এক্সপ্লোর

Hooghly: অক্সিজেন ছাড়াই এভারেস্ট জয়, নয়া রেকর্ড চন্দননগরের মেয়ের

Everest Summit: আজ, রবিবার, সকাল পৌনে নটায় এভারেস্ট শৃঙ্গ জয় করেছেন পিয়ালি।

সৌরভ বন্দ্যোপাধ্যায় ও সৌমিত্র রায়, হুগলি: ফের বাঙালি মেয়ের এভারেস্ট জয়। সঙ্গে আরও একটা রেকর্ড। প্রথম ভারতীয় মহিলা হিসেবে অক্সিজেন (Oxygen) ছাড়াই এভারেস্টের (Everest) শিখর ছোঁয়া। এমন রেকর্ড ছুঁলেন চন্দননগরের পিয়ালি বসাক, দাবি তাঁর পরিবারের। আজ, রবিবার, সকাল পৌনে নটায় এভারেস্ট শৃঙ্গ জয় করেছেন পিয়ালি। 

এর আগে একাধিক বাঙালি মহিলা এভারেস্ট জয় করেছেন। তবে তাঁরা সকলেই অক্সিজেন সাপোর্ট বা সাপ্লিমেন্টারি অক্সিজেন নিয়ে জয় করেছেন।  এবার পিয়ালি বসাক সাপ্লিমেন্টারি অক্সিজেন ছাড়াই এভারেস্টের শিখর ছুঁলেন। 

ছোটবেলার স্বপ্নপূরণ:
পরিবারে জানাচ্ছে, ছোটবেলায় কিশলয় বইয়ে এভারেস্ট অভিযান পড়েছিল পিয়ালি (Piyali Basak)। তারপর থেকেই পাহাড়ের প্রতি অদম্য টান চন্দননগরের এই মেয়ের। তেনজিং নোরগের অভিযানের কাহিনীর মধ্যেই রোমাঞ্চ খুঁজে পেয়েছিলেন। সায় ছিল পরিবারেরও। মা-বাবার হাত ধরে ছয় বছর বয়স থেকেই ট্রেকিং শুরু। তারপর যতদিন গিয়েছে পাহাড়ের ওঠার নেশা আরও বেড়েছে। তার জন্য নেওয়া হচ্ছিল প্রস্তুতিও। পাহাড় অভিযানে বিপদের মুখোমুখিও হয়েছেন পিয়ালি। ২০০০ সালে পয়লা আগস্ট অমরনাথ অভিযানে গিয়ে খুব কাছ থেকে জঙ্গি হামলার অভিজ্ঞতা হয়েছে। কেদারনাথে গিয়ে মেঘভাঙা বৃষ্টি-তুষারধস থেকে জীবন হাতে করে বেঁচে ফিরেছেন। একাধিক তীর্থযাত্রীকেও বাঁচিয়েছেন তিনি। অক্সিজেন ছাড়া শৃঙ্গজয় পিয়ালির কাছে নতুন নয়। পৃথিবীর সপ্তম উচ্চতম শৃঙ্গ ধৌলাগিরি জয় করেছেন অক্সিজেন ছাড়াই। ২০২১ সালের ১ অক্টোবর ছিল সেই দিন। তার আগে ২০১৮ সালে মানাসুলু জয় করেন। অক্সিজেন ছাড়া এভারেস্ট জয় করবেন এমন ইচ্ছা দীর্ঘদিন ধরেই ছিল পিয়ালির। ২০১৯ সালেও একবার চেষ্টা করেছিলেন। সেই বছর, ৮৪৩০ মিটার পর্যন্ত উঠে ফিরতে হয়েছিল তাঁকে। এবার সাফল্য এল।  

আরও পরিচয়:
পর্বতারোহী ছাড়াও একাধিক পরিচয় রয়েছে পিয়ালির। চন্দননগরের কানাইলাল প্রাথমিক স্কুলে চাকরি করেন তিনি। নিজে খুব ভাল আঁকতে পারে,মার্শাল আর্টে ব্ল্যাকবেল্ট, দেশের হয়ে প্রতিনিধিত্বও করেছেন।আইস স্কেটিংয়ে রাজ্যের প্রথম মহিলা খেলোয়াড়। বাবা তপন বসাক অসুস্থ, তাঁর জন্য সময় বের করা, বাড়ির কাজ সব সামলেই সময় বের করেন পাহাড়ের জন্য। পাহাড়ে অভিযানের চড়তে গিয়ে ঋণ হয়েছে লক্ষ লক্ষ টাকা। তারপরেও হাল ছাড়েননি পিয়ালি। সেই অধ্যাবসায়েরই ফল মিলল আজ।

আরও পড়ুন:  ‘রাজনীতিতে সবকিছু সম্ভব শেষ বলে কিছু নেই’, তৃণমূলে ফেরা নিয়ে মন্তব্য অর্জুনের

সেরা শিরোনাম

Samik Bhattacharya: চলচ্চিত্র উৎসবে 'বিজেপি জিন্দাবাদ' স্লোগান, বিরক্ত শমীক ভট্টাচার্য, চাইলেন ক্ষমাও
চলচ্চিত্র উৎসবে 'বিজেপি জিন্দাবাদ' স্লোগান, বিরক্ত শমীক ভট্টাচার্য, চাইলেন ক্ষমাও
West Bengal News Live: ক্যামাক স্ট্রিটকাণ্ডে প্রাক্তন IPS ও প্রাক্তন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ
ক্যামাক স্ট্রিটকাণ্ডে প্রাক্তন IPS ও প্রাক্তন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ
Weather Alert: সপ্তাহের শুরুতেই ১০ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, সোমবার বানভাসি দক্ষিণবঙ্গের কোন কোন জেলা ?
সপ্তাহের শুরুতেই ১০ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, সোমবার বানভাসি দক্ষিণবঙ্গের কোন কোন জেলা ?
Delhi Building Collapse: দিল্লিতে ভেঙে পড়ল ৫ তলা বাড়ি, বহুতলে ছিল ছাত্রদের মেস, ধ্বংসস্তূপে অন্তত ৫০ জনের আটকে থাকার আশঙ্কা
দিল্লিতে ভেঙে পড়ল ৫ তলা বাড়ি, বহুতলে ছিল ছাত্রদের মেস, ধ্বংসস্তূপে অন্তত ৫০ জনের আটকে থাকার আশঙ্কা

ভিডিও

Humayun Kabir | ক্যামাক স্ট্রিটকাণ্ডে এবার প্রাক্তন IPS হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ, আগামীকালই থানায় হাজিরা
Train News Update | নিউ ফরাক্কার বিপর্যস্ত লাইনে মেরামতির পর ধীরে ধীরে ছন্দে ফিরছে রেল পরিষেবা
Bankura News | বাঁকুড়ার জয়পুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা। মৃত্যু হল ৪ জনের | ABP ANANDA LIVE
BJP vs ISF Clash : জীবনতলায় বিজেপি ও ISF-এর মুখোমুখি সংঘর্ষ, জখম ৯; পরিস্থিতি তপ্ত |ABP Ananda
Dengue News | আরও বাড়ল রাজ্যের ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। সংখ্যা বেড়ে সাড়ে ৪হাজারেরও বেশি মানুষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
Embed widget