এক্সপ্লোর

Dulal Banerjee: ২০ বছর পর ঘর ওয়াপসি? সিপিএমে ফিরছেন দুলাল বন্দ্যোপাধ্যায়?

হকার উচ্ছেদ-সহ একগুচ্ছ ইস্যুতে অতীতে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর সঙ্গে মতবিরোধ হয়েছিল দুলালের।

কলকাতা: ফের কি সিপিএমে ফিরছেন দুলাল বন্দ্যোপাধ্যায়? প্রায় ২০ বছর পরে দলে ফিরতে পারেন প্রাক্তন সিপিএম নেতা। রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠকে এমনটাই সিদ্ধান্ত হয়েছে, খবর সূত্রের। ২০০২-এর ৪ মার্চ দমদমে জোড়া খুন মামলায় ১১ এপ্রিল গ্রেফতার হন দুলাল। ২০০৩-এর ২৯ অগাস্ট সাজা হয় তাঁর, কেড়ে নেওয়া হয় পার্টি সদস্যপদ। cযাবজ্জীবন সাজার শেষে ২০১৪-র ১৪ জুলাই মুক্তি পান দুলাল বন্দ্যোপাধ্যায়। হকার উচ্ছেদ-সহ একগুচ্ছ ইস্যুতে অতীতে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর সঙ্গে মতবিরোধ হয়েছিল দুলালের।

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: ২০ বছর আগে দল থেকে বহিষ্কৃত হয়েছিলেন। খুনের দায়ে এক যুগ জেলেও ছিলেন। এবার সেই দুলাল বন্দ্যোপাধ্যায় কি সিপিএমে ফিরতে চলেছেন? পঞ্চায়েত ভোটের প্রাককালে, তেমনই সম্ভাবনা জোরাল হয়েছে। সূত্রের খবর, দুলালের আর্জি খতিয়ে দেখছে দল। 

দমদমের জোড়া খুনে দোষী সাব্য়স্ত হয়ে ১২ বছর জেলে কাটিয়েছেন! দল থেকে বহিষ্কারও করা হয়েছিল! প্রায় ২০ বছর পর, সেই দুলাল বন্দ্যোপাধ্যায় কি আবার CPM-এ ফিরতে চলেছেন? তেমনই গুঞ্জন শোনা যাচ্ছে, আলিমুদ্দিন স্ট্রিটে! ২০০২-এর চৌঠা মার্চ, দমদমে জোড়া হত্যাকাণ্ডে, নাম জড়িয়েছিল সিপিএমের কাশীপুর বেলগাছিয়ার জোনাল কমিটির তৎকালীন সদস্য, দুলাল বন্দ্যোপাধ্যায়ের। ওই বছর ১১ এপ্রিল মাঝরাতে বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে বুদ্ধদেব ভট্টাচার্যর পুলিশ।

দোষী সাব্য়স্ত হয়ে ১২ বছরের বেশি জেলে কাটানোর পর, ২০১৪-র ২১ জুলাই বাড়ি ফেরেন তিনি। ততদিনে রাজ্যে ক্ষমতায় পালাবদল ঘটে গেছে। ক্ষমতায় এসেছে তৃণমূল। দল থেকে বহিষ্কৃত হলেও, জেলমুক্তির পর বামেদের বিভিন্ন কর্মসূচিতে দেখা গেছে দুলাল বন্দ্য়োপাধ্য়ায়কে। দলীয় সূত্রে দাবি, পার্টির সদস্যপদ ফিরে পেতে, ২০২২ সালে সিপিএমের রাজ্য কমিটিকে চিঠি লেখেন তিনি।

প্রাক্তন সিপিএম নেতা দুলাল বন্দ্যোপাধ্যায়ের কথায়, গতকাল পাঠিয়েছে, আমি পার্টিকে লিখেছি, যদি মনে করে আমি মানুষের হয়ে কাজ করতে পারব, তাহলে ফেরাবে, আমি কাজ করব।CPM সূ্ত্রে খবর, দুলালকে দলে ফেরানো নিয়ে রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠকে একপ্রস্থ আলোচনা হয়েছে, বিষয়টি পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়েছে কলকাতা জেলা কমিটিকে। সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের কথায়, যারা আসতে চায় আসবে। আমরা তো সবাইকে বলেছি, আসুক, ওয়েলকাম জানাচ্ছি।

সূত্রের খবর, দুলাল বন্দ্যোপাধ্যায়কে দলে ফেরানো নিয়ে রাজ্য কমিটির তৈরি কমিশন ইতিবাচক সাড়া দিয়েছে। অর্থাৎ নতুন করে কোনও জটিলতা তৈরি না হলে, ২০ বছর পর দুলালের দলে ফেরা কার্যত সময়ের অপেক্ষা!

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget