এক্সপ্লোর

Hooghly News: ব্যালট পেপারের ফটোকপি করে বক্সে ! ফের পঞ্চায়েত ভোটের জন্য TMC প্রার্থী বাছাইয়ের ভোটাভুটিতে কারচুপির অভিযোগ !

পঞ্চায়েত ভোটের জন্য তৃণমূল প্রার্থী বাছাইয়ের ভোটাভুটিতে ফের কারচুপির অভিযোগ উঠল। আরামবাগে অঞ্চল সভাপতির উপস্থিতিতে ব্যালট পেপারের ফটোকপি বক্সে ফেলার পাশাপাশি সবাইকে দেখিয়ে গোপন ব্যালটে ভোট দিতে হয় বলে অভিযোগ।

মোহন দাস, হুগলি : পঞ্চায়েত ভোটের জন্য তৃণমূল ( TMC )  প্রার্থী বাছাইয়ের ভোটাভুটিতে ফের কারচুপির অভিযোগ উঠল। কখনও ছিঁড়ে দেওয়া হয় ব্য়ালট ( Ballot )  পেপার, কখনও ওঠে ব্যালট পেপার লুঠের অভিযোগ ! কখনও আবার অভিযোগ উঠেছে ছাপ্পা ভোটের । তৃণমূলের প্রার্থী বাছাই ঘিরে গোপন ভোটাভুটিতে বিশৃঙ্খলা যেন থামতেই চাইছে না! এবার ঘটনাস্থল হুগলির আরামবাগ! 

ব্যালট পেপারের ফটোকপি পূরণ করিয়ে বক্স ফেলা হচ্ছিল !
মঙ্গলবার রাতে সেখানে হরিণখোলা ১ নম্বর পঞ্চায়েতের তৃণমূলের প্রার্থী বাছাইয়ের ভোটাভুটি চলছিল। অভিযোগ, সেই সময় অঞ্চল সভাপতির উপস্থিতিতে ব্যালট পেপারের ফটোকপি পূরণ করিয়ে বক্স ফেলা হচ্ছিল। দেখতে পেয়ে বিষয়টি নিয়ে আপত্তি জানান ভোট পরিচালনার দায়িত্বে থাকা বেসরকারি সংস্থার মহিলা কর্মী। এরপর কিছুক্ষণের জন্য বন্ধ থাকে ভোটগ্রহণ। যদিও এতে দলের অন্দরেই চক্রান্ত দেখছেন অভিযুক্ত অঞ্চল সভাপতি।

হরিণখোলা ১ এর তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতি পার্থ হাজারি বলেন, 'দলের মধ্যেই দুনম্বরি চলছে। আমি কোনও জেরক্স করিনি। ভোটাভুটিতেই গন্ডগোল। অভিষেককে জানাব'। অন্যদিকে, পুড়শুড়া ব্লকের তাঁবুতে সবাইকে দেখিয়ে গোপন ব্যালটে ভোট দিতে হয় বলেও অভিযোগ ওঠে । অন্যদিকে আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ বলেন, তৃণমূল দলটাই চোরের । ভোটের সময় কীভাবে চুরি করে ভোট করবে তার ট্রেনিং।

কুণাল ঘোষের প্রতিক্রিয়া 

এই  ঘটনার প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস রাজ্য় সাধারণ সম্পাদক, কুণাল ঘোষ বলেন, 'ভোটাভুটিতে গন্ডগোল হলে তা বাতিল করা হচ্ছে। এতবড় কর্মসূচিতে এমন ঘটনা ছোটখাটো ব্যাপার। কোথাও এরকম ঘটে থাকলে সেখানে পুনরায় ভোট নেওয়া হবে' । জেলা পরিষদ থেকে পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েতে কাকে প্রার্থী করতে চান, তা জানাতে গোপন ব্য়ালটের ব্যবস্থা করা হয়েছিল। ভোট যদি দেখিয়েই দিতে হয় তাহলে আর গোপন ব্যালেটের প্রয়োজন কী? উঠছে প্রশ্ন। 

আগেও নবজোয়ারে ব্যালট বিশৃঙ্খলা  

মে মাসে বীরভূমে নবজোয়ার কর্মসূচির শুরুর দিনেই চূড়ান্ত বিশৃঙ্খলা শুরু হয়ে যায় । অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরিয়ে যেতেই কর্মীদের মধ্য়ে শুরু হয় ব্যালট নিয়ে অশান্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে। অন্যদিকে, মুর্শিদাবাদের তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে, প্রার্থী বাছাইয়ের ভোটাভুটি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূলের দুই গোষ্ঠী। এমনকী ক্যাম্পের বাইরে ফেলে দেওয়া হয় ব্যালট বক্স। ওঠে স্বজনপোষণ ও ছাপ্পা ভোটের অভিযোগও।  বড়ঞায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ক্যাম্পে ছিলেন, সেখানেই চলছিল ভোটাভুটি। কিন্তু চার-পাঁচটি ব্লকের ভোটাভুটির সময় উত্তেজনার সৃষ্টি হয়। 

সেরা শিরোনাম

West Bengal Floods: বন্যায় ভয়ঙ্কর পরিস্থিতি ! জলের তলায় গ্রামের পর গ্রাম, বিপদে কোন কোন জেলা ? কী পরিস্থিতি এই মুহূর্তে ?
বন্যায় ভয়ঙ্কর পরিস্থিতি ! জলের তলায় গ্রামের পর গ্রাম, বিপদে কোন কোন জেলা ? কী পরিস্থিতি এই মুহূর্তে ?
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
Naihati News : 'কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলাকে রাস্তায় ফেলে মার', বিজেপি নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
'কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলাকে রাস্তায় ফেলে মার', বিজেপি নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget