁধে রাখলে হবে না।'

পুরসভাকেও প্রশ্ন করেছেন হাইকোর্টের প্রধান বিচারপতি। 'আপনারা সদিচ্ছার অভাবে নিজেদের অফিসের সামনে হকার সমস্যার সমাধান করতে পারছেন না। কোনও দিন সমস্যা সমাধানের চেষ্টা করেছেন?' তিনি আরও বলেন, 'গার্ডেনরিচে ঘটনাস্থলে আরও একটি হলুদ রঙের বাড়ি আছে। ওই বাড়ির অবস্থাও ভাল না, কী করেছেন আপনারা?'

কী ঘটেছিল গার্ডেনরিচে?
১৭ মার্চ মধ্যরাতে গার্ডেনরিচের ফতেপুর ভেঙে পড়েছিল পাঁচ তলা একটি বহুতল। কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডে বাড়িটি ভেঙে পড়ে। দুপুর ১২টার একটু আগে ঘটনাটি ঘটেছিল। গোটা ঘটনায় বেআইনি নির্মাণের দিকেই ছিল অভিযোগের আঙুল। রাত থেকেই শুরু হয়েছিল উদ্ধারকাজ। স্থানীয় বাসিন্দারাই শুরু করেছিলেন উদ্ধারকাজ। স্থানীয়রাই টর্চ নিয়ে শুরু করে উদ্ধার। দ্রুত এলাকায় এসেছিল দমকল-পুলিশ। উদ্ধারে নেমেছিল এনডিআরএফ-ও। ওই ঘটনায় পরে ধ্বংসস্তূপের নীচে থেকে উদ্ধার হয়েছিল আরও দেহ। মোট ১২ জন মারা গিয়েছিলেন ওই ঘটনায়।   

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: হাইকোর্টের রায়ে চাকরিহারা স্বামী-স্ত্রী দুজনেই! আতান্তরে যোগ্য প্রার্থীরা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Live News Update : 'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
Dilip Ghosh: 'বিজেপির বহু নেতা তোলাবাজির মধুতে আসক্ত' ! কারা তাঁরা ? বিস্ফোরক দিলীপ ঘোষ
'বিজেপির বহু নেতা তোলাবাজির মধুতে আসক্ত' ! কারা তাঁরা ? বিস্ফোরক দিলীপ ঘোষ
Tripura CM in Tarakeswar: তারকেশ্বরে ফের পুষ্পবৃষ্টি, জল ঢালতে এলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা
তারকেশ্বরে ফের পুষ্পবৃষ্টি, জল ঢালতে এলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা
Taslima Nasrin:
"শুধু জয়কে অপমান নয়, ওটা আমাকেও অপমান করা...", রবীন্দ্র সদনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন তসলিমা নাসরিন

ভিডিও

Jaish-E-Mohammed Terrorist Arrested | জইশ জঙ্গি হামিমের ছিল নিজের ব্যবসাও, দোকানের হদিশ পেল STF
Jaish-E-Mohammed Terrorist Arrested | STF-এর জালে জইশ জঙ্গি, সাধারণের নিরাপত্তা নিয়ে সওয়াল Kunal Ghosh-এর
Militant Arrested in Bengal | হামিমকে জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য! মিলল যোগাযোগের মাধ্যম
Jaish-E-Mohammed Terrorist Arrested | কীভাবে নিয়োগ হামিমদের? কী বললেন ব্রিগেডিয়ার দাস?
Birbhum Tulu Mondal | ট্রেড লাইসেন্স ছাড়াই কোটি-কোটি টাকার ব্যবসা চালাচ্ছিল 'স্টোন-কিং' টুলু?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget