এক্সপ্লোর

Hooghly News: ভয়াবহ অবস্থা খানাকুলে, নৌকা নিয়ে যাতায়াত, উদ্ধার কাজে নামল NDRF

NDRF On Hooghly Flood Situation: চাষের জমি পেরিয়ে বাড়িতেও ঢুকে পড়ল জল, ভয়াবহ অবস্থা খানাকুলে, উদ্ধার কাজে নামল প্রশাসন

বাপন সাঁতরা: হুগলি: একদিকে ডিভিসির ছাড়া জল ও অন্যদিকে বাঁধ ভেঙে, প্লাবন পরিস্থিতি আরামবাগ মহকুমার বিস্তীর্ণ এলাকায়। ভয়াবহ অবস্থা খানাকুলে। খানাকুল ১ ব্লকের ১১ টি পঞ্চায়েত এলাকাই প্লাবিত হয়ে গিয়েছে।

অন্যদিকে, খানাকুল ২ ব্লকেরও ৯ টি পঞ্চায়েত এলাকা প্লাবিত হয়েছে। চাষের জমি ও ঘর বাড়িতে জল ঢুকে গিয়ে ব্যাপক ভোগান্তির মধ্যে পড়েছেন বাসিন্দারা। অনেকে প্লাবিত এলাকায় আটকে রয়েছেন। উঁচু ঘরে অনেককে আশ্রয় নিতেও হয়েছে। খবর পেয়ে পুলিস ও প্রশাসন উদ্ধার কাজে নেমেছে। এনডিআরএফ টিমও উদ্ধার কাজ চালাচ্ছে। কোথাও নৌকা নিয়ে যাতায়াত করছে বানভাসি মানুষ।জল বয়ছে একাধিক রাস্তাতেও। অন্যদিকে, পুরশুড়া, আরামবাগ ও গোঘাটের একাংশ এলাকাও জলমগ্ন হয়েছে।নতুন করে এদিন আরামবাগে মুন্ডেশ্বরী নদীর বাঁধ ভেঙে জল ঢুকছে হুহু করে। যদিও এর মধ্যেও ত্রাণ নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে দুর্গতদের মধ্যে। 

নিম্নচাপের বৃষ্টির জেরে DVC জল ছাড়ায় প্লাবিত হাওড়া, হুগলি ও পূর্ব বর্ধমানের একাংশ। প্লাবিত নিম্ন দামোদর অববাহিকার একাধিক গ্রাম। বাড়ি, দোকানপাট, চাষের জমি, রাস্তাঘাট জলমগ্ন।বুধবার দুর্গাপুর ব্যারাজ লাগোয় বাঁকুড়ার গ্রামগুলিতে পরিদর্শনে গিয়ে DVC-কে আক্রমণ করেন মন্ত্রী মলয় ঘটক। প্রতিবার পুজোর মুখে DVC-র জলে বন্যা পরিস্থিতি তৈরি হয় মন্ত্রীর অভিযোগ। পাল্টা জবাব দিয়েছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।অন্যদিকে, DVC মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে নতুন করে জল না ছাড়ায় দুর্গাপুর ব্যারাজ থেকেও জল ছাড়ার পরিমাণ কমানো হচ্ছে। গতকাল রাত ১২টা পর্যন্ত সর্বোচ্চ ২ লক্ষ ৭৪ হাজার কিউসেক জল ছাড়া হয়। আজ সকাল ১০টা পর্যন্ত ২ লক্ষ ৫৭ হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে।

আরও পড়ুন, প্লাবন পরিস্থিতি খতিয়ে দেখতে পুরশুড়ায় মুখ্যমন্ত্রী, ' ম্যানমেড বন্যা, পরিকল্পিতভাবে বাংলাকে ডুবিয়েছে ..'

DVC জল ছাড়ায় বাঁকুড়ার সোনামুখী ব্লকের বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর নিত্যানন্দপুর, সমিতিমানা, পাণ্ডে পাড়া, ডিহিপাড়া গ্রাম পঞ্চায়েতের রাঙামাটি, কেনেটিমানা-সহ একাধিক এলাকা জলমগ্ন।কোথাও কোথাও কোমর সমান জল। ভেলায় করে যাতায়াত করতে হচ্ছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, বেশ কিছু মানুষকে আনা হয়েছে রিলিফ সেন্টারে। বন্য়া পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। দুর্গাপুর ব্যারাজ সংলগ্ন বাঁকুড়ার একাধিক গ্রাম জলমগ্ন হয়ে পড়ায়, আজ পরিদর্শনে যান মন্ত্রী মলয় ঘটক। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

Kali Puja 2026: কালীপুজোর চাঁদা নিয়ে বচসা, এক জল বিক্রেতাকে বেধড়ক মারধরের অভিযোগ
কালীপুজোর চাঁদা নিয়ে বচসা, এক জল বিক্রেতাকে বেধড়ক মারধরের অভিযোগ
News Live: ভোট চুরির বিরুদ্ধে ও জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে আজ ফের পথে নামছে বিরোধী জোট 'INDI'
ভোট চুরির বিরুদ্ধে ও জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে আজ ফের পথে নামছে বিরোধী জোট 'INDI'
BJP Trade Union: ৪৬ বছর পর নতুন অধ্যায়, পশ্চিমবঙ্গ থেকেই পথ চলা শুরু বিজেপির শ্রমিক সংগঠনের
৪৬ বছর পর নতুন অধ্যায়, পশ্চিমবঙ্গ থেকেই পথ চলা শুরু বিজেপির শ্রমিক সংগঠনের
Gyanesh Kumar Case: জ্ঞানেশকাণ্ডে আন্দোলনের ঝাঁঝ বাড়িয়ে বিরোধীদের 'পাবলিক ইমপিচমেন্ট'
জ্ঞানেশকাণ্ডে আন্দোলনের ঝাঁঝ বাড়িয়ে বিরোধীদের 'পাবলিক ইমপিচমেন্ট'

ভিডিও

Suvendu Adhikari |
Raju Banerjee |
Municipal Election | চয়ন ভট্টাচার্য ও রাজু বন্দ্যোপাধ্যায় তুমুল তর্কবিতর্ক | #abpananda
Mamata Banerjee | দিল্লি পৌঁছলেন মমতা, জ্ঞানেশকাণ্ডে কাল দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ
CM Suvendu Adhikari | ছোট আঙারিয়া থেকে শুরু করে গড়বেতা সব কেস রিওপেন হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget