এক্সপ্লোর

Purba Medinipur: তৃণমূলের পঞ্চায়েত ভোট ভেঙে দেওয়ার নির্দেশ হাইকোর্টের, কেন?

High Court:তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে অপসারণের নির্দেশ দিয়ে ৬ সপ্তাহের মধ্যে নতুন করে বোর্ড গঠনের নির্দেশ দিলেন বিচারপতি

সৌভিক মজুমদার ও বিটন চক্রবর্তী, কলকাতা: পঞ্চায়েত ভোট- বোর্ড গঠন ঘিরে টানাপড়েন। তারপরে তৃণমূলের দখলে গিয়েছিল বোর্ড। অগাস্টে হওয়া সেই পঞ্চায়েত বোর্ড ভেঙে দিল হাইকোর্ট। পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের ঘটনা। বিচারপতি অমৃতা সিন্হা পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে তৃণমূলের পঞ্চায়েত ভেঙে দেওয়ার নির্দেশ দিলেন বুধবার। তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে অপসারণের নির্দেশ দিয়ে ৬ সপ্তাহের মধ্যে নতুন করে বোর্ড গঠনের নির্দেশ দিলেন তিনি। 

চলতি বছরেরব ১১ অগাস্ট বোর্ড গঠনের দিনই বিরোধী শিবিরের এক জয়ী সদস্যকে গ্রেফতার করেছিল পুলিশ। যার জেরে আসনের নিরিখে পিছিয়ে থেকেও পঞ্চায়েত দখল করেছিল শাসকদল। আসন জয়ের নিরিখে তৃণমূলের থেকে বিরোধীরা এগিয়ে থাকলেও, বিরোধী শিবিরের পঞ্চায়েত প্রধানের পদপ্রার্থীকে গ্রেফতার করেছিল পুলিশ। যার জেরে পিছিয়ে থেকেও বোর্ড গঠন করে তৃণমূল। বুধবার নন্দকুমারের সেই শীতলপুর পশ্চিম গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের বোর্ড ভেঙে দেওয়ার নির্দেশ দিল হাইকোর্ট। আর এই ঘটনাকে কেন্দ্র করে সরগরম পূর্ব মেদিনীপুরের রাজনীতি।

কোন আসনে কে জয়ী?
নন্দকুমারের শীতলপুর পশ্চিম গ্রাম পঞ্চায়েতে মোট ২৩টি আসন রয়েছে। তার মধ্যে পঞ্চায়েত প্রধানের পদটি OBC-র জন্য সংরক্ষিত। ওই ভোটে তৃণমূল ১১টি আসনে জয়লাভ করে। সিপিএমের হাতে আসে ৫টি আসন। বিজেপির দখলেও এসেছে ৫টি আসন। অন্যদিকে ২টি আসনে জয়ী হয়েছিলেন নির্দল প্রার্থী। ফলে মোট আসনের নিরিখে বিরোধীরা সব মিলিয়ে তৃণমূলের থেকে একটি আসনে এগিয়ে ছিল।

তৃণমূল শিবিরে OBC-র জয়ী প্রার্থী ছিলেন হাসিনা বিবি। অন্যদিকে বিরোধী শিবিরে ছিলেন সিপিএমের জয়ী সদস্য আব্দুল জব্বর। গত ১১ অগাস্ট পঞ্চায়েতের বোর্ড গঠনের দিনই, পঞ্চায়েত অফিস থেকে সিপিএমের জয়ী সদস্যকে একটি পুরনো মামলায় গ্রেফতার করে পুলিশ। সেই ঘটনায় তুমুল শোরগোল হয়েছিল এলাকায়। 

এক বিরোধী সদস্যকে গ্রেফতারের জেরে এই পঞ্চায়েতে শাসক-বিরোধী দুই শিবিরের আসন সংখ্যাই ১১ হয়ে যায়। সেই পরিস্থিতিতে প্রধান হন তৃণমূলের পঞ্চায়েত সদস্য হাসিনা বিবি। গ্রাম পঞ্চায়েত যায় তৃণমূলের দখলে।

আদালতে বিরোধীরা:
এরপর আদালতের দ্বারস্থ হয় বিরোধীরা। এদিন সেই মামলার শুনানিতে মামলাকারীর আইনজীবী আদালতে দাবি করেন, ৫ জুলাই সিপিএমের জয়ী পঞ্চায়েত সদস্য আব্দুল জব্বরের বিরুদ্ধে নন্দকুমার থানায় মামলা করা হয়। কিন্তু ভোট পর্বে তাঁর কোনও অপরাধ খুঁজে পায়নি পুলিশ। এরপর ১১ অগাস্ট বোর্ড গঠনের দিনই পঞ্চায়েত অফিস থেকে গ্রেফতার করা হয় আব্দুল জব্বরকে। 

২ পক্ষের বক্তব্য শুনে এদিন তৃণমূলের হাতে থাকা শীতলপুর পশ্চিম গ্রাম পঞ্চায়েত বোর্ড ভেঙে দেওয়ার নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিন্হা। পাশাপাশি ৬ সপ্তাহের মধ্যে নতুন প্রধান নির্বাচন করে বোর্ড গঠন এবং সেদিন সকল সদস্যের উপস্থিতি সুনিশ্চিত করতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন বিচারপতি। তাঁর পর্যবেক্ষণ, পঞ্চায়েত প্রধান নির্বাচনে উপস্থিতি আটকাতেই এই গ্রেফতার করা হয়েছে। 

এবার নতুন পঞ্চায়েত প্রধান নির্বাচনের দিনের দিকে তাকিয়ে শাসক-বিরোধী উভয়পক্ষই।  

আরও পড়ুন: সপ্তমীর হোমাগ্নি টানা জ্বলে দশমী পর্যন্ত! জৌলুস কমলেও রয়েছে নিষ্ঠা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Manas Bhunia:
"সবং থানা এলাকার বাইরে যেতে পারবেন না মানস ভুঁইয়া..", নিয়োগ দুর্নীতি মামলায় কী নির্দেশ হাইকোর্টের ?
Weather Update: ১০ জেলায় হলুদ সতর্কতা, তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস, প্রবল দুর্যোগ কোন কোন জেলায় ?
১০ জেলায় হলুদ সতর্কতা, তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস, প্রবল দুর্যোগ কোন কোন জেলায় ?
West Bengal News Today Live Updates: 'তৃণমূলের সব অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি', আদালতে সওয়াল ED-র
'তৃণমূলের সব অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি', আদালতে সওয়াল ED-র
Mahadev Express Bus Service : তারকেশ্বরে চালু 'মহাদেব এক্সপ্রেস' বাস পরিষেবা, 'শ্রাবনী মেলা' নিয়ে কী ভাবনা ? কীভাবে সেজে উঠছে ?
তারকেশ্বরে চালু 'মহাদেব এক্সপ্রেস' ও এই পরিষেবা, 'শ্রাবনী মেলা' নিয়ে কী ভাবনা ? কীভাবে সেজে উঠছে ?

ভিডিও

Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা লাহেক আলি, কী অভিযোগ তার বিরুদ্ধে?
TMC News: থানার বাইরে ঢাক বাজিয়ে তীর্থঙ্কর ঘোষের গ্রেফতারি উদযাপন
Manas Bhunia: গ্রেফতারি নিয়ে রক্ষাকবচ পেলেও সবং ছাড়তে পারবেন না মানস ভুঁইয়া
Suvendu Adhikari: রাজ্যের রথযাত্রা কমিটিগুলোর জন্য অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
BJP News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
8th Pay Commission : ন্যূনতম বেসিক পে হতে পারে ৭২,০০০ টাকা ? অষ্টম বেতন কমিশনে সবথেকে বেশি লাভবান হবেন সরকারি কর্মীরা
ন্যূনতম বেসিক পে হতে পারে ৭২,০০০ টাকা ? অষ্টম বেতন কমিশনে সবথেকে বেশি লাভবান হবেন সরকারি কর্মীরা
Cancer: কর্কটরোগের কঠিন পর্যায়ে জনপ্রিয় অভিনেত্রী, এই প্রথম জানালেন প্রকাশ্যে ! কৃতজ্ঞতা অভিনেতা স্বামীকে
কর্কটরোগের কঠিন পর্যায়ে জনপ্রিয় অভিনেত্রী, এই প্রথম জানালেন প্রকাশ্যে ! কৃতজ্ঞতা অভিনেতা স্বামীকে
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
CM Suvendu Adhikari: '১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Embed widget