এক্সপ্লোর

DhaniaKhali News: লোকসভা ভোটে হারের ফল, ধনিয়াখালিতে বিজেপি ছেড়ে তৃণমূলে একাধিক নেতা

TMC Joining: শনিবার ধনিয়াখালিতে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন একাধিক নেতা-কর্মী। তাঁদের হতে তৃণমূলের পতাকা তুলে দেন স্থানীয় বিধায়ক অসীমা পাত্রা।

সোমনাথ মিত্র, ধনিয়াখালি: লোকসভা ভোটে ধনিয়াখালি (DhaniaKhali) বিধানসভা এলাকায় বিরাট ব্যবধানে জয়ের পর গেরুয়া শিবিরে বড়সড় ভাঙন ধরাল তৃণমূল কংগ্ৰেস (TMC)।  ধনিয়াখালি বিধানসভার বিজেপির (BJP) কো-কনভেনার, দুটি মণ্ডলের সাধারণ সম্পাদক সহ একাধিক পদাধিকারী শনিবার তৃণমূল কংগ্ৰেসে যোগদান করলেন। স্থানীয় বিধায়ক অসীমা পাত্র তাঁদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন।

শনিবার ধনিয়াখালি বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ধনিয়াখালি বাসস্ট্যান্ড এলাকায় যোগদান সভা আয়োজিত হয়। বিধায়ক অসীমা পাত্রের নেতৃত্বে ওই সভাটি আয়োজিত হয়। যেখানে ধনিয়াখালি বিধানসভা এলাকার বিজেপি মণ্ডল ৫ ও ৩-এর একাধিক কার্যকর্তা শাসকদলে যোগদান করেন। তৃণমূলের পতাকা হাতে তুলে নেন ধনিয়াখালি বিধানসভার বিজেপি কো-কনভেনার আশিষ দাস, বিজেপি মণ্ডল ৫ ও ৩ - এর সাধারণ সম্পাদক আব্দুল রহমান পুরকাইত ও বাপি রায়। পাশাপাশি  মন্ডল ৫-এর সংখ্যালঘু মোর্চার সাধারণ সম্পাদক মন্টু মণ্ডল, মন্ডল ৫-এর সংখ্যালঘু মোর্চার সভাপতি শেখ ইসমাইল ,কিষাণ মোর্চার সভাপতি শ্যামল সামন্ত সহ দুজন প্রাক্তন মণ্ডল সভাপতি বিশ্ব বাউল দাস ও তনুশ্রী দাস সহ কয়েকজন কর্মকর্তা। পাশাপাশি এই কার্যকর্তাদের সঙ্গে প্রায় ২৫০ জন কর্মী-সমর্থক তৃণমূল কংগ্ৰেসে যোগদান করেছেন বলে বিধায়ক অসীমা পাত্র দাবি করেছেন।

বর্তমানে ধনিয়াখালি বিধানসভার বিজেপির কো-কনভেনার আশিষ দাস একসময়ে বিজেপি থেকে তৃণমূল গিয়েছিলেন। পরে আবার বিজেপিতে যোগদান করেছিলেন। আজ আবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। 

এপ্রসঙ্গে আশিষ দাস বলেন, "একটা অনুপ্রেরণা নিয়ে বিজেপিতে গিয়েছিলাম। কিন্তু, লকেট চট্টোপাধ্যায় জিতে বিগত পাঁচ বছরে ধনিয়াখালি এলাকায় কোনও উন্নয়ন করেননি। সাধারণ মানুষ সহ বিজেপি কর্মীদের পাশে দাঁড়ায়নি। লকেট চট্টোপাধ্যায়ের একটা বিরাট আত্ম-অহংকার ছিল যে আমি জিতব। উনি ওনার নিজের মতো চলেন। এই অহংকারই আমাদের পছন্দ নয়। তাই আমরা কীভাবে এই দলে থাকব? " 

স্থানীয় বিধায়ক অসীমা পাত্র জানান, প্রায় ২৫০ জন বিজেপি নেতা-কর্মী ও সমর্থক আজ তৃণমূলে যোগদান করেন। এরা ভেবেছিল বিজেপি এলে বাংলায় উন্নয়ন হবে। কিন্তু. এখন এরা বুঝতে পেরেছে বিজেপি হচ্ছে শিল্পপতিদের সরকার। তাই এরা এলাকায় উন্নয়ন করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের মা-মাটি-মানুষের সরকারে যোগদান করেছে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'প্রাক্তন মুখ্যমন্ত্রী যে কাজটা করেননি, নতুন মুখ্যমন্ত্রী সেই কাজটা করছেন', আর জি কর কাণ্ডে বিচার পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী রত্না দেবনাথ
'প্রাক্তন মুখ্যমন্ত্রী যে কাজটা করেননি, নতুন মুখ্যমন্ত্রী সেই কাজটা করছেন', আর জি কর কাণ্ডে বিচার পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী রত্না দেবনাথ
News Live:পুলিশকর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজ মুখ্যমন্ত্রীর
পুলিশকর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজ মুখ্যমন্ত্রীর
Sayani Das: তৃণমূল বিধায়ক অনুমতি দেননি, সায়নীকে ডেকে কালনা স্য়ুইমিংপুলের দরজা খুলে দিলেন বিজেপি বিধায়ক
তৃণমূল বিধায়ক অনুমতি দেননি, সায়নীকে ডেকে কালনা স্য়ুইমিংপুলের দরজা খুলে দিলেন বিজেপি বিধায়ক
Trinamool: তৃণমূল আমলে অত্যাচারের অভিযোগ, হাতের কাছে পেয়ে চুলের মুঠি ধরে বেধড়ক মার তৃণমূল নেত্রীকে
তৃণমূল আমলে অত্যাচারের অভিযোগ, হাতের কাছে পেয়ে চুলের মুঠি ধরে বেধড়ক মার তৃণমূল নেত্রীকে

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget