এক্সপ্লোর

Sukanta Majumdar: 'রামনবমীর শোভাযাত্রায় কল্যাণের ছায়াসঙ্গীরা কী করছিল ?' ট্যুইটে ছবি দিয়ে আক্রমণ সুকান্তর

Sukanta Attacks Kalyan on Hooghly Rishra Violence: রিষড়াকাণ্ডে  কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসকে বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে ট্যুইটে তোপ সুকান্ত মজুমদারের।

কলকাতা:  রিষড়াকাণ্ডে (Hooghly Rishra Violence) গতকাল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নিশানার মুখে পড়েছিলেন দিলীপ ঘোষ। বারংবার একাধিক ইস্যুতে দলীয় কোন্দল প্রকাশ্যে এলেও, এবার রিষড়া ইস্যুতে রাজ্যে গেরুয়া শিবিরের হেভিওয়েটরা একযোগে তোপ দাগছেন শাসক শিবিরে। রাত পেরোতেই তাই পট পরিবর্তন। এদিন ছবি-সহ ময়দানে নামলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। এদিন রিষড়াকাণ্ডে  কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসকে বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে ট্যুইটে তোপ সুকান্ত মজুমদারের।

এদিন সুকান্ত মজুমদার ট্যুইটে একাধিক ছবির কোলাজ পোস্ট করে, ছবিতে সবুজ কালি দিয়ে গোল করে চিহ্নিত করেছেন কয়েকজনের মুখ। তিনি প্রশ্ন তুলেছেন, 'যে মুখগুলো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী ছিল, তারা রামনবমীর শোভাযাত্রায় কী করছিল? একই মুখের দুই জায়গায় উপস্থিতি হামলার পিছনে পরিকল্পিত ষড়যন্ত্রের প্রশ্ন উস্কে দিচ্ছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস অবস্থান স্পষ্ট করুক।' ছবি পোস্ট করে প্রশ্ন বিজেপির রাজ্য সভাপতির। 

প্রসঙ্গত, একুশ থেকে তেইশ সালের মাঝে সারা দেশ জুড়েই একের পর এক ইস্যুতে অশান্তি হয়েছে। নুপুর শর্মা ইস্যুতেও উঠেছিল বিতর্কের ঝড়। অশান্তি ছড়িয়ে ভিনরাজ্য থেকে বাংলাতেও প্রভাব ফেলেছিল। তেমনই সদ্য তেইশে ঘটা তিলজলার শিশু মৃত্যু ঘটনার পরও উত্তাল হয় এশহর। তারপর এবার রামনবমীর মিছিল ঘিরে হাওড়ার পর হুগলি।  ভাঙচুর, ইটবৃষ্টি, আগুন, কিছুই গেল না বাদ । আবার আইনশৃঙ্খলা নিয়ে উঠেছে প্রশ্ন। প্রশ্নের মুখে পুলিশের ভূমিকাও। 

আরও পড়ুন, 'BJP-র পরিকল্পিত নাটক', রিষড়াকাণ্ডে কী প্রতিক্রিয়া কুণালের ?

এদিন দিলীপ ঘোষ আরও বলেন, ' কে কী করছে, আমি জানি না। ঘটনা যেটা, আমি যেটা দেখেছি, আমি নিজেই ভুক্তভুগী। তার আগের দিন আমি ছিলাম, টাকি শহরে। সেখানে শোভায়াত্রা ছিল, সেখানে গন্ডোগোল হয়নি।  কালকে যখন আমি গিয়েছি, রিষড়াতে, শোভাযাত্রা সম্পূর্ণ হয়ে এসেছে প্রায়।  তার আগেই গন্ডোগোল শুরু হয়। আগামী ৬ তারিখ অবধি সারা বাংলায় বিভিন্ন জায়গায় মিছিল আছে। আর এটা প্রতিবছর হয়। তৃণমূল ঠিক করবে না, যে হিন্দু সমাজ কবে মিছিল করবে, কবে উৎসব করবে। তার কবে ছুটি দেবেন, কবে পঞ্চায়েত নির্বাচন করবেন সেটা ঠিক করুন,  বাকিটা হিন্দু সমাজের উপর ছেঁড়ে দিন', বলে স্পষ্ট করে দেন দিলীপ ঘোষ।  

সেরা শিরোনাম

Jadavpur University: যাদবপুরকাণ্ডে ১১ জনের নামে অভিযোগ দায়ের, চাঞ্চল্যকর দাবি পুলিশের
যাদবপুরকাণ্ডে ১১ জনের নামে অভিযোগ দায়ের, চাঞ্চল্যকর দাবি পুলিশের
Jadavpur University: “যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
“যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
Calcutta High Court: যাদবপুরের ABVP বনাম SFI সংঘর্ষ, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, কী জানাল আদালত?
যাদবপুরের ABVP বনাম SFI সংঘর্ষ, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, কী জানাল আদালত?

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget