এক্সপ্লোর

Hooghly: দুষ্কৃতীদের সঙ্গে ছক করে বাড়িওয়ালার ঘরে ডাকাতি! গ্রেফতার ভাড়াটে সহ ৫

Hooghly News: ১৫ জানুয়ারি ব্যান্ডেলের বিক্রম নগরে বাড়ি ভাড়া খুঁজতে এসে বৃদ্ধ দম্পতি দেবনারায়ণ দত্ত ও অঞ্জলি দত্তকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হাত-মুখ বেঁধে রেখে লুটপাট চালায় চারজন। এই ডাকাতির কিনারা হল আজ।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, ব্যান্ডেল: বিশ্বাস করে যাকে বাড়ি ভাড়া দিয়েছিলেন বৃদ্ধ দম্পতি, তাদের বিরুদ্ধেই ষড়যন্ত্র করে ডাকাতি (Dacoity) করানোর অভিযোগ উঠল। হুগলির (Hooghly) ব্যান্ডেলের (Bandel) বিক্রম নগরে বৃদ্ধ দম্পতিকে গান পয়েন্টে রেখে হাত-মুখ বেঁধে ডাকাতির ঘটনার কিনারা করেছে পুলিশ (Cops)। তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।

গত ১৫ জানুয়ারি ব্যান্ডেলের বিক্রম নগরে বাড়ি ভাড়া খুঁজতে এসে বৃদ্ধ দম্পতি দেবনারায়ণ দত্ত ও অঞ্জলি দত্তকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হাত-মুখ বেঁধে রেখে লুটপাট চালায় চারজন। ভর সন্ধেবেলা এই ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। চন্দননগর কমিশনারেটের পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও, কোনও সূত্র পাচ্ছিল না। চুঁচুড়া থানার আই সি অনুপম চক্রবর্তী তদন্তকারী আধিকারিকদের নিয়ে একাধিকবার বিক্রমনগরে যান। কেউ সন্দেহের উর্ধ্বে নন ধরে নিয়ে তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করেন বাড়িওয়ালা দেবনারায়ণ দত্ত ও তাঁর ভাড়াটেকে। স্থানীয় দুষ্কৃতীদের নজরে রেখে পুলিশ মৃণাল ওরফে পুচাইয়ের খোঁজ পায়। বাঁশবেড়িয়া খামারপাড়া থেকে তাকে গ্রেফতার করে। পুচাইকে জেরা করে তদন্তকারীরা জানতে পারেন, দীপক দে ডাকাতির বরাত নিয়েছিল। অস্ত্রের যোগানও দেয় সে। পুচাই জানায়, আজ উত্তরপ্রদেশে পালানোর পরিকল্পনা ছিল তাদের। এরপর দ্রুত ব্যান্ডেলে পৌঁছে স্টেশনের সামনে থেকে দীপক দে, অভিজিৎ দাস ও বিশ্বজিৎ শর্মাকে ওরফে কেলে বিশুকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন ধরা না পড়তে সিসিটিভির তার কাটল চোর, দোকানে সিঁধ কেটে নিয়ে গেল ৬০ লক্ষের মোবাইল

দীপক পুলিশি জেরায় জানায়, ভাড়াটে অঙ্কন মিত্র ওরফে রানা তাকে ডাকাতির বরাত দেয়। রানা তাকে বলে, ডাকাতি করে আড়াই লক্ষ টাকা পাওয়া যাবে।

দীপকের কাছ থেকে এ কথা জানার পরেই পুলিশ দেবনারায়ণবাবুর বাড়ি থেকেই ডাকাতির ঘটনার মূল চক্রী ভাড়াটে রানাকে গ্রেফতার করে। পুচাই, দীপক, অভিজিৎ ও কেলে বিশু বাঁশবেড়িয়া অঞ্চলের দুষ্কৃতী।

পুলিশ সূত্রে খবর, রানা সাত মাস ধরে দত্তবাড়িতে ভাড়া ছিল। বাজারে ধার দেনা হয়ে যাওয়ায় বাড়িওয়ালার ঘরেই ডাকাতির পরিকল্পনা করে সে। এর জন্য দীপকের সঙ্গে যোগাযোগ করে সে। দীপকের কাছ থেকে একটি বাইক কিনেছিল রানা। সেই সূত্রে তার সঙ্গে পরিচয়। পরিকল্পনা করা হয়, বাড়ি ভাড়া খোঁজার অছিলায় বাড়িতে ঢুকতে হবে। যেদিন ডাকাতি হয় তার তিনদিন আগেও একবার চেষ্টা করে তারা। কিন্তু রাত বেশি হয়ে যাওয়ায় বৃদ্ধ বাড়িওয়ালা সেদিন তাদের বাড়িতে ঢুকতে দেননি। এরপর ১৫ জানুয়ারি ফের আসে ডাকাতরা।

ঠিক কি ঘটেছিল সেদিন? পুলিশ সূত্রে খবর, রাত আটটা নাগাদ দেবনারায়ণ দত্তর বাড়িতে ঢুকে পড়ে চারজন সশস্ত্র দুষ্কৃতী। তাদের দিনে বেলা আসতে বলেন বৃদ্ধ। কিন্তু তারা বলে, দু-একটা কথা বলেই চলে যাবে। এরপর ঘরে ঢুকে জল খেতে চায়। বৃদ্ধ পিছন ফিরতেই তাঁর মুখ চেপে ধরে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে মুখ চেপে ধরে। বৃদ্ধর স্ত্রীকেও বেঁধে ফেলে ডাকাতরা। এরপর তারা অবাধে লুটপাট চালায়।

এই ডাকাতির ঘটনারই কিনারা করল পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

অভয়াকাণ্ডে পরপর অ্যাকশন, সকালে নির্মল, রাতেই পুলিশেক জালে সঞ্জীব
অভয়াকাণ্ডে পরপর অ্যাকশন, সকালে নির্মল, রাতেই পুলিশেক জালে সঞ্জীব
Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
Moyna BJP Panchayat: ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি

ভিডিও

Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার
Nirmal Ghosh। RG কর-সহ একাধিক ঘটনায় অভিযুক্ত,বাঁচতেই কি 'ঋতব্রত-TMC'তে মেশার চেষ্টা করেছিলেন নির্মল ঘোষ?
RG Kar Case: তাড়াহুড়ো করে পানিহাটি শ্মশানে দাহ করা হয়েছিল অভয়াকে? কারা আছে এই ষড়যন্ত্রের পিছনে?
Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget