এক্সপ্লোর

SSC Protest: দশমীর মিষ্টি নিয়ে ধর্নামঞ্চে হাজির বিমান বসু, পাশে থাকার আশ্বাস দিলেন চাকরিপ্রার্থীদের

Biman Bose: রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ এর আগে আন্দোলনকারীদের পুজোয় বাড়ি ফিরতে আর্জি জানিয়েছিলেন।

কলকাতা: হকের পাওনা চাকরির দাবিতে পুজো কেটেছে পথেই। কলকাতার মেয়ো রোডে গান্ধী মূর্তির নিচে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এসএসসি চাকরিপ্রার্থীরা (SSC Protest) । বৃহস্পতিবার, দশমীর দিন তাঁদের আন্দোলন ৫৭০ দিনে পড়ল (SSC REcruitment Scam)। আর এই দিনই তাঁদের সঙ্গে সেখানে গিয়ে দেখা করলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু (Biman Bose)। সেখানে আন্দোলনকারীদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। বিজয়া দশমী উপলক্ষে চাকরিপ্রার্থীদের মিষ্টিমুখও করান তিনি। 

এসএসসি চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করলেন বিমান বসু

পুজোর মধ্যেই, দু'দিন আগে ধর্না মঞ্চে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এবং সেভ ডেমোক্র্যাসির অধ্যাপক সদস্যরা। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন সেলিম। সেখানে রাজ্যকে একহাত নেন তিনি। বলেন, "যার যেটা করা উচিত, সে সেটা না করলে, এরকমই হয়।  মুখ্যমন্ত্রীর ফিতে কাটা কাজ নাকি? এরা এখানে বসে আছে। তৃণমূল বলবে, কোর্ট যা করার করবে। কোর্ট কী? কোর্টের কথা কি রাজ্য সরকার শোনে?" আন্দোলকারীদের জন্য খাবারের ব্যবস্থাও করা হয় ওই দিন।

রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ এর আগে আন্দোলনকারীদের পুজোয় বাড়ি ফিরতে আর্জি জানিয়েছিলেন। কুণাল সেই সময় বলেন, "আমরা অনুরোধ করছি, ওঁরা উঠে যান।  এসএসসি-র তরফে হাইকোর্টকে দু'টি অপশন দেওয়া হয়েছে।"

আরও পড়ুন: Dona Ganguly: অসুস্থ সৌরভ-পত্নী ডোনা, ভর্তি বেসরকারি হাসপাতালে

এর পর, নবমীর সকালে ধর্নামঞ্চে হাজির হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে চাকরিপ্রার্থীদের দেখা করানোর আশ্বাসও দিলেন।সেখানে শুভেন্দু বলেন, "অনেকে অনেক প্রতিশ্রুতি দিয়েছে, কী হল সেসবের? সরকারের সদিচ্ছা থাকলে আদালতে হলফনামা দিয়ে বলুক, এদের সকলের চাকরি হোক। সরকারের কোনও আপত্তি নেই।"

নিয়োগ দুর্নীতি নিয়ে রাজনৈতিক তরজাও অব্যাহত

নিয়োগ দুর্নীতির অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এই মামলার তদন্ত করছে, যা নিয়ে রাজনৈতিক তরজাও চলছে। তার মধ্যেই বুধবার ইডি-র বেশ কয়েক জন আধিকারিকের কার্যকালের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। কার্যকাল শেষ হয়ে যাওয়ায় যাঁদের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন নিয়োগ দুর্নীতির তদন্তে যুক্ত আধিকারিকরাও। 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |
Narendra Modi |
Durga Puja 2026 | আদিশক্তির পরম রূপ মা দুর্গা হলেন সেই শাশ্বত শক্তি...: রাজ্যপাল
Mahalaya Event in Kolkata | মহালয়ায় 'মেগা ইভেন্ট', উপস্থিত রয়েছে মুখ্যসচিব Manoj Agarwal
Gyanesh Kumar | CJP-র আন্দোলনের সমর্থনে পথে নামলেন নেহা বোরা, সঙ্গে আইসার সদস্য-সমর্থকরা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget