এক্সপ্লোর

Kunal Ghosh: 'BJP-র পরিকল্পিত নাটক', রিষড়াকাণ্ডে কী প্রতিক্রিয়া কুণালের ?

Kunal on Howrah Hooghly Rishra Violence: 'রাম নবমী কদিন ধরে হয় ?' হুগলির রিষড়াকাণ্ডে গেরুয়া শিবিরকে তীব্র আক্রমণ কুণাল ঘোষের।

কলকাতা: হুগলির রিষড়াকাণ্ডে গেরুয়া শিবিরকে তীব্র আক্রমণ কুণাল ঘোষের। মূলত ওই এলাকায় ১৪৪ ধারা জারি থাকার কারণ দেখিয়ে এদিন আটকানো হয় বিজেপি রাজ্য সভাপতিকে। কোন্নগরে গাড়ি থেকে নামতে বাধা দেওয়া হয়। জিটি রোডে ব্যারিকেড ভেঙে দেন বিজেপি কর্মীরা। পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি হয়। এরপর রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মীরা। এদিন রিষড়াকাণ্ড নিয়ে কুণাল ঘোষ বলেছেন, 'বিজেপির পরিকল্পিত নাটক।' এদিন তৃণমূলনেত্রীর সুরেই 'রাম নবমী কদিন ধরে হয় ?' বলে প্রশ্ন তুলেছেন।

 হুগলির রিষড়াকাণ্ডে কড়া প্রতিক্রিয়া দিয়ে গতকাল তৃণমূলের হেভিওয়েট কুণাল ঘোষ বিজেপিকে তীব্র আক্রমণ শানিয়ে বলেছিলেন, 'উদ্দেশ্যপ্রণোদিতভাবেই রিষড়ায় অশান্তি বিজেপির। ডিজে বাজিয়ে অসভ্যের মতো নেচে রামনবমী, এ কেমন রামনবমী বাংলায় ?' অপরদিকে, পিস্তল হাতে যুবকের ছবি দেখিয়ে হাওড়ায় অশান্তির নেপথ্যে বিজেপি দায়ী বলে, গত ৩১ মার্চ আক্রমণ শানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা সাংবাদিক বৈঠক করে ভিডিও ফুটেজ দেখিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। তাঁদের দাবি, পুলিশের সঙ্গে কথা বলে হাওড়ায় নির্ধারিত রুটেই রামনবমীর মিছিল করা হয়।

এই ইস্যুতে সাংবাদিক বৈঠকে প্রশ্ন করা হলে,কুণাল ঘোষ চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন,'মুখে কথা বলে লাভ নেই। যদি তা নিয়ে নথি থাকে সেটা দেখান।' বলে নিজের কথায় অনড় থেকে 'পুলিশ যেই শর্তগুলি দিয়েছিল আপনারা সেগুলি মানেননি', বলে পাল্টা প্রতিক্রিয়া কুণালের। পাশাপাশি গোটা ঘটনায় বিজেপির দিকেই অভিযোগের আঙুল তুলেছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন (Shantanu Sen)। তিনি বলেন, 'পুলিশ কি উত্তরপ্রদেশের মতো বা গুজরাতের মতো এনকাউন্টার করবে? গুলি চালাবে? আমরা তো দেখেছি বিজেপির মিছিলে যখন পুলিশের উপর আক্রমণ করেছে, তখনও পুলিশ সহনশীলতা দেখিয়েছে। শান্ত বাংলাকে অশান্ত করতে এটা করা হচ্ছে। বাংলায় যত শান্তি বিরাজ করবে বিজেপি ততই হারিয়ে যাবে। এটা উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বাংলাকে অশান্ত করার জন্য এটা করছে বিজেপি।' 

আরও পড়ুন, 'বাম আমলে মেধা অনুযায়ী চাকরি হয়নি, তৃণমূল জমানায়..' ? বিস্ফোরক শুভেন্দু

রিষড়ায় অশান্তিতে বিজেপিকে কাঠগড়ায় তুলেছেন মুখ্যমন্ত্রী।  মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রামনবমীর মিছিল কেন ৫ দিন ধরে হবে? বিনা প্ররোচনায় হাওড়া, রিষড়ায় হামলা চালানো হয়েছে। ৬ তারিখেও মিছিলের নামে হামলা করতে পারে, প্রশাসনকে সতর্ক করছি, কোনও সমস্যা যেন না করতে পারে কেউ'। 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:নন্দীগ্রামে মমতা তৃণমূলের প্রার্থিপদ প্রত্যাহার করা নিয়ে খোঁচা শুভেন্দুর, পাল্টা সৌগত,
নন্দীগ্রামে মমতা তৃণমূলের প্রার্থিপদ প্রত্যাহার করা নিয়ে খোঁচা শুভেন্দুর, পাল্টা সৌগত, "দেখা যাক কত ভোট পায়..”
West Bengal News Update: অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের অনুষ্ঠান ঘিরে SRFTI-এ সংঘর্ষ, বোলপুরে ভরসন্ধেয় শ্যুটআউট, খুন বিজেপি নেতা
অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের অনুষ্ঠান ঘিরে SRFTI-এ সংঘর্ষ, বোলপুরে ভরসন্ধেয় শ্যুটআউট, খুন বিজেপি নেতা
Weather Update: ফের নতুন করে নিম্নচাপের আশঙ্কা ? আজ রাজ্যে ফের বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস, বড় আপডেট IMD-র
ফের নতুন করে নিম্নচাপের আশঙ্কা ? আজ রাজ্যে ফের বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস, বড় আপডেট IMD-র
Durga Puja 2026: পুজোর থিম 'বাম-বধ', ফেস্টুন-ব্যানারে হুঁশিয়ারি পুজো কমিটির, শতরূপ বলছেন, 'আমাদের যা করার আমরা করে নেব'
পুজোর থিম 'বাম-বধ', ফেস্টুন-ব্যানারে হুঁশিয়ারি পুজো কমিটির, শতরূপ বলছেন, 'আমাদের যা করার আমরা করে নেব'

ভিডিও

Aj Banglay: আজাদি স্লোগান মমতার, পাল্টা মুখ্যমন্ত্রী| উত্তপ্ত SRFTI | ফের কুণালের গাড়িতে হামলা
Nitin Nabin | বিজেপির যেন তৃণমূলীকরণ না হয়, শহরে এসে বার্তা নিতিন নবীনের
Humayun Kabir | উপনির্বাচনের আগে হুমায়ুনের মুখে মুখ্যমন্ত্রীর মৃত্যু-কামনা! দায়ের হল অভিযোগ
Thalapathy Vijay TVK | থলপতি বিজয়ের TVK প্রথম কার্যালয় খুলল পশ্চিমবঙ্গে
Chaos in SRFTI | ছাত্রছাত্রীদের একাংশের সঙ্গে আয়োজকদের সংঘাত। SRFTI-এ সংঘর্ষ |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget