এক্সপ্লোর

Polba-Dadpur News: আধার সংযুক্তিতে গঙ্গাজল কেনা বাধ্যতামূলক! মোদি বলেছেন, দাবি বিজেপি নেতার, পাল্টা তৃণমূলের

Polba-Dadpur News: অভিযোগ, মোবাইল নম্বরে আধার সংযুক্তির জন্য এক দিকে যেমন ৫০ টাকা করে দিতে হচ্ছে, তেমনই বাধ্যতামূলক ভাবে ৩০ টিকা দিয়ে কিনতে হচ্ছে ২৫০ মিলি গঙ্গাজলও।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: সরকারি পরিষেবা পেতে কাটমানি (Cut Money) নেওয়া ঘিরে রাজনৈতিক তরজা আগেই দেখেছে রাজ্য। এ বার সরকারি ডাকঘরে (Post Office) সাধারণ মানুষকে কার্যত ঘাড় ধরে গঙ্গাজল (Holy Ganga Water) কেনানোর নজিরবিহীন দৃশ্য উঠে এল। হুগলির দাদপুরে মোবাইল নম্বরের সঙ্গে আধার নম্বর সংযুক্ত (Aadhar Mobile Link) করতে গিয়ে এমনই অভিজ্ঞতার মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। এমনকি বিষয়টি নিয়ে অভিযোগ জানাতে গেলে পোস্ট মাস্টার আধার কার্ড আটকে রাখছেন বলেও অভিযোগ সামনে আসছে।

হুগলি জেলার (Hooghly News) পোলবা দাদপুর (Polba Dadpur) ব্লকের গোস্বামী মালিপাড়া গ্রামের ঘটনা। সেখানকার ডাকঘরে মোবাইল নম্বরের সঙ্গে আধার নম্বর সংযুক্তিকরণের কাজ চলছে। তার জন্য সকাল থেকেই লাইন পড়ছে সাধারণ মানুষের। কিন্তু তাঁদের অভিযোগ, মোবাইল নম্বরে আধার সংযুক্তির জন্য এক দিকে যেমন ৫০ টাকা করে দিতে হচ্ছে, তেমনই বাধ্যতামূলক ভাবে ৩০ টিকা দিয়ে কিনতে হচ্ছে ২৫০ মিলি গঙ্গাজলও। অন্যথায় সংযুক্তিকরণ আটকে দেওয়া হচ্ছে।

স্থানীয়দের দাবি, গঙ্গাজলের বোতলে পেস্ট অফিসের স্টিকার থাকলেও, তা কেনার পর কোনও রসিদ দেওয়া হচ্ছে না ডাকঘর থেকে। কিন্তু আধার সংযুক্তিকরণ করাতে গেলে প্রত্যেককেই তা কিনতে হচ্ছে। তাতে মোবাইল নম্বর এবং আধার সংযুক্তিকরণে সব মিলিয়ে মাথাপিছু ৮০ টাকা করে নেওয়া হচ্ছে। এ নিয়ে পপোস্ট মাস্টার অসীম চক্রবর্তীকে অভিযোগও জানাতে গিয়েছিলেন এক যুবক। কিন্তু তাঁর অভিযোগ, অভিযোগ জানাতে গেলে পোস্ট মাস্টার তাঁর আধার কার্ডই আটকে রাখেন।

আরও পড়ুন: Siliguri News: একমাত্র বাংলাই ঢিলেমি করছে, অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রীর, স্কুল খোলার দাবিতে বিক্ষোভ বিজেপি-র

বিষয়টি সামনে আসতেই সোমবার ওই ডাকঘরের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল (TMC)। তৃণমূলের জেলা পারিষদ সদস্য মোনজ চক্রবর্তী বলেন, ‘‘আধার কার্ড নিয়ে এমনিতেই হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। কখনও বলা হচ্ছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর সংযুক্ত করতে হবে, কখনও আবার আবার মোবাইলের সঙ্গে আধার নম্বর সংযুক্ত করতে বলা হচ্ছে। তাতে সব কাজ ফেলে ডাকঘরে ছুটতে হচ্ছে সাধারণ মানুষকে। কিন্তু সেখানে আবার গঙ্গাজল কিনতে বাধ্য করা হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’’

যদিও এ ব্যাপারে পোস্ট মাস্টারের যুক্তি, ‘‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফে আমাদের গঙ্গাজল বিক্রি করতে বলা হয়েছে। তাই যাঁরা ডাকঘরে আসছেন, তাঁদের গঙ্গাজল কিনতে বলা হচ্ছে। তবে কাউকে এ নিয়ে জোর করা হয়নি।’’

কিন্তু ডাকঘরে গঙ্গাজল বিক্রি হচ্ছেই বা কেন? জবাবে হুগলির বিজেপি (BJP) যুব মোর্চার সভাপতি সুরেশ সাউ বলেন, ‘‘হরিদ্বারের গঙ্গার জল বোতলবন্দি করে ডাকঘরের মাধ্যমে বিক্রির কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তার দাম ৩০ টাকা। কাউকে কিনতে জোর করা হচ্ছে না। তৃণমূল খামোকা ঝামেলা পাকাচ্ছে। ওরা কী চায়! গঙ্গাজলের পরিবর্তে মুখ্যমন্ত্রীর মহুয়া মদ বিক্রি হোক ডাকঘর থেকে?’’

এই আক্রমণ এবং পাল্টা আক্রমণে তেতে উঠেছে এলাকার রাজনৈতিক মহল। এ নিয়ে চুঁচুড়ায় হুগলি জেলার ডাকঘর সদর দফতরের সঙ্গে যোগাযোগ করলে সহকারি সুপার গীতা বার্লা জানান, ডাকঘরে গঙ্গাজল কিনতে পাওয়া যাচ্ছে। কিন্তু তা কেনার জন্য কাউকে জোর করা হচ্ছে না। যদিও পোলবা দাদপুর ব্লকের বাসিন্দারা পরিষ্কার ভাবেই জানিয়েছেন যে, আধার সংযুক্তিকরণ এবং গঙ্গাজল বাবদ ৮০ টাকা খরচ করলে তবেই কাজ সম্পূর্ণ হচ্ছে।

সেরা শিরোনাম

Bowbazar Metro: কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
Bankura Police: বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট
বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget