এক্সপ্লোর

Durga Puja 2023: সপ্তমীর হোমাগ্নি টানা জ্বলে দশমী পর্যন্ত! জৌলুস কমলেও রয়েছে নিষ্ঠা

South 24 Parganas:জৌলুসও অনেকটাই হারিয়েছে এই পুজো। কিন্তু সেসব ঢাকা পড়ে যায় নিষ্ঠা এবং আন্তরিকতায়।

গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) অন্যতম গুরুত্বপূর্ণ শহর। ব্রিটিশ আমল থেকেই বন্দর শহর হিসেবে পরিচিত। জলদস্যু, ইংরেজ-পর্তুগিজ লড়াই, লবণ সত্যাগ্রহ থেকে শুরু করে ডায়মন্ড হারবারের ইতিহাস বেশ সমৃদ্ধ। অধুনা ডায়মন্ড হারবার শহরেরই লাগোয়া বারদ্রোণ গ্রাম। এই এলাকারই পুরনো বাসিন্দা মণ্ডল পরিবার। সেই পরিবারের পুজো ঘিরে এখনও সাজ সাজ রব পড়ে এখানে।                       

সময়টা ইংরেজ আমল। কথিত রয়েছে এই গ্রামের বাসিন্দা ছিলেন গোলকচন্দ্র মণ্ডল। সেই সময়ে তেল-সাবানের ব্যবসা করে ফুলে-ফেঁপে ওঠেন তিনি। লবণ ও ধানের ব্যবসাও ছিল তাঁর। সেই ব্যবসার টাকায় জমি কিনে জমিদারি পত্তন করেন তিনি। জমিদারি শুরুর পরেই বারদ্রোণ গ্রামে শুরু হয় দুর্গা পুজো। দাবি করা হয়, বাংলা ১৮৬৮ সনে সূচনা হয় এই পুজোর। পরে তৈরি করা হয়েছে বিশাল আকৃতির দুর্গাদালান। মণ্ডল পরিবারের বাড়ির প্রবেশপথে রয়েছে সিংহদুয়ার। কথিত রয়েছে, জমিদারি আমলে নাকি এই বাড়ির এই সিংহদুয়ারেই নাকি থাকত বন্দুকধারী দারোয়ান। এবার ১৫৮ বছরে পড়ল বারদ্রোণ গ্রামের মণ্ডল বাড়ির এই পুজো। পরিবারের বর্তমান প্রজন্মই এই পুজোর আয়োজন করে এখন।                               

কালের নিয়মে জমিদারি গিয়েছে, অর্থের সংস্থান কমেছে। জৌলুসও অনেকটাই হারিয়েছে এই পুজো। কিন্তু সেসব ঢাকা পড়ে যায় নিষ্ঠা এবং আন্তরিকতায়। সবরকম নিয়ম মেনে, পঞ্জিকা মেনে দেবী পূজিতা হন এখানে। মণ্ডলবাড়ির পুজোয় দেবীপ্রতিমা একচালার। এই পুজোর একটি বিশেষত্ব রয়েছে, সপ্তমীর দিন হোমাগ্নি হয় এখানে, সেই অগ্নিশিখা টানা জ্বলতে থাকে দশমী পর্যন্ত। দেবী প্রতিমা বিসর্জনের পরে সেই হোমাগ্নি নেভানো হয়। এই পুজোয় আরও একটি নিয়ম রয়েছে। পরিবারের সব সদস্য কলাপাতায় দুর্গামাতা সহায় লিখে বিসর্জনের ঘটে রাখেন। তারপরে পুরোহিত শান্তিজল ছিটিয়ে পুজো শেষ করেন। মণ্ডলপরিবারের পুজোয় কুমারী পুজোও হয়। এখন এই পরিবারের অনেক সদস্যই বাইরে থাকেন। পুজো উপলক্ষে জড়ো হন সকলে। পুজোর কদিন একসঙ্গে পাতেপেড়ে চলে খাওয়া-‌দাওয়া, হইহুল্লোড়।

আরও পড়ুন: ঠাকুর দেখতে যাওয়ার আগেই জেনে নিন, এবিপি আনন্দ শারদ সম্মান পেল কোন কোন পুজো ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SC On NEET Case: NEET-এর প্রশ্নপত্র ফাঁস নিয়ে অসন্তোষ প্রকাশ, কেন্দ্রের উদ্দেশে কড়া মন্তব্য, এবার থেকে কী কী বিষয়ে পর্যবেক্ষণ করবে সুপ্রিম কোর্ট ?
NEET-এর প্রশ্নপত্র ফাঁস নিয়ে অসন্তোষ প্রকাশ, কেন্দ্রের উদ্দেশে কড়া মন্তব্য, এবার থেকে কী কী বিষয়ে পর্যবেক্ষণ করবে সুপ্রিম কোর্ট ?
West Bengal News Live: নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে কলকাতায় ধুন্ধুমার, আন্দোলনকারী-পুলিশ ধস্তাধস্তিতে তুলকালাম
নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে কলকাতায় ধুন্ধুমার, আন্দোলনকারী-পুলিশ ধস্তাধস্তিতে তুলকালাম
NEET Protest In Kolkata: নিট আন্দোলন ঘিরে ধুন্ধুমার কলকাতায়, সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য, কোনও জরুরি বার্তা ?
নিট আন্দোলন ঘিরে ধুন্ধুমার কলকাতায়, সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য, কোনও জরুরি বার্তা ?
NEET Protest In Kolkata: NEET কাণ্ডের প্রতিবাদে রণক্ষেত্র ধর্মতলা, চার্জ করা হল কাঁদানে গ্যাসের সেল, সন্ধ্যা নামতেই অবস্থান বিক্ষোভে বামেরা
NEET কাণ্ডের প্রতিবাদে রণক্ষেত্র ধর্মতলা, চার্জ করা হল কাঁদানে গ্যাসের সেল, সন্ধ্যা নামতেই অবস্থান বিক্ষোভে বামেরা

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget