এক্সপ্লোর

Calcutta High Court: রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন! বড় নির্দেশ আদালতের

Student Council Elections: নির্বাচন সংক্রান্ত নির্দেশিকা রাজ্য না দিয়ে থাকলে আদালত সেটা দেবে। রাজ্যের অনুমোদন নিয়ে সমস্ত নিয়ম মেনে ছাত্র সংসদ নির্বাচন করাতে হবে। এই মর্মে নির্দেশ দেবে আদালত।

কলকাতা: ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বড় নির্দেশ আদালতের (Calcutta High Court)। রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করানোর নির্দেশ প্রধান বিচারপতির। সমস্ত নিয়ম মেনে ছাত্র সংসদ নির্বাচন করানোর নির্দেশ দেওয়া হয়েছ। পাশাপাশি অ্যান্টি র‍্যাগিং স্কোয়াড (Anti ragging squad)  না থাকলে তাও গঠনের নির্দেশ দেন প্রধান বিচারপতির।

'হলফনামা দিয়ে জানাক রাজ্য'

মঙ্গলবার নির্দেশ দিয়ে প্রধান বিচারপতি বলেন,  রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে সময়মতো ছাত্র সংসদ নির্বাচন করানোর জন্য কোনও নির্দেশিকা কি জারি করেছে রাজ্য? একইসঙ্গে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে অ্যান্টি-র‍্যাগিং কমিটি এবং অ্যান্টি-র‍্যাগিং স্কোয়াড গঠনের কোনও নির্দেশিকা কি দেওয়া হয়েছে কিনা সব হলফনামা দিয়ে জানাক রাজ্য। 

নির্বাচন সংক্রান্ত নির্দেশিকা রাজ্য না দিয়ে থাকলে আদালত সেটা দেবে। রাজ্যের অনুমোদন নিয়ে সমস্ত নিয়ম মেনে ছাত্র সংসদ নির্বাচন করাতে হবে। এই মর্মে নির্দেশ দেবে আদালত। জানালেন প্রধান বিচারপতি। অ্যান্টি-র‍্যাগিং স্কোয়াড না থাকলে তাও গঠনের নির্দেশ দেবে হাইকোর্ট, জানালেন প্রধান বিচারপতি।

মুখ্যমন্ত্রীর ইঙ্গিত:

গত ২৮ অগাস্ট ছাত্র সংসদ নির্বাচনের ইঙ্গিত দিয়েছিলেন তৃণমূল নেত্রী। এ দিন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে তিনি বলেন, তৃণমূল ছাত্র পুজোর পরই, কলেজ-বিশ্ববিদ্য়ালয়ে ছাত্র সংসদ নির্বাচন। তার আগে বিল সংশোধন করা হবে।  এ প্রসঙ্গে মমতাকে পাল্টা নিশানা করে বিরোধীরা বলেন, গন্ডগোল রুখতেও দিলেন বার্তা। ভোট করাতে ভয় পাচ্ছেন নেত্রী। 

পুজোর পরই হবে কলেজ-বিশ্ববিদ্য়ালয়ে ছাত্র সংসদ নির্বাচন।  প্রতিষ্ঠা দিবসে, তৃণমূল ছাত্র পরিষদের মঞ্চ থেকে নির্বাচন নিয়ে এমনই ইঙ্গিত দেন তৃণমূলনেত্রী। ছাত্র নির্বাচন হচ্ছে না কেন, কেন এতদিন ধরে ভোট বকেয়া, ছাত্র ভোট না করিয়ে কি ক্ষমতা কুক্ষিগত করে রাখতে চাইছে শাসকপক্ষ? গত কয়েকমাস ধরে, এমনই একাধিক প্রশ্নে তেঁতে রয়েছে শহর থেকে শহরতলির একাধিক কলেজ-বিশ্ববিদ্য়ালয়। 

এ নিয়ে লাগাতার বিক্ষোভ-আন্দোলন হয় যাদবপুর-প্রেসিডেন্সি-কলকাতা মেডিক্য়াল কলেজে। এরইমধ্য়ে শিক্ষামন্ত্রী আশ্বাস দিয়েছিলেন, পঞ্চায়েত ভোটের (panchayat election) পরই হবে ছাত্র নির্বাচন। কিন্তু, পঞ্চায়েতের রেজাল্ট বেরোনোর পরও প্রায় ২ মাস হতে চলল। ভোটের দেখা নেই। এরই মধ্য়ে মুখ্য়মন্ত্রীর এই মন্তব্য়। পুজোর পরই ভোট করানোর আশ্বাস দেন তিনি। 

মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, কলেজ পড়ুয়ারাই সংশ্লিষ্ট কলেজে নির্বাচন করবে। পুলিশকে বলব, কোনও বহিরাগতকে যেন শিক্ষা প্রতিষ্ঠানের বিষয় নাক গলাতে না দেওয়া হয়। স্থানীয় নেতারাও ছাত্রদের পাশে থাকবেন। পতাকা-ঝালমুড়ি কিনে দিয়ে সাহায্য করবেন। আমরা যখন ছাত্র রাজনীতি করতাম, কেউ পাশে দাঁড়াত না। নবীন বরণের ব্যবস্থাও করে দিতে হবে স্থানীয় নেতাদের।

পঞ্চায়েত হোক বা পুরসভা, লোকসভা হোক বা বিধানসভা, পশ্চিমবঙ্গে ভোট আর অশান্তি এ দুটো শব্দ যেন সমার্থক। এদিন মুখ্য়মন্ত্রীর ছাত্র ভোটের ঘোষণার ঠিক আগে, রবিবার কলেজে কলেজে বকেয়া ছাত্র নির্বাচন নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য় শোনা যায় সৌগত রায়ের গলাতেও। 

সেরা শিরোনাম

Shatarup Ghosh: দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
Shatarup Ghosh: দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
TMC News: মমতার হাত ছেড়ে NCPI-তে সুদীপ, কুণালের সঙ্গে সাংবাদিক বৈঠক স্ত্রী নয়নার, বললেন…
মমতার হাত ছেড়ে NCPI-তে সুদীপ, কুণালের সঙ্গে সাংবাদিক বৈঠক স্ত্রী নয়নার, বললেন…
Nandigram By Election 2026 : জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
West Bengal News Live : অন্তর্বর্তী জামিনে অবশেষে জেল থেকে মুক্তি পেলেন মিলন প্রধান
অন্তর্বর্তী জামিনে অবশেষে জেল থেকে মুক্তি পেলেন মিলন প্রধান

ভিডিও

Rosevalley News | রোজভ্যালির আমানতকারীদের টাকা ফেরতে চূড়ান্ত সময় বেঁধে দিল হাইকোর্ট
Indranil Sen | UNESCO-র নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীল সেনকে তলব ED-র
Fire in Duranta Express : মুম্বইয়ের CSMT ইয়ার্ডে Duronto Express-এ 'আগুন আতঙ্ক'
Arabian Sea Guard News : ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর কাছে নৌযানে মিলল মাদক | ABP Ananda
BJP Meeting | SIR-এ ভোট চুরির অভিযোগের পাল্টা রণকৌশল বৈঠকে Nitin Nabin, Amit Shah, JP Nadda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget