এক্সপ্লোর

Hooghly News: সাজ সাজ রব সকাল থেকে, রথযাত্রার প্রস্তুতি মাহেশে, সূচনা চন্দনযাত্রা দিয়ে

Jagannath Rath Yatra: চন্দনযাত্রা শেষ হলে, তার পর শুরু হবে স্নানযাত্রা উৎসব।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: খাতায় কলমে এখনও দু'মাস বাকি রথযাত্রার (Rath Yatra 2023)। তবে হুগলির মাহেশে তার প্রস্তুতি শুরু হয়ে গেল। রবিবার সেখানে সূচনা চন্দনযাত্রার। আগামী ৪২ দিন ধরে জগন্নাথ দেবের মাথায় চন্দন লেপন চলবে। তাকে ঘিরে সাজ সাজ রব পড়ে গিয়েছে। সকাল থেকে চূড়ান্ত ব্যস্ততা চোখে পড়ছে (Hooghly News)।

চন্দনযাত্রা শেষ হলে, তার পর শুরু হবে স্নানযাত্রা

এই চন্দনযাত্রা শেষ হলে, তার পর শুরু হবে স্নানযাত্রা উৎসব। গঙ্গা জল আর দুধ দিয়ে স্নান করানো হবে জগন্নাথ দেবকে। রীতি মেনে, স্নানের পর কাঁপুনি দিয়ে জ্বর আসে জগন্নাথের। তাই দু’সপ্তাহ মন্দিরের দরজা বন্ধ থাকে। ভক্তদের দেখা দেন না জগন্নাথ। কবিরাজের পাঁচন খেয়ে জগন্নাথ দেবের জ্বর সারে বলে কথিত রয়েছে। তার পরই মন্দিরের দরজা খোলে। এর পর রথে চেপে বলরাম, সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি যান জগন্নাথ (Jagannath Rath Yatra)। 

জগন্নাথ দেবের ধাম পুরীতে আজ থেকেই শুরু হয় রথ তৈরির কাজ। আর হুগলির মাহেশে সূচনা হয় চন্দনযাত্রার। অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন মাহেশে আক্ষরিক অর্থেই রথযাত্রার সূচনা হয়। কথিত রয়েছে যে, ৬২৭ বছর ধরে দারু কাঠ দিয়ে তৈরি জগন্নাথ দেবের মূর্তি এখনও একই রকম রয়েছে। কোনও ক্ষয় নেই তাতে।

আরও পড়ুন: Kaliaganj Minor Murder Update:জাতীয় শিশু সুরক্ষা অধিকার কমিশনকে নিশানা করে একের পর এক ট্যুইট রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের

এটাই মাহেশের জগন্নাথ দেবের মাহাত্ম্য। প্রতি বছর তাই কাতারে কাতারে মানুষ ভিড় করেন সেখানে। করোনার জেরে মাঝে দু'বছর উৎসবে ছেদ পড়েছিল। পরিস্থিতে শুধরে যেতেই ফের আগের হইহই রইরই ভাব ফিরে এসেছে। রীতি মেনেই হচ্ছে সব কিছু। এ বারেও প্রচুর মানুষ ভিড়বেন বলে আশা করা হচ্ছে। এ বছর রথযাত্রা পড়েছে আগামী ২০ জুন। এ বার ৬২৭ বছর মাহেশের রথযাত্রার।

মাহেশ জগন্নাথ মন্দিরের সেবাইত, জগন্নাথ মন্দির সেবা ট্রাস্টের সম্পাদক পিয়াল অধিকারী জানান,অক্ষয় তৃতীয়া হল একটি অত্যন্ত শুভ দিন। বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের আবির্ভাব দিবস। অক্ষয় তৃতীয়াতেই জগন্নাথের চন্দন যাত্রা উৎসব হয়। ৬২৭ বছর 

সারা বছর রথের রক্ষণাবেক্ষণ হয় এখন

গত কয়েক বছরে আরও জৌলুস বেড়েছে মাহেশের রথযাত্রার। রাস্তার উপর বসানো হয়েছে তোরণ। অনাদরে পড়ে থাকায় আগে রথযাত্রার আগে ফি বছর রথ মেরামত করতে হতো। বদলাতে হতো কাঠ। তার পর সাজিয়ে গুছিয়ে রাস্তায় নামানো হতো রথ। তবে সেই সমস্যারও সমাধান হয়েছে গত কয়েক বছরে। সারা বছর রথের রক্ষণাবেক্ষণ হয় এখন।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Delhi Protest: দিল্লিতে AISA ও SFI-র প্রতিবাদ বিক্ষোভ মিছিলে উত্তেজনা | ABP Ananda
Mamata Banerjee Detained: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে Delhi-তে আটক পুলিশের
CJP Protest Delhi: নয়ডা বর্ডারেও নিরাপত্তার চাদর, মোতায়েন প্রচুর মহিলা পুলিশ | Noida | ABP Ananda
CM Suvendu Adhikari:
CJP Protest Delhi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget