এক্সপ্লোর

Hooghly News: হুগলির প্রয়াত সাংসদকে শ্রদ্ধা, শেষযাত্রায় এলেন মহম্মদ সেলিম

Mohammed Selim: শেষযাত্রায় হুগলির প্রাক্তন সাংসদ রূপচাঁদ পালকে শ্রদ্ধা জানাতে এলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অশীতিপর সাংসদ।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: শেষযাত্রায় (last rite) হুগলির (hooghly) প্রাক্তন সাংসদ রূপচাঁদ পালকে (rupchand pal) শ্রদ্ধা জানাতে এলেন সিপিএমের (CPM) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (mohammed selim)। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে (private hospital) আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অশীতিপর সাংসদ। তাঁর মৃত্যুতে শোক জানিয়ে সিপিএম রাজ্য সম্পাদকের বার্তা, 'এখনকার দাপাদাপি করা নেতাদের মতো ছিলেন না। সংসদে রূপচাঁদ পালের যে বক্তব্যগুলি রয়েছে সেগুলি পড়লে অনেকে অনেক কিছু জানতে পারবেন।'

কী হয়েছিল?
মাসছয়েক ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন হুগলির প্রাক্তন সাংসদ। বাড়ি থেকেই চিকিৎসা চলছিল। কিন্তু সোমবার রাতে অসুস্থতা বাড়ে, শারীরিক অবস্থা দ্রুত খারাপ হতে থাকে। স্নায়ুরোগেও আক্রান্ত হন। চিকিৎসার জন্য ভোর রাতে তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু লড়াইটা জেতা হল না। সাড়ে এগারোটা নাগাদ মৃত্যু হয় রূপচাঁদ পালের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। 

শ্রদ্ধা...
এদিন বিকেল সাড়ে পাঁচটায় শ্রীরামপুরে দলীয় দফতরে তাঁর মরদেহ নিয়ে আসা হয়। সেখানেই প্রয়াত সাংসদকে শ্রদ্ধা জানান মহম্মদ সেলিম, শ্রীদীপ ভট্টাচার্য ও জেলা সম্পাদক দেবব্রত ঘোষ। এসেছিলেন সিপিএমের জেলা নেতৃত্ব। পরে তাঁর দেহ নিয়ে শ্রীরামপুর পার্টি অফিস থেকে শোক মিছিল করা হয়। সেখান থেকে ব্যান্ডেলের বিজয় মোদক ভবনে নিয়ে যাওয়ার কথা ছিল। সিপিআএম নেতা-কর্মীরা যাতে প্রয়াত সাংসদকে শ্রদ্ধা জানাতে পারেন, সেই জন্যই এই ব্যবস্থা। পরে পিস ওয়ার্ল্ডে দেহ রাখার কথা। এর মধ্যেই তাঁর চক্ষু দান করা হয়েছে। এবার এসএসকেএম হাসপাতালে দেহ দান করা হবে। আগামিকাল সেই প্রক্রিয়া হওয়ার কথা। প্রয়াত সতীর্থকে শ্রদ্ধা জানাতে গিয়ে মহম্মদ সেলিম বলেন, 'সংসদে তাঁকে সহকর্মী হিসেবে পেয়েছিলাম। এখনকার মতো দাপাদাপি করা নেতা নয়। কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। সংসদে রূপচাঁদ পালের যে বক্তব্যগুলি রয়েছে সেগুলি পড়লে অনেকে অনেক কিছু জানতে পারবেন। রাজনৈতিক কর্মী, অসংখ্য ছাত্র তৈরি করেছেন তিনি। বয়স হলে সকলকেই চলে যেতে হয়। কিন্তু কিছু মানুষ তাঁর অভাব বোধ করবেন। তাঁর কাজকর্ম রয়ে যাবে।'
উল্লেখ্য, ১৯৫৮ সালে অবিভক্ত কমিউনিস্ট পার্টির সদস্যপদ গ্রহণ করেন রূপচাঁদবাবু। পরে সিপিআইএম-এর জেলা কমিটির সদস্য হন। এর পাশাপাশি জেলা সম্পাদক মণ্ডলীর সদস্যও ছিলেন তিনি।  সিটু সংগঠনের জেলা-সহ সভাপতির দায়িত্ব সামলানোর পাশাপাশি বিভিন্ন সমাজসেবা মূলক কাজে যুক্ত ছিলেন।

আরও পড়ুন:বছর পেরোতেই ফের চিতাবাঘের জন্ম, খুশির হাওয়া বর্ধমান জুলজিক্যাল পার্কে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget