এক্সপ্লোর

Hooghly News: দিন তিনেক নিখোঁজ থাকার পর বাড়ির কাছ থেকেই উদ্ধার যুবকের দেহ, চাঞ্চল্য হুগলির গোঘাটে

Goghat News Updates: মৃতের নাম বরুণ দাস। বছর ৩০- এর এই যুবক পেশায় রাজমিস্ত্রি ছিলেন। বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন তিনি।

বাপন সাঁতরা, গোঘাট : হুগলির গোঘাটে উদ্ধার হল নিখোঁজ যুবকের পচাগলা দেহ। খুনের আশঙ্কা করছেন স্থানীয়রা। মৃতের নাম বরুণ দাস। রাজমিস্ত্রির কাজ করতেন বছর ৩০-এর যুবক। তাঁর বাড়ি রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের রাজগ্রাম এলাকায়। পরিবারের দাবি, বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন বরুণ। আজ সকালে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে পুকুর পাড়ে জঙ্গলের মধ্যে ওই যুবকের পচাগলা দেহ উদ্ধার হয়। কীভাবে মৃত্যু, খতিয়ে দেখছে গোঘাট থানার পুলিশ। ময়নাতদন্তে পাঠানো হয়েছে যুবকের দেহ। স্থানীয়দের একাংশের এবং মৃতের পরিবারের কিছু জনের অনুমান, হয়তো অন্য কোথায় খুন করে দেহ এখানে ফেলে রেখে যাওয়া হয়েছে। ইতিমধ্যেই মৃতের পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা খোঁজার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এই সপ্তাহের বৃহস্পতিবার থেকেই নিখোঁজ ছিলেন পেশায় রাজমিস্ত্রি এই যুবক। তাঁর সঙ্গে কারও শত্রুতা ছিল কিনা, সম্প্রতি বচসা বা ঝামেলা হয়েছিল কিনা, এই ঘটনার জন্য মৃতের পরিবারের তরফে অভিযুক্তর তালিকায় কেউ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত করছে গোঘাট থানার পুলিশ। তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে স্থানেয়ে বাসিন্দাদেরও। বরুণ দাসের মৃত্যুর সঠিক কারণ এবং সময় এখনও জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট এলে এইসব তথ্য জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। 

মহেশতলায় নার্সের রহস্যমৃত্যু 

মহেশতলায় এক নার্সের রহস্যমৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতার পরিবারের তরফে খুনের অভিযোগ আনা হয়েছে। এখনও এই ঘটনায় কাউকে গ্রেফতার করেনি মহেশতলার থানার পুলিশ। মৃতার পরিবারের লোকজন এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদ চলছে। মহেশতলা পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জগৎপাড়ায় এই ঘটনা ঘটেছে। স্থানীয়রাই প্রথম শিল্পী বিবির দেহ দেখতে পান এবং পুলিশের খবর দেন তাঁরাই। মহিলা নিজের বাড়ির কাছেই একটি গলিতে পড়ে ছিলেন নিথর হয়ে। গলায় ওড়না পেঁচানো ছিল তাঁর। জানা গিয়েছে, স্বাস্থ্যকেন্দ্রের নার্স হিসেবে কাজ করতেন শিল্পী। পুলিশ সূত্রে খবর, শিল্পীর স্বামী কোনও কাজে বাড়ির বাইরে ছিলেন। তাঁকে খুঁজতেই রাত ২টো নাগাদ বাড়ির বাইরে বেরিয়ে ছিলেন তিনি। এরপর আড়াইটে নাগাদ শিল্পীর বাড়ির কাছেই একটি গলিতে তাঁর নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। কখন, কীভাবে শিল্পীর মৃত্যু হল তা নিয়ে ধন্দে রয়েছে পুলিশ। 

সেরা শিরোনাম

রেললাইনে মিনিবাস, ধাক্কা এক্সপ্রেস ট্রেনের, জ্বলন্ত গাড়িকে ঠেলে নিয়ে গেল ট্রেন
রেললাইনে মিনিবাস, ধাক্কা এক্সপ্রেস ট্রেনের, জ্বলন্ত গাড়িকে ঠেলে নিয়ে গেল ট্রেন
West Bengal News LIVE Updates: ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?
ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?
Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
GKSS Poll: সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget