এক্সপ্লোর

Serampore News: নিষেধাজ্ঞা সত্ত্বেও দেদার উৎপাদন ও ব্যবহার! শ্রীরামপুরে বন্ধ করে দেওয়া হল প্লাস্টিক থলি কারখানা

Hooghly News: এ দিন শ্রীরামপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে ওই কারখানায় হানা দেন পৌরসভার আধিকারিকরা।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: একবার ব্যবহাযোগ্য প্লাস্টিক থলির (Palastic Ban) ব্যবহার নিষিচ্ছ হয়েছে। জন সচেতনতামূলক প্রচারও চলছে সমান তালে। সেই পরিস্থিতিতে এ বার শ্রীরামপুরে একটি প্লাস্টিক থলের কারখানা বন্ধ করল স্থানীয় পুরসভা। ওই কারখানার বৈধ কাগজপত্রও ছিল না বলে অভিযোগ।

শ্রীরামপুরে বন্ধ করে দেওয়া হল প্লাস্টিক কারখানা

গত ১ জুলাই থেকে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক থলির ব্যবহার নিষিদ্ধ হয়েছে। প্লাস্টিকের ব্য়বহার বন্ধ করতে লাগাতার প্রচারও চলছে। সেই পরিস্থিতিতেই মঙ্গলবার এলাকার একটি প্লাস্টিকের থলি তৈরির কারখানায় হানা দেয় হুগলি জেলার (Hooghly News) শ্রীরামপুর (Serampore) পৌরসভা। মূলত একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক তৈরি হতো ওই কারখানায়। 

এ দিন শ্রীরামপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে ওই কারখানায় হানা দেন পৌরসভার আধিকারিকরা। শ্রীরামপুর পৌরসভার চেয়ারম্যান গিরিধারী সাহা বলেন, "শ্রীরামপুর শহরকে প্লাস্টিক মুক্ত রাখতে গত এক মাস ধরে লাগাতার প্রচার চালানো হয়েছে। আজ খবর পাই, চাতরার একটি কারখানায় প্লাস্টিকের থলি তৈরি হয়। সেখানে গিয়ে দেখা যায়, অনেক প্লাস্টিক মজুত করা রয়েছে। কারখানার কোনও বৈধ কাগজপত্রও নেই। ট্রেড লাইসেন্স থাকলেও, তার মেয়াদ পেরিয়ে গিয়েছে। তাই এখন কারখানা বন্ধ রাখতে বলা হয়েছে।"

আরও পড়ুন: Kolkata Electrocution death : কলকাতায় ফের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু, পোস্টে হাত রাখতেই শেষ, দাবি স্ত্রীর

তবে পৌরসভার অভিযোগ খারিজ করেছেন কারখানার মালিক অঞ্জন দে। তিনি জানিয়েছেন, তাঁদের কারখানায় ৭৫ মাইক্রনের বেশি পুরু থলি তৈরি হয়। পৌরসভার তরফে যদিও এ দিন কারখানা বন্ধের পর প্লাস্টিকের সামগ্রী বিক্রি হয়, এমন দোকানেও হানা দেওয়া হয়। শহরবাসীকে বিলি করা হয় চটের থলেও। 

৭৫ মাইক্রনের নিচে প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ হচ্ছে রাজ্যে (Plastic Usage)। মঙ্গলবার সেকথা জানালেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। চলতি বছরের জুলাই থেকেই চালু হচ্ছে এই নিয়ম। রাজ্যের মোট ১ হাজার ২৬টি প্লাস্টিক উৎপাদনকারী সংস্থাকে ইতিমধ্যেই এই বার্তা দিয়ে দেওয়া হয়েছে বলে জানালেন ফিরহাদ। 

প্লাস্টিক ব্যবহার নিয়ে কড়া রাজ্য প্রশাসন

প্লাস্টিকের প্যাকেট বা ক্যারিব্যাগে কত মাইক্রন পুরু হতে হবে, তার মাপ নির্দিষ্ট করে দিয়েছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। সম্প্রতি নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয় যে, ১ জুলাই থেকে ৭৫ মাইক্রনের নিচে সমস্ত প্লাস্টিকের ক্যারিব্যাগ, র‍্যাপার, ব্যবহার করা নিষিদ্ধ। ৫০ মাইক্রনের নিচে প্লাস্টিকের কাপ, প্লেট, প্যাকেট ব্যবহার করা যাবে না বলেও জানিয়ে দেওয়া হয়। তার পরেও বিভিন্ন জায়গায় প্লাস্টিকের ব্যবহার চোখে পড়ছে। 

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Chorbagan Stampede Incident: কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget