এক্সপ্লোর

Chandannagar Municipal Election 2022 : চন্দননগরের মেয়র হয়েই কেন কেন কাজে নজর দিলেন রাম চক্রবর্তী?

Chandannagar Municipal Election 2022 : ১৯৯৫ থেকে টানা এই নিয়ে ৬ বারের কাউন্সিলর তিনি। এবার নজরে গঙ্গার জল পরিশোধন আর ...

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি : তৃতীয়বার চন্দননগরের ( Chandannagar Municipal Election ) মেয়র হলেন রাম চক্রবর্তী । আজ থেকেই কাজ শুরু করলেন তিনি। জনসংযোগের পাশাপাশি, খতিয়ে দেখলেন চন্দননগর শহর ভাগাড় সংস্কারের কাজ।

চন্দননগরের মেয়র জানিয়েছেন, গঙ্গার জল পরিশোধন করে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া, ভাগাড়ের আধুনিকীকরণ প্রক্রিয়া এসবই এবার প্রাধান্য পাবে। এবার ৩০ নম্বর ওয়ার্ড থেকে ভোটে দাঁড়ান রাম চক্রবর্তী। এর আগে কংগ্রেস ছেড়ে ২০০০ সালে তৃণমূলে যোগ দেন। ২০১০-এ প্রথমবার চন্দননগরের মেয়র হন রাম চক্রবর্তী (Ram Chakraborty )। 

গত দুটি বোর্ডের মেয়রও ছিলেন তিনিই। পাঁচবার কাউন্সিলর হয়েছেন। চন্দননগর পুরভোটে তৃণমূল প্রার্থী রাম চক্রবর্তীর বায়োডেটা এমনই। ষষ্ঠবার চন্দননগর পুরসভায় যেতে কাজের কথাই তুলে ধরে ছিলেন এই হেভিওয়েট প্রার্থী। রাজ্যে পরিবর্তনের আগেই চন্দননগর পুরসভায় বদল আসে। বামেদের হটিয়ে ২০১০-এ বোর্ডের দখল নেয় তৃণমূল। ২০১৫-তেও বোর্ড ছিল শাসক দলের হাতে। দু’বারই ঐতিহ্যের শহরে মেয়রের দায়িত্ব ছিল রাম চক্রবর্তীর হাতে। 

১৯৯৫ থেকে টানা এই নিয়ে ৬ বারের কাউন্সিলর তিনি। গঙ্গাপাড়ের ফরাসডাঙায় এবার ভোটের লড়াইয়েও সামনের সারিতে থেকে দলকে এগিয়ে নিয়ে গিয়েছেন প্রবীণ তৃণমূল নেতা রাম চক্রবর্তী। এবার জিতে তিনি ডবল হ্যাটট্রিক করলেন। চন্দননগর মহকুমার মধ্যে পড়ে সিঙ্গুর। সিঙ্গুর আন্দোলনের অনেক ঘাত-প্রতিঘাতের সাক্ষী ছিলেন রাম চক্রবর্তী। আসন সংরক্ষণের কারণে এবার ৩০ নম্বর ওয়ার্ড থেকেই লড়েন  রাম চক্রবর্তী। চেনা জমিতে ঘাসফুল ফুটিয়ে দলীয় নেতৃত্বের মুখা হাসি ফোটালেন প্রবীণ তৃণমূল নেতা। 

চন্দননগরে ৩২টি ওয়ার্ডের মধ্যে ৩১টিতেই জিতেছে ঘাসফুল শিবির। ফের চন্দননগর পুরসভা হাতে আছে তৃণমূলের।  একটি ওয়ার্ডে জিতে একমাত্র বিরোধী বলতে এখন সিপিএম। খাতাই খুলতে পারেনি বিজেপি। আর গেরুয়া শিবিরকে পিছনে ফেলে অধিকাংশ ওয়ার্ডে দ্বিতীয় হয়েছে বামেরা।  একমাত্র বিরোধী বলতে সিপিএম। ১৬ নম্বর ওয়ার্ডে জয় পেয়েছে তারা। তাৎপর্যপূর্ণ বিষয় হল, বিধাননগরের মতো চন্দননগরেও বিজেপিকে পিছনে ফেলে ২ নম্বরে উঠে এসেছে বামেরা। চন্দননগর পুরসভায় ২৮টা আসনে দ্বিতীয় স্থানে রয়েছে বামেরা। 

 

সেরা শিরোনাম

West Bengal News Live: কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
Calcutta High Court: হুগলিতে শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনায় ফাঁসির সাজা বহাল রইল, তবে আগামী ৩ মাস কার্যকর করা যাবে না
হুগলিতে শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনায় ফাঁসির সাজা বহাল রইল, তবে আগামী ৩ মাস কার্যকর করা যাবে না
News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
Kali Puja 2026: মানত করলে হাতে নাতে ফল পান ভক্তরা, নেই কোনও কাঠামো, বছরের পর বছর ঘটেই পুজিত হচ্ছেন 'নাচিনডাঙ্গা মা'
মানত করলে হাতে নাতে ফল পান ভক্তরা, নেই কোনও কাঠামো, বছরের পর বছর ঘটেই পুজিত হচ্ছেন 'নাচিনডাঙ্গা মা'

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget