এক্সপ্লোর

Hooghly News: চিকিৎসককে ধর্ষণ খুনের প্রতিবাদ, হুগলির হাসপাতালে পেন ডাউন চিকিৎসকদের

West Bengal News: তাঁদের দাবি, যে দুর্নীতি চলছে, তার পরিবর্তন দরকার। তবে, চিকিৎসকরা জানান জরুরি পরিষেবা চালু রয়েছে।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: আর জি কর (R G Kar News) মেডিক্য়ালে তরুণী চিকিৎসককে খুন-ধর্ষণের ঘটনার বিচার-সহ একগুচ্ছ দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে টানা অবস্থানে বসে আছেন জুনিয়র চিকিৎসকরা। গানে স্লোগানে চলছে প্রতিবাদ। এই প্রেক্ষাপটে, বুধবার ঘণ্টাখানেকের জন্য কর্মবিরতি পালন করলেন চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালের চিকিৎসকরা।

কর্মবিরতি পালন: হুগলি জেলা হাসপাতালে পেন ডাউন করলেন চিকিৎসকরা। বুধবার, সকাল থেকে আউটডোর চালু থাকলেও সাড়ে বারোটা থেকে কর্মবিরতিতে নামেন চিকিৎসকরা। তাঁদের দাবি, যে দুর্নীতি চলছে, তার পরিবর্তন দরকার। তবে, চিকিৎসকরা জানিয়েছেন জরুরি পরিষেবা চালু রয়েছে। চিকিৎসকরা জানান, জেলা হাসপাতাল হলেও অনেক পরিকাঠামোর অভাবে সব সময় সঠিক চিকিৎসা দেওয়া যায় না। ফলে রেফার করতে হয়। যার জন্য ডাক্তাররা দায়ী নন। শুধু একজন চিকিৎসক ধর্ষণ-খুন হয়েছেন এমনটা ভাবলে হবে না। যে দুর্নীতি, যে গুন্ডামি মাফিয়া রাজ চলছে এই ব্যবস্থার পরিবর্তন দরকার। ডাক্তাররা সংস্কারে নেমেছেন, তাই সবাইকে এই আন্দোলনে পাশে থাকার আবেদন জানান।                                       

এদিকে জুনিয়র চিকিৎসকদের খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে। হাসপাতাল সূত্রে খবর, মঙ্গলবার গভীর রাতে এক ক্যানসার আক্রান্ত রোগিণীকে মৃত অবস্থায় আনা হয় হাসপাতালে। ডেথ সার্টিফিকেট দেওয়ার আগে জুনিয়র চিকিৎসকরা ময়নাতদন্তের কথা বলায় বেঁকে বসে মৃতের পরিবার। অভিযোগ, ময়নাতদন্ত ছাড়াই ডেথ সার্টিফিকেট দেওয়ার দাবি জানান মৃতের পরিবারের সদস্যরা। রাজি না হওয়ায় জুনিয়র চিকিৎসকদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পুলিশের সামনেই গোটা ঘটনা ঘটে বলে অভিযোগ। প্রতিবাদে রাত ১২টা থেকে আড়াইটে পর্যন্ত হাসপাতালের ইমার্জেন্সির সামনে ধর্নায় বসেন জুনিয়র চিকিৎসকরা। শেষপর্যন্ত স্বাস্থ্য আধিকারিকরা এসে আশ্বাস দিলে আড়াই ঘণ্টা পর অবস্থান তুলে নেন জুনিয়র চিকিৎসকরা। হাসপাতালের নিরাপত্তার ঘাটতির কথা মেনে নেন, অ্যাডিশনাল মেডিক্যাল সুপার। পরিস্থিতি নিয়ে বুধবার দুপুরের পুলিশ আধাকারিকদের সঙ্গে বৈঠকে করেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। জোরদার করা হয় হাসপাতালের নিরাপত্তা। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত হচ্ছে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Senior Doctor Protest: এবার রাজ্য মেডিক্যাল কাউন্সিল ঘেরাও, পথে নামলেন সিনিয়র চিকিৎসকরা

সেরা শিরোনাম

পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
BREAKING : পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা

ভিডিও

Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget