এক্সপ্লোর

Aparupa Poddar: বিষণ্ণ মনে দেবী নিরঞ্জন, পাড়া পুজোয় সিঁদুর খেলায় মাতলেন তৃণমূল সাংসদ অপরূপা

Vijaya Dashami: পুজোর সময় সব কিছু ভুলে শুধুমাত্র মাতৃবন্দনায় মগ্ন থাকেন হুগলির আরামবাগের (Arambagh) তৃণমূল (TMC) সাংসদ অপরূপা পোদ্দার (Aparupa Poddar)।

আরামবাগ: একধারে জনপ্রতিনিধি তিনি। আবার গৃহিণীও। সংসার সামলে সারাবছর এদিক ওদিক ছোটাছুটি লেগেই থাকে। পাশাপাশি রাজনৈতিক দায়িত্বও রয়েছে। নিজের জন্য সে ভাবে সময়ই বের করতে পারেন না। কিন্তু পুজোর সময় সব কিছু ভুলে শুধুমাত্র মাতৃবন্দনায় মগ্ন থাকেন হুগলির আরামবাগের (Arambagh) তৃণমূল (TMC) সাংসদ অপরূপা পোদ্দার (Aparupa Poddar)। দশমীর সকালে সিঁদুরও খেললেন তিনি। 

দশমীতে পাড়ার পুজোয় সিঁদুর খেললেন অপরূপা

এ বছর পুজোয় এক এক দিন, এক এক ভূমিকায় দেখা গিয়েছ অপরূপাকে। বুধবার, দশমীর সকালে আরামবাগ পৌরসভার অন্তর্গত ২ নম্বর ওয়ার্ডে, নিজের পাড়ায় দেখা গেল অপরূপাকে। পাড়ার পুজো পারুল মিলন মঞ্চ ক্লাবে দেবীবরণ করলেন তিনি। পাড়ার মহিলাদের সঙ্গে মাতলেন সিঁদুর খেলায়। 

এর আগে মঙ্গলবার, নবমীর দিন কামারপুকুর রামকৃষ্ণ মিশনে দেখা যায় অপরূপাকে। তাও আবার সম্পূর্ণ অন্য রূপে, খাবার পরিবেশন করতে। সারি দিয়ে বসে থাকা দর্শনার্থীদের মাঝে বালতি-হাতা নিয়ে নেমে পড়েন তিনি। আঁচল গুটিয়ে একের পর এক প্লেটে ঢেলে দেন ভোগ। ওইটুকু সময়ে সকলের সঙ্গে হাসিমুখে বার্তালাপও সারতে দেখা যায় তাঁকে। 

আরও পড়ুন: SSC Protest: দশমীর মিষ্টি নিয়ে ধর্নামঞ্চে হাজির বিমান বসু, পাশে থাকার আশ্বাস দিলেন চাকরিপ্রার্থীদের

বাঙালির প্রাণের উৎসবে বুধবার সত্য়ই বিষাদের সুর। কাতর প্রার্থনা। বাপের বাড়ি থেকে কৈলাসে ফিরছেন উমা। বাড়ি এবং আবাসনের পুজোগুলির বিসর্জনও শুরু হয়ে গিয়েছে।  বিষাদের ছায়া রাজীনীতিকদের মনেও। তবে কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়াক আগে শেষ মুহূর্ত পর্যন্ত উৎসবের প্রতিটি মুহূর্তে উপস্থিত থাকছেন তাঁরা।   রাজনীতিকরাও সেই দলেই শামিল হয়েছেন। পুজো শেষ হওয়ার আগে উৎসবের প্রতিটি মুহূর্ত উপভোগ করছেন তাঁরা। 

 
শারদ উৎসবে অন্য রূপে ধরা দিলেন রাজনীতিকরাও

এর আগে, এ বছর পুজোয় গোড়া থেকেই নানা ভূমিকায় দেখা গিয়েছে অপরূপাকে। ষষ্ঠীর দিন আরামবাগের পুজোয় স্থানীয়দের সঙ্গে নাচের তালে পা মেলাতে দেখা গিয়েছিল তাঁকে। শুধু তাই নয়, লোকাল ট্রেনে উঠে হরিপাল, নালিকুলে মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছাবার্তাও পৌঁছে দিতে দেখা গিয়েছিল তাঁকে। আগামী বছর পঞ্চায়েত নির্বাচনের আগে তাঁর এমন উদ্যোগকে প্রচার কৌশল হিসেবে বিরোধীরা দাগিয়ে দিলেও, উৎসবের আবহে কোনও কথাই কানে তুলতে চাননি অপরূপা।

সেরা শিরোনাম

Abhishek Banerjee: জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
West Bengal News Live : ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
Train Services : জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
Raiganj Incident Update : 'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা 
'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget