এক্সপ্লোর

Hooghly News: ত্রিশঙ্কু চাঁপদানি পৌরসভায় বোর্ড গঠন তৃণমূলের, কংগ্রেসের সমর্থনে সাফল্য! চলছে তরজা

Hooghly News: ২২ ওয়ার্ডের চাঁপদানি পৌরসভায় এ বার তৃণমূল পেয়েছে ১১টি আসন (WB Municipal Elections 2022)। নির্দল প্রার্থীরা জয়ী হয়েছেন ১০টি ওয়ার্ডে।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: ত্রিশঙ্কু অবস্থায় থাকা হুগলির (Hooghly News) চাঁপদানি পুরসভায় (Champdani Municipal Corporation) বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ড গঠন করল তৃণমূল (TMC)। সেখানকার একমাত্র কংগ্রেস কাউন্সিলরের (Congress Councilor) দাবি,  তৃণমূলের তরফে অনুরোধ পেয়েছিলেন তিনি। তাই শাসকদলকে সমর্থনের সিদ্ধান্ত নেন। যদিও তৃণমূল সাফ জানিয়েছে, কংগ্রেসের সমর্থনের কোনও প্রয়োজনই নেই তাদের। নিজেদের বলেই বোর্ড গড়েছে তারা।

চাঁপদানি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর দারোগা রাজভর। ফোনে এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আমাকে চেয়ারম্যান সাহেব ডাকলেন, তিনি বললেন যে যেহেতু নির্দল প্রস্তাব করতে পারবে না তাই আপনি আমার নাম প্রস্তাব করে দিন।”

২২ ওয়ার্ডের চাঁপদানি পৌরসভায় এ বার তৃণমূল পেয়েছে ১১টি আসন (WB Municipal Elections 2022)। নির্দল প্রার্থীরা জয়ী হয়েছেন ১০টি ওয়ার্ডে। কংগ্রেস মাত্র একটিতে জয়ী হয়েছি। অর্থাৎ কোনও দলই ম্যাজিক সংখ্যায় পৌঁছতে পারেনি। তবে শাসকদলই যে শেষমেশ বোর্ড গঠন করবে, সে ব্যাপারে একরকম নিশ্চিত ছিল সকলেই। শুধু কী কৌশলে বোর্ড গঠন করবে তারা, তা জানতে উদগ্রীব ছিলেন।

আরও পড়ুন: Mohammed Salim: সূর্যকান্ত জমানায় ইতি, নতুন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম

সেই অবস্থায় বৃহস্পতিবার বোর্ড গঠনের সময় দেখা যায়, ভোটাভুটি ছাড়াই পৌরসভার চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন তৃণমূলের সুরেশ মিশ্র। তাই কংগ্রেস কাউন্সিলর তৃণমূলকে সমর্থন করেছেন বলায় দুইয়ে দুইয়ে চার করতে অসুবিধা হয়নি কারও। তাতে সায় দিতে দেখা যায় সুরেশকেও। তিনি বলেন, “কংগ্রেসের তরফে চেয়ারম্যানের নাম প্রস্তাব করা হয়।  তৃণমূল তাতে সমর্থন জানায়।  দ্বিতীয় কোনও নাম না থাকায় আমি নির্বাচিত হয়েছি।”

কিন্তু ইঙ্গিতপূর্ণভাবে এরপরই ভিন্ন সুর শোনা যায় নবনির্বাচিত চেয়ারম্যানের গলায়। তিনি বলেন, “কেউ যদি নিজের স্বার্থে পিছন থেকে সমর্থন জানায়, সেটা দেখার কাজ আমার নয়।” তৃণমূলের হুগলি-শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি স্নেহাশিস চক্রবর্তী বলেন, “বিকল্প নাম না থাকায় সুরেশ মিশ্রই চেয়ারম্যান হয়েছেন, কংগ্রেসের সমর্থন আমাদের প্রয়োজন নেই, বিক্ষুব্ধ তৃণমূলদের কোনওভাবেই সমর্থন নেওয়া হবে না।” উল্লেখ্য, এ দিন হুগলি, চুঁচুড়া, উত্তরপাড়া-কোতরং এবং রিষড়া পৌরসভাতেও বোর্ড গঠন করেছে তৃণমূল।

সেরা শিরোনাম

Kolkata News: ফের SRFTI-তে উত্তেজনা, পড়ুয়াদের ক্য়াম্প সরানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বাদানুবাদ পড়ুয়াদের
ফের SRFTI-তে উত্তেজনা, পড়ুয়াদের ক্য়াম্প সরানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বাদানুবাদ পড়ুয়াদের
Cyclone Kaani : ডিসেম্বরের শুরুতেই আসছে ঘূর্ণিঝড় 'কান্নি'? বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ! নিশানা পশ্চিমবঙ্গ?
ডিসেম্বরের শুরুতেই আসছে ঘূর্ণিঝড় 'কান্নি'? বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ! নিশানা পশ্চিমবঙ্গ?
Kolkata News: প্রেসিডেন্সি জেলে বিচারাধীন বন্দির রক্তাক্ত দেহ উদ্ধার, খুনের ধারায় মামলা রুজু করল পুলিশ
প্রেসিডেন্সি জেলে বিচারাধীন বন্দির রক্তাক্ত দেহ উদ্ধার, খুনের ধারায় মামলা রুজু করল পুলিশ
TMC Breaking : তৃণমূল ভবন সিল করে দিল পুলিশ
তৃণমূল ভবন সিল করে দিল পুলিশ

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget