এক্সপ্লোর

Hooghly News : সিনেমা নয় বাস্তব ! শ্রীরামপুরে সোনা গলানোর দোকানে নকল আয়কর হানা

Fake IT Raid : ঠিক যেন Special 26। রিলের ধোঁকা রিয়েলে ! পোলবার মদের খারখানায় আয়কর হানার মধ্যেই নকল আয়কর হানা শ্রীরামপুরে !

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি : ঠিক যেন সিনেমা ! আয়কর অফিসার পরিচয় দিয়ে শ্রীরামপুরে সোনা গলানোর দোকানে হানা ! নগদ টাকা ও সোনার বার নিয়ে চম্পট। দোকানের মালিককে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ। তদন্তের নেমেছে চন্দননগর কমিশনারেট (Chandannagar Commisionarate)। সিসিটিভি ফুটেজ (CCTV Camera Footage) দেখে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছেন সিপি।  

ঠিক যেন Special 26। রিলের ধোঁকা রিয়েলে ! পোলবার মদের খারখানায় আয়কর হানার মধ্যেই নকল আয়কর হানা শ্রীরামপুরে ! দোকানের ভেতরে এক জন, বাইরে পাহারায় দু'জন ! গলায় ঝুলছে আইকার্ড, মুহুর্মুহু কথা বলছেন মোবাইল ফোনে। বেশ কিছুক্ষণ তল্লাশির পর দোকানের মালিককে নিয়ে চলে গেলেন তিনজন। আয়কর অফিসার পরিচয় দিয়ে সোনা গলানোর দোকানে লুঠ ! অভিযোগ পেয়ে তদন্তের নেমেছে চন্দননগর কমিশনারেট। মঙ্গলবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলির শ্রীরামপুরে কুমিরজলা রোডে। 

দোকানের মালিকের দাবি, সুট-বুট পরা ৩ ব্যক্তি হঠাৎ দোকানে হাজির হন। প্রত্যেকের গলায় আয়কর দফতরের আই কার্ড ঝোলানো ছিল। দোকানে ঢুকেই তাঁরা তল্লাশি শুরু করেন, নথি দেখতে চান। নথি দেখাতে না পারায় দোকানের মালিককে ভয় দেখিয়ে নগদ টাকা ও সোনার বার নিয়ে চলে যান তাঁরা। যাওয়ার সময় দোকানের মালিককেও গাড়িতে তুলে নেন। মাঝ রাস্তায় গাড়ি থেকে নামিয়ে দিয়ে বলেন, আয়কর অফিসে যোগাযোগ করতে। পরে জানা যায়, পুরো অভিযানটি ভুয়ো। 
প্রতারিত হয়েছেন, বুঝতে পেরে পুলিশে অভিযোগ জানান দোকানের মালিক। ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা।

স্পেশাল ২৬-এ দিল্লিতে এক মন্ত্রীর বাড়িতে হানা দেয় সিবিআই। সাহায্য করে স্থানীয় থানার পুলিশ। অভিযান চালিয়ে বাড়ি, গাড়ি থেকে লুকোনো টাকা, গয়না উদ্ধার করেন তদন্তকারীরা। অপারেশন শেষ করে চলে যাওয়ার পর জানা যায়, অভিযান ছিল নকল সিবিআই-এর। রুপোলি পর্দার এই গল্পের স্মৃতি উসকে দিয়েছে, শ্রীরামপুরের ঘটনা। চন্দননগর কমিশনারেটের সিপি জানিয়েছেন, ঘটনায় জড়িত ৩ জন। সিসিটিভিতে তাদের ছবি ধরা পড়েছে। সন্দেহ করা হচ্ছে, এই গ্যাং আগেও এরকম কাজ করেছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

আরও পড়ুন- 'আমি মনে করি না বালুরা চোর, আমার ৪ জনকে গ্রেফতার করলে, ওদের ৮ জনকে গ্রেফতার করব' হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

  • আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
  • https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y 

সেরা শিরোনাম

TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
Jadavpur University: 'এত ভয় থাকলে ছাত্রভোট ঘোষণা করুন', যাদবপুরে অশান্তি প্রসঙ্গে পাল্টা বক্তব্য সৃজনের
'এত ভয় থাকলে ছাত্রভোট ঘোষণা করুন', যাদবপুরে অশান্তি প্রসঙ্গে পাল্টা বক্তব্য সৃজনের
News Live Update :বীরভূমে জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের ইস্তফা
বীরভূমে জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের ইস্তফা
West Bengal Monsoon : শরতের মতো আকাশ, বর্ষা বিদায় শুরু ? বড় খবর দিলেন আবহাওয়া বিজ্ঞানী
শরতের মতো আকাশ, বর্ষা বিদায় শুরু ? বড় খবর দিলেন আবহাওয়া বিজ্ঞানী

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget