এক্সপ্লোর

Aparupa Poddar: সারি দিয়ে বসে লোকজন, হাতা-বালতি নিয়ে নেমে পড়লেন অপরূপা, নবমীতে ভোগ পরিবেশনে সাংসদ

Durga Puja 2022: মঙ্গলবার, নবমীর দিন কামারপুকুর রামকৃষ্ণ মিশনে দেখা গেল অপরূপাকে।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: জনপ্রতিনিধি বলে কথা। সারা বছর দিল্লি-কলকাতা-হুগলি ছোটাছুটি। তার উপর রাজনৈতিক দায়িত্বও রয়েছে। দম ফেলারই সময় পান না। কিন্তু উৎসবের কথা আলাদা (Durga Puja 2022)। বছরের এই চারটি দিন সব চিন্তা ফেলে মাতৃবন্দনায় মগ্ন আরামবাগের তৃণমূল (TMC) সাংসদ অপরূপা পোদ্দার (Aparupa Poddar)। পুজোর ক’দিন নানা ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। এ বার বালতি হাতে খাবার পরিবেশনর দায়িত্বও নিজের কাঁধে তুলে নিলেন। 

নবমীতেও অন্য ভূমিকায় তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার

মঙ্গলবার, নবমীর দিন কামারপুকুর রামকৃষ্ণ মিশনে দেখা গেল অপরূপাকে। তাও আবার সম্পূর্ণ অন্য রূপে। সারি দিয়ে বসে থাকা দর্শনার্থীদের মাঝে বালতি-হাতা নিয়ে নেমে পড়লেন তিনি। আঁচল গুটিয়ে একের পর এক প্লেটে ঢেলে দিলেন ভোগ। ওইটুকু সময়ে সকলের সঙ্গে হাসিমুখে বার্তালাপও সারতে দেখা গেল তাঁকে। 

বাঙালির প্রাণের উৎসবে মঙ্গলবার বিষাদের সুর। কাতর প্রার্থনা। সকলের একটাই প্রার্থনা, যেন না পোহায় যেন নবমী নিশি৷ আজও সকাল থেকে মণ্ডপে মণ্ডপে ভিড় করেছেন মানুষ। প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে চলেছে দল বেঁধে ঠাকুর দেখা। এরই মাঝে প্রতিবারের মতো মাকে আরও কিছুদিন রেখে দেওয়ার বাসনা নিয়েই বিসর্জনের প্রহর গোনা শুরু।  রাজনীতিকরাও সেই দলেই শামিল হয়েছেন। পুজো শেষ হওয়ার আগে উৎসবের প্রতিটি মুহূর্ত উপভোগ করছেন তাঁরা। 

আরও পড়ুন: Kumari Pujo: মহানবমীতে সাড়ম্বরে কুমারী পুজো সার্বণ রায়চৌধুরীদের বড় বাড়িতে

তবে এ দিনই প্রথম নয়, এ বছর পুজোয় গোড়া থেকেই নানা ভূমিকায় দেখা গিয়েছে অপরূপাকে। ষষ্ঠীর দিন আরামবাগের পুজোয় স্থানীয়দের সঙ্গে নাচের তালে পা মেলাতে দেখা গিয়েছিল তাঁকে। শুধু তাই নয়, লোকাল ট্রেনে উঠে হরিপাল, নালিকুলে মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছাবার্তাও পৌঁছে দিতে দেখা গিয়েছিল তাঁকে। আগামী বছর পঞ্চায়েত নির্বাচনের আগে তাঁর এমন উদ্যোগকে প্রচার কৌশল হিসেবে বিরোধীরা দাগিয়ে দিলেও, উৎসবের আবহে কোনও কথাই কানে তুলতে চাননি অপরূপা।

রাজনীতি পেশা হলেও, পুজো নিয়ে অন্য আবেগ

তবে শুধু অপরূপাই নন, তৃণমূলের প্রায় সব নেতা-মন্ত্রীই এই মুহূর্তে পুজো নিয়ে ব্যস্ত। দুর্গাপুজোয় আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা যায় শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। পুজো থেকে চণ্ডীপাঠও করেন তিনি। সোমবার অষ্টমীতেও সেই রূপেই দেখা গিয়েছিল তাঁকে। নবমীর সকালেও শ্রীরামপুরে পাড়ার মণ্ডপে চণ্ডীপাঠ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। করলেন মায়ের পুজোও।

সেরা শিরোনাম

West Bengal Weather: বঙ্গোপসাগরে আরও শক্তিশালী নিম্নচাপ! রবিবার তুমুল বৃষ্টি, কলকাতা-সহ ১০ জেলায় দুর্যোগের বড় সতর্কতা
বঙ্গোপসাগরে আরও শক্তিশালী নিম্নচাপ! রবিবার তুমুল বৃষ্টি, কলকাতা-সহ ১০ জেলায় দুর্যোগের বড় সতর্কতা
News Live Updates: ছেলে ঋতব্রত-তৃণমূলের যাওয়ার পরই অব্যাহতি চেয়েছিলেন চন্দ্রিমা? মমতা কী বলেছিলেন তাঁকে? এবার খোলসা করলেন
ছেলে ঋতব্রত-তৃণমূলের যাওয়ার পরই অব্যাহতি চেয়েছিলেন চন্দ্রিমা? মমতা কী বলেছিলেন তাঁকে? এবার খোলসা করলেন
Chandrima Bhattacharya: অর্থমন্ত্রী হিসেবে বাজেটের কিছুই জানতেন না! তৃণমূল আমলে তাহলে কে বানাতেন? বিস্ফোরক চন্দ্রিমা
অর্থমন্ত্রী হিসেবে বাজেটের কিছুই জানতেন না! তৃণমূল আমলে তাহলে কে বানাতেন? বিস্ফোরক চন্দ্রিমা
GI Tags: এবার GI Tag পেল শান্তিনিকেতনের বাটিক এবং একতারা
এবার GI Tag পেল শান্তিনিকেতনের বাটিক এবং একতারা

ভিডিও

Chandrima Bhattacharya | মমতার হাত ছেড়ে ঋতব্রত তৃণমূল-এ চন্দ্রিমা ভট্টাচার্যও? | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্য়মন্ত্রীর জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার | ABP Ananda LIVE
Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে এবার স্বত:প্রণোদিত তদন্ত শুরু রাজ্যের স্বাস্থ্য দফতরের | ABP Ananda LIVE
Humayun Kabir | রেজিনগর থানার ভেতর ড্রোন উড়িয়ে নজরদারি পুলিশের | ABP Ananda LIVE
Debraj Chakraborty | দেবরাজ চক্রবর্তীর ব্যাঙ্ক অ্য়াকাউন্টে চাঞ্চল্যকর তথ্য | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget