এক্সপ্লোর

Hooghly News: কচুরিপানা সরাতেই ‘গুপ্তধন’, হুগলিতে চোলাই কারবারিদের কীর্তিতে তাজ্জব সকলে

Hooghly News: এ দিন ওই ডোবায় জল ছেঁচে তোলার সময় কচুরিপানার মধ্যে সারি সারি নীল রঙের প্লাস্টিকের ড্রাম চোখে পড়ে।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: ‘চুরি বিদ্যা মহা বিদ্যা, যদি না পড়ো ধরা’... ধরা না পড়ারই যাবতীয় বন্দোবস্ত করে রাখা হয়েছিল। বাড়ি, গুদাম ঘর এমনকি খড়ের গাদাও নয়, কচুরি পানায় ঢাকা পচা ডোবার নীচে লুকিয়ে রাখা হয়েছিল ‘গুপ্তধন’। কিন্তু তাতেও চাপা থাকল না চোলাই কারবারিদের (Hooch Consumption) কীর্তি। জল ছেঁচে মজুত করে রাখা যাবতীয় রসদ বার করে আনল পুলিশ।

হুগলির (Hooghly News) পোলবার (Polba News) মহেশপুরের ঘটনা। সেখানে একটি ডোবায় মাছ ধরার প্রস্তুতি চলছিল। সেই মতো পাম্প বসিয়ে শুরু হয় জল ছেঁচার কাজ। কিন্তু জলস্তর নামতে শুরু করলে, কচুরিপানার ফাঁকে ইতিউতি প্লাস্টিকের ড্রাম চোখে পড়ে। তাতে কী না কী রয়েছে ভেবে, আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষেরা। তাই খবর দেওয়া হয় পোলবা থানায়। তাতেই পর্দাফাঁস হয় চোলাই কারবারিদের।

এ দিন ওই ডোবায় জল ছেঁচে তোলার সময় কচুরিপানার মধ্যে সারি সারি নীল রঙের প্লাস্টিকের ড্রাম চোখে পড়ে। কচুরি পানা সরিয়ে সেগুলিকে উদ্ধার করে তোলা হয়। ভিতরে কী থাকতে পারে, তা ভেবেই আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ। কিন্তু পুলিশ পৌঁছতেই রহস্যের উন্মোদন হয়। জানা যায়, অন্য কিছু নয়, সারি সারি ড্রামে ভরে রাখা হয়েছে চোলাই তৈরির যাবতীয় কাঁচামাল (Hooch Raw Materials Recovered)।

আরও পড়ুন: Nadia Marriage at old age : বৃদ্ধাশ্রমে প্রথম দেখাতেই প্রেম ! ষাট পেরিয়ে সাতপাকে বাঁধা পড়লেন এই দম্পতি

ডোবা থেকে চোলাই তৈরির কাঁচামাল উদ্ধার হওয়ায় আবগারি দফতরকে খবর দেয় পোলবা থানার পুলিশ। জানা যায়, চোলাই তৈরির জন্য নিশাদল অর্থাৎ অ্যামোনিয়াম ক্লোরাইড মিশিয়ে গুড় পচতে দেওয়া হয়েছিল ঠান্ডা জলে। ওই পচা গুড় দিয়ে তৈরি হয় চোলাই। মহেশপুর গ্রামের পাশেই আমদাবাদ গ্রামে বেআইনি চোলাই ভাটি চলে। এই ঘটনার সঙ্গে তার যোগসূত্র রয়েছে কিনা, খতিয়ে দেখছে পুলিশ।

তবে চোলাই তৈরি করে বাজারে বিক্রির জন্যই যে ডোবায় সারি সারি ড্রাম লুকিয়ে রাখা ছিল, সে ব্যাপারে নিশ্চিত পুলিশ। মোট ৩০টি চোলাইয়ের উপাদান বর্তি ড্রাম উদ্ধার হয়েছে ওই ডোবা থেকে। সেগুলি বাজেয়াপ্ত করা হয়েছে।

খোলা আকাশের নীচে চোলাই মদ তৈরিতে নিশাদল, ধুতরার বীজ ছাড়াও, ছত্রাকও মিশিয়ে থাকেন চোলাই কারবারিরা। তার জেরে অল্প পরিমাণ চোলাই মদ পান করলেই বেশি নেশা হয়। সরকার অনুমোদিত দেশি মদের অর্ধেক দামে তা বাজারে বিক্রি হয়। তাই গ্রামে, গঞ্জে দরিদ্র মানুষদের কাছে তার চাহিদা রয়েছে।

কিন্তু তাতে প্রায়শই হিতে বিপরীত হয়। অদক্ষ হাতে চোলাই তৈরি করতে গিয়ে রাসায়নিকের পরিমাণ ঠিক থাকে না। ফলে চোলাই পান করে বিষক্রিয়ায় মৃত্যু হয় বহু মানুষের। চোলাইয়ের এই কারবার রুখতে তাই প্রায়শই অভিযানে নামে পুলিশ এবং আবগারি দফতর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee Sebaashray: সেবাশ্রয়ের চিকিৎসকদের জন্য 'সহায়িকা' ! কী ওষুধ কতটা দিতে হবে, ম্যানুয়ালে লেখা সবই, বাড়ছে সন্দেহ
Abhishek Banerjee Sebaashray: সেবাশ্রয়ের চিকিৎসকদের জন্য 'সহায়িকা' ! কী ওষুধ কতটা দিতে হবে, ম্যানুয়ালে লেখা সবই, বাড়ছে সন্দেহ
Weather Today: আর কয়েক ঘন্টা পর স্থলভাগে ঢুকছে নিম্নচাপ, দফায় দফায় ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গে দুর্যোগের শুরু
আর কয়েক ঘন্টা পর স্থলভাগে ঢুকছে নিম্নচাপ, দফায় দফায় ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গে দুর্যোগের শুরু
Saayoni Ghosh : প্রশ্নফাঁস রুখতে কড়া কেন্দ্র, আজ সংসদে পরীক্ষা-বিল, কী বললেন সায়নী ঘোষ
প্রশ্নফাঁস রুখতে কড়া কেন্দ্র, আজ সংসদে পরীক্ষা-বিল, কী বললেন সায়নী ঘোষ
Arms Recovered: ফের পুকুর থেকে উদ্ধার অস্ত্র, বিপাকে তৃণমূল নেতা, আগেই গ্রেফতার হয়েছিলেন তিনি, জুড়ল নয়া মামলা
ফের পুকুর থেকে উদ্ধার অস্ত্র, বিপাকে তৃণমূল নেতা, আগেই গ্রেফতার হয়েছিলেন তিনি, জুড়ল নয়া মামলা

ভিডিও

Bidhannagar News: বিধাননগরের বুকে গড়ে উঠতে চলেছে স্পোর্টস অ্যাকাডেমি
Blood Donation Camp: রক্তদান শিবিরের আয়োজনে ৮৭ নম্বর ওয়ার্ড নাগরিক সম্মেলন
SIP Academy: মেধাবী ছাত্র-ছাত্রীদের নিয়ে অঙ্কের প্রতিযোগিতার আয়োজনে 'সিপ একাডেমি'
Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget