এক্সপ্লোর

HS Exam Suggestion 2022 : এবার উচ্চমাধ্যমিকে ইতিহাসে কোন কোন রচনাধর্মী প্রশ্ন গুরুত্বপূর্ণ? কী কী Must Read

ইতিহাসের বিশাল সিলেবাস দেখে কি বুক ধুকপুক? কোনটা বেশি জোর দিয়ে পড়বে, ভেবে পাচ্ছো না? তোমাদের কাজ সহজ করতে পরামর্শ দিচ্ছেন শিক্ষিকা প্রাপ্তি সেনগুপ্ত

Uccha Madhyamik suggestion 2022  : এসে গেল উচ্চমাধ্যমিক। সূচিবদল হয়েছে সম্প্রতি ভোটের জন্য। তবে প্রস্তুতিতে তার প্রভাব পড়তে দিলে চলবে না । গত দুবছরে স্কুলের সাথে সরাসরি যোগাযোগ ছিল না পড়ুয়াদের। তবে  অনলাইনে পড়াশোনা চলেছে। এতদিন পরে স্বাভাবিক হচ্ছে জীবন। যাদের ইতিহাস রয়েছে, তারা কীভাবে প্রস্তুত হবে, সে বিষয়ে বিস্তারিত লিখলেন প্রাপ্তি সেনগুপ্ত ( অ্যাসিস্ট্যান্ট টিচার, কাঁচরাপাড়া সারদা দেবী উচ্চ বালিকা বিদ্যালয় ) 

সারাবছরের অনলাইন পড়াশুনাকে শেষ মুহূর্তে ঝালিয়ে নেওয়াটা জন্য এই চটজলদি সাজেশন ( Higher Secondary Suggestions )

  • উচ্চমাধ্যমিকে ( uccha madhyamik routine 2022) ১০০ নম্বর পরীক্ষার মধ্যে ২০ নম্বর প্রোজেক্টের জন্য বরাদ্দ। 
  • বাকি ৮০ নম্বরে হবে লেখা পরীক্ষা।

এবারে উচ্চমাধ্যমিকের পরিবর্তিত সিলেবাসে যে যে চ্যাপ্টারগুলো আছে সেগুলি হল :

  • প্রথম অধ্যায়- অতীত স্মরণ
  • তৃতীয় অধ্যায়- ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতিঃ নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য
  • চতুর্থ অধ্যায়- সম্রাজ্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া
  • পঞ্চম অধ্যায়- ঔপনিবেশিক ভারতের শাসন
  • ষষ্ঠ অধ্যায়- দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশসমূহ
  • দ্বিতীয়, সপ্তম এবং অষ্টম অধ্যায় এবার সিলেবাসে নেই। 

প্রশ্ন ও নম্বরের ভাগ 

  •  ৮০ নম্বরের মধ্যে ২৪ নম্বর থাকবে বহুবিকল্পভিত্তিক প্রশ্ন বা MCQ।  এই বিভাগের প্রশ্নের জন্য কোনো অথবা বা বিকল্প নেই। প্রতিটি প্রশ্নের মান ১।
  • পরবর্তী বিভাগে ১৬টি প্রশ্নের উত্তর দতে হয়। এগুলি সবই অল্প কথায় উত্তর দেওয়ার প্রশ্ন। যার চলতি নাম SAQ।প্রতিটি প্রশ্নের মান ১।
  • বাকি 40 নম্বর হল রচনাধর্মী প্রশ্ন। এতে তোমাদের মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 8 (আট)।
  • রচনাধর্মী প্রশ্নের ক্ষেত্রে অথবা থাকবে। প্রথম তিনটি চ্যাপ্টার অর্থাৎ অতীত স্মরণ, ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি, সাম্রাজ্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া থেকে চারটি প্রশ্নের মধ্যে তিনটি করতে হবে আর ঔপনিবেশিক ভারতের শাসন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশ সমূহ এই দুটির চ্যাপ্টার থেকে তিনটি প্রশ্নের মধ্যে দুটো করতে হবে। 

রচনাধর্মী প্রশ্নের জন্য কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন 

১.অতীতকে স্মরণ করার ক্ষেত্রে কিংবদন্তি এবং স্মৃতিকথার ভূমিকা আলোচনা করো ৷
২.নানকিং ও তিয়েনসিনের সন্ধির শর্তগুলো আলোচনা করো ৷
৩.ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও ফলাফল আলোচনা করো ৷
৪.বাংলার নবজাগরণের প্রকৃতি ও সীমাবদ্ধতা আলোচনা করো ৷
৫. রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল এবং গান্ধিজি কেন এই আইনের বিরোধিতা করেন?
৬.ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে নেতাজী সুভাষ চন্দ্র বসু ও আজাদ হিন্দ বাহিনীর অবদান আলোচনা করো ৷
৭.মিউজিয়াম বা জাদুঘর এর কার্যাবলী আলোচনা করো/মিউজিয়াম এর প্রকারভেদ আলোচনা করো ৷
৮.ভারতের রেলপথ প্রবর্তন এর উদ্দেশ্য ফলাফল আলোচনা করো ৷
৯.ক্যান্টন বাণিজ্যের বৈশিষ্ট্য ও পতনের কারণ আলোচনা করো ৷
১০.সমাজ ও শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো ৷
১১.১৯৪৬ সালে নৌ বিদ্রোহের কারণ ও তাৎপর্য আলোচনা করো।
১২. ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো এবং এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ কেমন ছিল লেখ। 
১৩.স্যার সৈয়দ আহমেদ এর নেতৃত্বে আলিগড় আন্দোলন সম্পর্কে আলোচনা কর
১৪.পেশাদারী ইতিহাস বলতে কী বোঝো? অপেশাদার ইতিহাসের সঙ্গে পেশাদার ইতিহাসের পার্থক্য আলোচনা করো
১৫.ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত আন্দোলনের কারণ আলোচনা করো
১৬. হো চি মিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধ সম্পর্কে আলোচনা করো
১৭.জালিয়ান ওয়ালাবাগের হত্যাকান্ডের প্রেক্ষাপট আলোচনা করো এবং এর গুরুত্ব আলোচনা করো
১৮. পঞ্চাশের মন্বন্তরের কারণ ও ফলাফল আলোচনা করো
১৯.৪ ঠা মে আন্দোলনের কারণ ও ফলাফল আলোচনা করো
২০.সমাজ ও শিক্ষা সংস্কারে বিদ্যাসাগরের অবদান
২১. চীনের ওপর আরোপিত অসম চুক্তি গুলি সম্পর্কে আলোচনা করো
২২.ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভূমি রাজস্ব নীতি গুলি সম্পর্কে আলোচনা করো
২৩. মর্লে- মিন্টো(১৯০৯ খ্রি.) শাসন সংস্কার  
২৪. মন্টেগু-চেমসফোর্ড(১৯১৯ খ্রি.) শাসন সংস্কার       
২৫. ১৯৩৫ খ্রিস্টাব্দের ভারত শাসন আইন

Education Loan Information:
Calculate Education Loan EMI

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: স্বপ্নের রকেট কক্ষপথে পৌঁছতেই বাবাকে ফোন, দেশের যুব প্রজন্মকে স্বপ্ন দেখাচ্ছেন ক্লাস এইটে ফেল করা পবন
স্বপ্নের রকেট কক্ষপথে পৌঁছতেই বাবাকে ফোন, দেশের যুব প্রজন্মকে স্বপ্ন দেখাচ্ছেন ক্লাস এইটে ফেল করা পবন
PNB Recruitment 2026: ৪৮,০০০ টাকা বেতন, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ৫৪৫ পদে হবে নিয়োগ, এঁরা করতে পারবেন আবেদন ?
৪৮,০০০ টাকা বেতন, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ৫৪৫ পদে হবে নিয়োগ, এঁরা করতে পারবেন আবেদন ?
Union Bank Recruitment : ৬৮,০০০ টাকা সবথেকে কম বেতন, এই ব্যাঙ্কে ৩৯৫ পদে হবে নিয়োগ
৬৮,০০০ টাকা সবথেকে কম বেতন, এই ব্যাঙ্কে ৩৯৫ পদে হবে নিয়োগ
Bank of India Recruitment : হাতে মাত্র ২৪ ঘণ্টা ! ৮০০ পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক 
হাতে মাত্র ২৪ ঘণ্টা ! ৮০০ পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক 

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget