এক্সপ্লোর

Airport Fire: কলকাতা বিমানবন্দরে অগ্নিকাণ্ডের উচ্চ পর্যায়ের তদন্ত, আসছেন DGCA-এর আধিকারিকরা

দীর্ঘক্ষণ বন্ধ থাকে অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক উড়ান। ৮টি বিমানের উড়ান আটকে যায়। ৩টি বিমান নামানো হলেও, যাত্রীদের বেরোতে দেওয়া হয়নি।

কলকাতা: কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) অগ্নিকাণ্ডের উচ্চ পর্যায়ের তদন্ত হবে। আজ কলকাতায় (Kolkata) আসছেন DGCA-এর আধিকারিকরা। আসবেন ফরেন্সিক বিশেষজ্ঞ ও অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের প্রতিনিধিরাও। আজ কলকাতা বিমানবন্দরে পরিষেবা স্বাভাবিক হলেও বন্ধ রাখা হয়েছে D পোর্টাল। গতকাল রাত ৯টা ১২ মিনিটে D পোর্টালের ১৬ নম্বর কাউন্টারে আগুন লাগে। ধোঁয়ায় ভরে যায় গোটা টার্মিনাল। দীর্ঘক্ষণ বন্ধ থাকে অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক উড়ান।

৮টি বিমানের উড়ান আটকে যায়। ৩টি বিমান নামানো হলেও, যাত্রীদের বেরোতে দেওয়া হয়নি। বিমানবন্দরের নিজস্ব দমকল-সহ ৮টি ইঞ্জিন একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। রাত ১১টা ৪৮ মিনিটে ফের উড়ান চালু হয়। প্রশ্ন উঠেছে, কলকাতার মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিমানবন্দরে স্বয়ংক্রিয় অগ্নিনির্বাপণ ব্যবস্থা কাজ করল না কেন? বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, যেখানে আগুন লেগেছে তার কাছেই কনভেয়ার বেল্ট রয়েছে। তাই সুরক্ষার কথা ভেবে নির্দিষ্ট ওই জায়গাটিতে স্বয়ংক্রিয় অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই। শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছিল বলে, বিমানবন্দর কর্তৃপক্ষের প্রাথমিক অনুমান।

কলকাতা বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। রাত ৯টা ১২ মিনিটে, ডিপার্টচারের ডি পোর্টালের ১৬ নম্বর কাউন্টারের কাছে আগুন লাগে। ধোঁয়ায় ভরে যায় বিমানবন্দর। আতঙ্ক ছড়িয়ে প়ড়ে যাত্রীদের মধ্যে। বিমানবন্দর সূত্রে খবর, ওই সময়ে ৮টি বিমানের ওড়ার কথা ছিল কিন্তু অগ্নিকাণ্ডের জেরে চেকিং ও বর্ডিংয়ের কাজ ব্যাহত হওয়ায়, ওড়েনি ৮টি বিমান। ৩ বিমান নামলেও, যাত্রীদের বাইরে বের হতে দেওয়া হয়নি। প্রথমে বিমানবন্দরের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে বিমানবন্দরের নিজস্ব দমকল-সহ ৮টি ইঞ্জিনের চেষ্টায় ১ ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। রাত সাড়ে ১০টা নাগাদ, বি পোর্টাল থেকে ডোমেস্টিকের চেকিং ও বর্ডিং শুরু হয়।

কিন্তু কলকাতার মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিমানবন্দরে স্বয়ংক্রিয় অগ্নিনির্বাপণ ব্যবস্থা কাজ করল না কেন? স্বাভাবিকভাবেই উঠেছে এই প্রশ্ন। বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে দাবি করা হয়েছে, যেখানে আগুন লেগেছে তার কাছেই কনভেয়ার বেল্ট রয়েছে। তাই সুরক্ষার কথা ভেবে নির্দিষ্ট ওই জায়গাটিতে স্বয়ংক্রিয় অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই। তবে শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছিল বলে, বিমানবন্দর কর্তৃপক্ষের প্রাথমিক অনুমান।                                            

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Embed widget