এক্সপ্লোর

Hooghly : বিজেপি নেতাকে মারধর, অন্তঃসত্ত্বা মেয়ের পেটে লাথি ! হুগলিতে তৃণমূল কর্মী সহ গ্রেফতার ৪

BJP- TMC : এখনও হাসপাতালে চিকিত্সাধীন বিজেপি নেতার বাবা ও অন্তঃসত্ত্বা মেয়ে।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি : হুগলির (Hooghly) বাঁশবেড়িয়ায় বিজেপি (BJP) নেতার বাবাকে মারধর ও অন্তঃসত্ত্বা মেয়ের পেটে লাথি মারার অভিযোগে গ্রেফতার তৃণমূল কর্মী ও তাঁর স্ত্রী-সহ ৪। হাসপাতালে ভর্তি আক্রান্তদের নিয়ে বিজেপি-তৃণমূলের টানাপোড়েন। তৃণমূল (TMC) কাউন্সিলরকে ঘিরে বিজেপির বিক্ষোভ। অকারণে রাজনীতি করার পাল্টা অভিযোগ শাসকদলের।

কলে জল নেওয়া ঘিরে তুলকালাম

কল থেকে জল নেওয়াকে কেন্দ্র করে সামান্য ঝগড়া থেকে তুলকালাম কাণ্ড হুগলির বাঁশবেড়িয়ায় (Banshberia)। বিজেপি নেতার বাবাকে মারধর ও ৫ মাসের অন্তঃসত্ত্বা মেয়ের পেটে লাথি মারার অভিযোগে এবার গ্রেফতার (Arrested) অভিযুক্ত তৃণমূল কর্মী, তাঁর স্ত্রী ও দুই ছেলে। বাঁশবেড়িয়া পুর এলাকার ঘটনা।

ঠিক কী অভিযোগ

অভিযোগ, শনিবার বিকেলে পুরসভার কল থেকে জল নেওয়াকে কেন্দ্র করে তৃণমূল নেতা ও প্রতিবেশী রাখাল দাসের সঙ্গে হাতাহাতিতে জড়ান স্থানীয় বিজেপি নেতা। সেই সময়ই বিজেপি নেতার বাবার মাথায় লাঠি দিয়ে আঘাত ও অন্তঃসত্ত্বা মেয়ের পেটে লাথি মারা হয় বলে অভিযোগ। 

আক্রান্ত অন্তঃসত্ত্বা বলেন, আমার বাবা বিজেপি করে বলে তাই ঝামেলা। আজকে ঝামেলা করতে করতে দাদুকেও মেরেছে, আমি ছুটে এসে পাশে দাঁড়িয়েছিলাম বলে আমার পেটে লাথি মেরেছে। হুগলির ইমামবাড়া হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি নেতার মেয়ে। বৃদ্ধের মাথায় ৯টি সেলাই পড়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। এখনও হাসপাতালে চিকিত্সাধীন বিজেপি নেতার বাবা ও অন্তঃসত্ত্বা মেয়ে।

বিজেপির বিক্ষোভ

রবিবার আক্রান্তদের দেখতে চুঁচুড়া সদর হাসপাতালে যান স্থানীয় তৃণমূল কাউন্সিলর মিনতি ধর। প্রভাব খাটিয়ে আক্রান্তদের ছাড়াতে এসেছেন বলে দাবি করে কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। অভিযোগ অস্বীকার করেন তৃণমূল কাউন্সিলর।

বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেছেন, 'তৃণমূল বাঁচার জন্য পারিবারিক বিবাদ বলছে। পঞ্চায়েত ভোটে কীভাবে সন্ত্রাস চালাবে সেটা বোঝাতেই এই ঘটনা'। বাঁশবেড়িয়ার বিজেপির মণ্ডল সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, কল নিয়ে দুই পরিবারের বিবাদ অনেক দিনের। আজকে ঝামেলার সময় তৃণমূল নেতা এসে বুথ সভাপতির উপর চড়াও হয়। মারধর করে। আসলে তৃণমূলে এই ব্যাপারটা আছে যে যত বেশি মারধর করবে, সে তত উঁচু পোস্টে যাবে। পাল্টা তৃণমূলের হুগলি-শ্রীরামপুর সাংগঠনিক জেলার জেলা সভাপতি তথা বিধায়ক অরিন্দম গুঁই বলেছেন, 'পাড়ার বিবাদ। বিজেপি সবেতে রাজনীতি খুঁজছে'। 

আরও পড়ুন- উত্তরের তুলনায় দক্ষিণ কলকাতায় ভয়ঙ্কর ডেঙ্গি, মেয়রের ওয়ার্ডেই আক্রান্ত ১১১

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রত্যাহার? ক্ষমা চাইলেন অভিযোগকারিণী
স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রত্যাহার? ক্ষমা চাইলেন অভিযোগকারিণী
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা
Awas Yojana: এখনও পাননি সরকারের দেওয়া ৬০ হাজার টাকা? ১০ লক্ষের পর এবার কারা পাবেন দ্বিতীয় কিস্তি, জানুন পুরো আপডেট
এখনও পাননি সরকারের দেওয়া ৬০ হাজার টাকা? ১০ লক্ষের পর এবার কারা পাবেন দ্বিতীয় কিস্তি, জানুন পুরো আপডেট
Bankura News: টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত
টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget