এক্সপ্লোর

Hooghly : কলেজে তৃণমূল কাউন্সিলরের ছেলের আইবুড়ো ভাতের অনুষ্ঠান ?

Tarakeshwar : কাঁসায় থালায় থরে থরে সাজানো খাবার। মাছ, মাংস, পাঁচ রকমের ভাজা, পায়েস, মিষ্টি। একেবারে এলাহি আয়োজন !

সোমনাথ মিত্র, তারকেশ্বর : কলেজে তৃণমূল কাউন্সিলরের ছেলের আইবুড়ো ভাতের অনুষ্ঠান ! একটি ভাইরাল ভিডিও (Viral Video) ঘিরে এমনই অভিযোগ উঠেছে হুগলির তারকেশ্বরে (Tarakeshwar)। ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

এলাহি আয়োজন !  

কাঁসায় থালায় থরে থরে সাজানো খাবার। মাছ, মাংস, পাঁচ রকমের ভাজা, পায়েস, মিষ্টি। একেবারে এলাহি আয়োজন ! প্রদীপ জ্বেলে, ফুল দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে সেই খাদ্য সম্ভার। খাবার ভর্তি থালার সামনে বসে এক ব্যক্তি, কিন্তু তাঁর মুখ দেখা যাচ্ছে না। ৩১ সেকেন্ডের এই ছোট্ট ভাইরাল ভিডিওকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে হুগলির তারকেশ্বরে। ভিডিও-র সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।

তারকেশ্বর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ও প্রাক্তন চেয়ারম্য়ান স্বপন সামন্ত। তাঁর ছেলে অর্ণব সামন্ত তারকেশ্বর ডিগ্রি কলেজের ল্য়াবকর্মী।বিজেপির অভিযোগ, সম্প্রতি তারকেশ্বর ডিগ্রি কলেজে বসেছিল ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের ছেলের আইবুড়ো ভাতের আসর।

স্থানীয় সূত্রে খবর, ২৭ জানুয়ারি অর্ণবের বিয়ে। তারকেশ্বরের বিজেপি নেতা গণেশ চক্রবর্তী বলেন, অর্ণব সামন্ত যেহেতু তৃণমূল নেতার ছেলে তাই কলেজে রাজতন্ত্র চালাচ্ছে। প্রিন্সিপ্যাল ও অর্ণবের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

তারকেশ্বর ডিগ্রি কলেজের অধ্যক্ষ অমলকান্তি ঘাটি বলেন, কলেজের তরফে কোনও আয়োজন করা হয়নি। বন্ধু সহকর্মীরাই স্টাফ ক্যান্টিনে খাইয়েছে। এতে দোষের কিছু দেখছি না।

আইবুড়ো ভাতের কথা মুখে না বললেও, কলেজে খাওয়াদাওয়ার বিষয়টি স্বীকার করে নিয়েছেন তৃণমূল কাউন্সিলর। তাঁর দাবি, যা হয়েছে তার সবটাই কলেজ ক্যান্টিনে। ভিডিও ভাইরাল করার জন্য় বিজেপি ও দলেরই একাংশকে দায়ী করেছেন তিনি।

তারকেশ্বরের ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর স্বপন সামন্ত বলেন, অনুষ্ঠানটা কলেজ ক্যান্টিনে হয়েছে। ক্যান্টিনে ওরকম ছোটখাটো খাওয়া দাওয়া হয় শিক্ষক বা কর্মীদের ফেয়ারওয়েলেও। আমার ছেলের অজান্তেই খাওয়াদাওয়ার ব্যবস্থা করেছিল। তৃণমূল নেতার ছেলে বলেই কী দোষ হয়ে গেল। দলেরই কেউ এর পিছনে আছে। বিজেপিকে দিয়ে এটা ভাইরাল করে প্রচার করছে।

তৃণমূল কাউন্সিলর এর মধ্যে দোষের কিছু না দেখলেও, উল্টো সুর শোনা গিয়েছে স্থানীয় তৃণমূল বিধায়কের মুখে। তারকেশ্বরের তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায় বলেন, আমি ভিডিওটা দেখিনি। তবে এই ধরনের মাঙ্গলিক অনুষ্ঠান বাড়িতে বা মন্দিরে হওয়াই বাঞ্ছনীয়। শিক্ষাপ্রতিষ্ঠানে এগুলো হওয়া বাঞ্ছনীয় নয়।

সব মিলিয়ে ভাইরাল ভিডিও নিয়ে বিতর্ক তুঙ্গে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা,ঘোষণা মুখ্যমন্ত্রীর
যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget