এক্সপ্লোর

Rachana Banerjee: "সাংসদ হিসেবে সবাইকে আনন্দ দেব, মন জয়ের চেষ্টা করব", দাবি রচনার

Dhaniakhali News: বুধবার ধনিয়াখালিতে পুজো উদ্বোধন করতে গিয়ে সাধারণ মানুষের মন জয় করার ও তাঁদের আনন্দ দেওয়ার চেষ্টা করবেন বলে জানালেন হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়।

সোমনাথ মিত্র, ধনিয়াখালি: "সাংসদ হিসেবে সবার মনে আনন্দ দেওয়ার ও সবার মন জয় করার চেষ্টা করব।" বুধবার হুগলি জেলার ধনিয়াখালিতে (Dhaniakhali) পুজো উদ্বোধনে এসে এই কথাই বললেন স্থানীয় তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় (Hooghly TMC MP Rachana Banerjee)। যার শুনে কটাক্ষ করেছে বিজেপি।

আরও পড়ুন: RG Kar Protest : আর জি কর মেডিক্যালের পর এবার কলকাতার ২ মেডিক্যালে শতাধিক গণ-ইস্তফা!

বুধবার হুগলির ধনিয়াখালির কানানদী ব্যবসায়ী সমিতির পুজোর উদ্বোধনে আসেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। পুজোর উদ্বোধনের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "এবার পুজো ছোটো হয়ে গেছে। অষ্টমী-নবমী এক দিনে পরেছে। কলকাতার বাড়িতে পুজো আছে সেখানে বন্ধুবান্ধবও রয়েছে। ইচ্ছা আছে তাঁদের সঙ্গে সময় কাটানোর। হুগলিতে আজ এসেছি। পুজোর চমক তো প্রতিমা আর প্যান্ডেলে। এখানকার সাংসদ হিসেবে চেষ্টা করব মানুষের মন জয় করার। সবাইকে আনন্দ দেওয়ার।"

আরও পড়ুন: CV Anand Bose: ধর্মতলায় জুনিয়র চিকিৎসদের অনশনের চতুর্থ দিনে ধর্নামঞ্চে রাজ্যপাল সিভি আনন্দ বোস

স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফে জানা গেছে, ষষ্টীতে নিজের সাংসদ এলাকা হুগলির বেশ কয়েকটি পুজোয় উপস্থিত থাকবেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সেখানকার মানুষদের সঙ্গে দেখা করে শারদীয়া দুর্গাপুজোর অভিনন্দন ও শুভেচ্ছা জানাবেন। 

আরও পড়ুন: RG Kar Protest : আর জি কর মেডিক্যালের পর এবার কলকাতার ২ মেডিক্যালে শতাধিক গণ-ইস্তফা!

প্রসঙ্গত উল্লেখ্য,  গত মাসে হুগলির বলাগড়ে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে ডিভিসি কুইন্টাল কুইন্টাল জল ছেড়েছে বলেছিলেন রচনা। বলাগড় থেকে ফেরার পথে চাষের ক্ষেতের পাশে গাড়ি দাঁড় করিয়ে চাষীদের থেকে ওলও কিনেছিলেন। যা নিয়ে সমাজ মাধ্যমে মিম হতে বেশি সময় লাগেনি।

আজকে রচনা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য সম্পর্কে বিজেপির হুগলি সাংগঠনিক জেলা সম্পাদক সুরেশ সাউ কটাক্ষের সুরে বলেন, "সাংসদ নিজেই বলেছেন মাসে একদিন দেখা দেবেন। তাহলে কি করে মানুষের মন জয় করবেন তিনি। তবে কুইন্টাল কুইন্টাল জল বলে, রাস্তাঘাটে ধোঁয়া দেখে ভুলভাল বলে শুধু হুগলির মানুষকে না গোটা রাজ্যের মানুষকে আনন্দ দিচ্ছেন তিনি।"

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: RG Kar Case: বৈঠকে গেলেও বোঝাপড়ায় যাচ্ছি না, জানিয়ে দিলেন জুনিয়র চিকিৎসকেরা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Joy Goswami: তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget