এক্সপ্লোর

Chandrayaan 3 :চাঁদের মাটিতে বিক্রমের অবতরণ থেকে কার্যকলাপ, হুগলির স্কুলে ইসরো-সপ্তাহ পালন

ISRO Week Celebration : চাঁদের বুকে বিক্রমের কাজকর্ম দেখতে এবার যেতে হবে  বৈঁচী বাটিকা উচ্চ বিদ্যালয়ে।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি : চাঁদের মাটিতে ভারতের বিক্রম ( Chandrayaan 3 landing )। এ বছরের অন্যতম সেরা মুহূর্ত নিঃসন্দেহে। ভারতের চন্দ্রজয়ের সেই মুহূর্তের অপেক্ষয় ছিল আসমুদ্র হিমাচল। বিক্রম ল্যান্ডার চাঁদের মাটি ছোঁয়ার সেই মুহূর্ত থেকে কী কী ঘটাচ্ছে সে, চাঁদের দক্ষিণ মেরুতে, সেদিকে পুঙ্খানুপুঙ্খ নজর ছিল ইসরোর। সফট ল্যান্ডিংয়ের পর কীভাবে বিক্রমের পেটের মধ্যে থেকে বেরিয়ে আসে রোভার প্রজ্ঞান, কীভাবে সে শুরু করে চাঁদের বাড়িতে পায়চারি, সব ছবিই ক্যামেরাবন্দি হয়ে প্রকাশ্যে এসেছে। তারপর চাঁদের মাটিতে আঁধার নামার পরপর ঘুম পাড়ানো হয় বিক্রম আর প্রজ্ঞানকে। তারপর আর তাদের সাড়া মেলেনি। চাঁদের বুকে এই সব কাজকর্ম দেখতে এবার যেতে হবে  বৈঁচী বাটিকা উচ্চ বিদ্যালয়ে।

এই স্কুলে এখন পালন করা হচ্ছে ইসরো সপ্তাহ ( ISRO Week Celebration )। বৈঁচী বাটিকা বিদ্যালয়ে তাই নিয়ে এখন উন্মাদনা তুঙ্গে।সেই স্কুলের প্রদর্শন করা হচ্ছে ভারতের চন্দ্র জয়ের কাহিনি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রজত রঞ্জন ঘোষাল জানান, চন্দ্রযান ৩ এর সাফল্যের পর বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র বিট্টু মিস্ত্রী একদিন চন্দ্রযানের মডেল তৈরি করে নিয়ে আসে। সেটা দেখে আমাদের মনে হয় বিদ্যালয়ে একটা বিজ্ঞান প্রদর্শনী করলে কেমন হয় !

ইসরোর মহাকাশ বিজ্ঞান চর্চার প্রতি শ্রদ্ধা জানাচ্ছে এই বিদ্যালয় । বিদ্যালয়ে ইসরো সপ্তাহ পালনের কর্মসূচী নেওয়া হয়েছে। শুক্রবার তার উদ্বোধন হয়। উদ্বোধন করেন বৈঁচী সারকেলের এসআই রিয়া বন্দ্যোপাধ্যায়। এসআইও আয়োজন দেখে উচ্ছ্বসিত। বললেন,  একটা অসাধারণ বিজ্ঞান প্রদর্শনী। স্কুলের শিক্ষক ছাত্রছাত্রীরা যেটা করেছে আগামী দিনে সবাইকে উৎসাহী করবে। 

বিদ্যালয়ের শিক্ষক অঙ্কুর সেন বলেন, ' আমরা যখন দেখলাম ছোট ছোট ছেলেমেয়েরা  চন্দ্রযান নিয়ে এত উৎসাহী, তারা মডেল তৈরি করছে, তখন ভাবলাম যে আমরা বিদ্যালয়ে এটা করতেই পারি। সেই জন্যই  ইসরো সপ্তাহ পালন করছি। ইসরোর কাজ নিয়ে ওয়াল ম্যাগাজিন হয়েছে। পড়ুয়াদের মহাকাশ সম্বন্ধীয় কিছু সিনেমা দেখানো হয়েছে।প্রদর্শনীতে তিনটি ভাগ রাখা হয়েছে।একটি ঘরে আছে ইসরোর ইতিহাস ও ইসরো আজ পর্যন্ত কী কী স্যাটেলাইট পাঠিয়েছে তার বিবরণ। দ্বিতীয় ঘরে আছে ইসরোর তৈরি রকেটগুলোর মডেল। এছাড়াও চন্দ্রযান ৩ কীভাবে র পৃথিবীর মাধ্যাকর্ষণ ছাড়িয়ে চাঁদে গেল তা দেখানো হয়েছে। এছাড়াও রয়েছে, চন্দ্রযানের কার্যকলাপের বিস্তারিত।  

আরও পড়ুন, এবার ঘোড়ায় আগমন দেবী দুর্গার, দেখে নিন বাঙালির প্রাণের উৎসবের নির্ঘণ্ট !

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

News Live Updates: অসমের পরে উত্তরপ্রদেশ, ফের ট্রেন বেলাইন, লাইনচ্যুত গোরক্ষপুরগামী চৌরি চৌরা এক্সপ্রেস
অসমের পরে উত্তরপ্রদেশ, ফের ট্রেন বেলাইন, লাইনচ্যুত গোরক্ষপুরগামী চৌরি চৌরা এক্সপ্রেস
Cyclone Alert: বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি? সপ্তাহান্তে তৈরি হতে পারে নিম্নচাপ, সপ্তাহের মাঝামাঝি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে
বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি? সপ্তাহান্তে তৈরি হতে পারে নিম্নচাপ, সপ্তাহের মাঝামাঝি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে
TMC News: ‘দিদি নিজের জায়গায় ফোঁটা দিতে পারছেন না, ঘোষণা করছে গাড়ি পেটানো কুণাল, I.N.D.I.A জোটকে কী বলবেন?’, মমতাকে কটাক্ষ মদনের
‘দিদি নিজের জায়গায় ফোঁটা দিতে পারছেন না, ঘোষণা করছে গাড়ি পেটানো কুণাল, I.N.D.I.A জোটকে কী বলবেন?’, মমতাকে কটাক্ষ মদনের
TMC News: বিজেপি-তে যোগ দেবেন মমতার ভাই বাবুন? নিজেই ইঙ্গিত দিলেন, ভাইফোঁটা নিলেন চন্দ্রিমার কাছ থেকে
বিজেপি-তে যোগ দেবেন মমতার ভাই বাবুন? নিজেই ইঙ্গিত দিলেন, ভাইফোঁটা নিলেন চন্দ্রিমার কাছ থেকে

ভিডিও

CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:
Bhaiphonta 2026: ভাইফোঁটায় মেতে উঠলেন BJP বিধায়ক রুদ্রনীল ঘোষ | Rudranil Ghosh | ABP Ananda
Kolkata-Sairang Express Derails: বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস, আহত বেশ কয়েকজন | ABP Ananda
Bhaiphonta 2026: বালির বাড়িতে ঘটা করে ভাইফোঁটার অনুষ্ঠান পালন করলেন CPM নেত্রী Dipsita Dhar | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget