এক্সপ্লোর

Senior Doctor Protest: এবার রাজ্য মেডিক্যাল কাউন্সিল ঘেরাও, পথে নামলেন সিনিয়র চিকিৎসকরা

West Bengal News: সল্টলেকে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সামনে বিক্ষোভ দেখায় জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এবং ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের রাজ্য শাখা।

কলকাতা: আর জি কর মেডিক্য়াল (R G Kar News) ঘটনায় সুবিচারের দাবিতে রাজ্য়-জুড়ে চলছে প্রতিবাদ। বিচারের দাবিতে পথে নেমে প্রতিবাদের উত্তাপও বাড়ছে। একদিকে যখন স্বাস্থ্য ভবনের সামনে গতকাল দুপুর থেকে টানা ধর্না দিচ্ছেন জুনিয়র চিকিৎসকরা, অন্যদিকে তখন রাজ্য মেডিক্যাল কাউন্সিল (State Medical Council) ঘেরাও করলেন সিনিয়র চিকিৎসকরা।

পথে সিনিয়র চিকিৎসকরা: সল্টলেকে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সামনে বিক্ষোভ দেখায় জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এবং ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের রাজ্য শাখা। বিক্ষোভকে কেন্দ্র করে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সামনে কড়া নিরাপত্তা ব্যবস্থা করেছিল বিধাননগর কমিশনারেট। বিশাল পুলিশ বাহিনী, RAF, কাঁদানে গ্যাস কিছুই বাদ ছিল না। বিক্ষোভের পরে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সামনে থেকে মিছিল শুরু করেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এবং ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের রাজ্য শাখার সদস্যরা। স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানরত জুনিয়র চিকিৎসকদের সঙ্গে দেখা করেন তাঁরা। চিকিৎসক মানস গুমটা বলেন, "রাজ্য স্বাস্থ্য ব্যবস্থায় যে সিন্ডিকেড রাজ চলছে তার মূল ঘুঘুর বাসা মেডিক্যাল কাউন্সিল। প্রহসনের নির্বাচন করে যাঁরা কাউন্সিল দখল করে বসে আছে তাঁদের বিরুদ্ধেই মানুষজন মুখ খুলছে। রাজ্য জুড়ে হাসপাতাল, মেডিক্যাল কলেজ দুর্নীতির শাখা ছড়িয়েছে।''

এদিকে শিল্পী সনাতন দিন্দার পর এবার প্রদোষ পাল। আর জি কর-কাণ্ডের প্রতিবাদে চারুকলা পর্ষদের সদস্য পদ ছাড়লেন আরও এক শিল্পী। পর্ষদের সভাপতি যোগেন চৌধুরীকে লেখা চিঠিতে প্রদোষ পাল লিখেছেন, 'আরজিকর হাসপাতালের ঘটনাকে কেন্দ্র করে অগণিত মানুষের মতো আমার মনও ভাল নেই। সমাজ সচেতন মানুষ হিসেবে আমিও পারি না এর থেকে নিজেকে বিচ্ছিন্ন রাখতে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ তথা বিশ্বের অগণিত মানুষের যা দাবী, আমার দাবী একই, ঘটনার প্রকৃত সত্য প্রকাশ্যে আসুক, নেপথ্যের দোষীরা যথোপযুক্ত শাস্তি পাক। স্বাভাবিক ভাবেই এমতাবস্থায় এই সরকারের কোনও পর্ষদের সঙ্গে আমার নাম যুক্ত থাকুক চাই না। আমার একান্ত অনুরোধ, রাজ্য চারুকলা পর্ষদের সদস্য পদ থেকে আমার নামটি বাদ দেওয়া হোক।'                   

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Junior Doctor Agitation: আলোচনা চেয়ে রাজ্যের বার্তা, পাল্টা ৪ শর্ত জুনিয়র ডাক্তারদের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Joy Goswami: তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget