এক্সপ্লোর

Hooghly: পুজোর শুরুতেই বিষাদের সুর হুগলিতে, ঠাকুর আনতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু ৪ জনের

Hooghly News: নদিয়ার তেহট্ট থেকে হুগলির পোলবা! দুই পৃথক দুর্ঘটনায় মৃত্য়ু হল ৪ জনের! চতুর্থীর রাতে, চন্দননগরের পটুয়া পাড়া থেকে ঠাকুর আনতে গিয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনার কবলে পড়ল একটি গাড়ি।

সৌরভ বন্দ্যোপাধ্য়ায়, হুগলি: পুজো শুরুর মুখে বিষাদের সুর। চন্দননগরের পটুয়াপাড়া থেকে ঠাকুর আনতে গিয়ে বাড়ি ফেরা হল না ৩ জনের। পথ দুর্ঘটনায় আহত আরও ৩। অন্যদিকে, কলকাতা থেকে ঠাকুর দেখে ফেরার পথে নদিয়ারতেহট্টে দুর্ঘটনা। গাছে ধাক্কা মারে গাড়ি, ১ জনের মৃত্যু হয়েছে। মৃতের স্ত্রী-সহ ৪ জন আহত হন। 

কেউ গেছিলেন ঠাকুর আনতে! কেউ গেছিলেন ঠাকুর দেখতে! কিন্তু, বাড়ি থেকে বেরোলেও, ফেরা হল না আর! নদিয়ার তেহট্ট থেকে হুগলির পোলবা! দুই পৃথক দুর্ঘটনায় মৃত্য়ু হল ৪ জনের! চতুর্থীর রাতে, চন্দননগরের পটুয়া পাড়া থেকে ঠাকুর আনতে গিয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনার কবলে পড়ল একটি গাড়ি।

স্থানীয় সূত্রে খবর, হুগলির পোলবার শঙ্করবাটি গ্রামের বারোয়ারী পুজো কমিটির সদস্যরা শুক্রবার রাতে ঠাকুর আনতে যান। চন্দননগর রেল ওভার ব্রিজ থেকে নামার সময় রাস্তার পাশে থাকা ইটের পাঁজায় সজোরে ধাক্কা মারে চারচাকা গাড়িটি। গাড়িতে চালক সহ মোট ৬ জন ছিলেন। দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই মৃত্য়ু হয় দুজনের! চারজনকে গুরুতর আহত অবস্থা উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয়। সেখানে একজনের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় একজন SSKM -হাসপাতালে চিকিৎসাধান। বাকি দুজনের চিকিৎসা চলছে চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে।

অন্য়দিকে, শনিবার ভোরে, নদিয়ার তেহট্টের ইসলামপুরে কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কে দুর্ঘটনার কবলে পড়ে একটি গাড়ি। স্থানীয় সূত্রে খবর, কলকাতা থেকে ঠাকুর দেখে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি একটি গাছে সজোরে ধাক্কা মারে। গাড়িতে চালক সহ মোট পাঁচজন যাত্রী ছিলেন। দুর্ঘটনার জেরে গুরুতর আহত ৫ জনকে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ১ জনকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম সুজিত কুমার বিশ্বাস (৪৭)। আহত ৪জন কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রযেছেন। গাড়ির চালক ঘুমিয়ে পড়াতেই দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। 

জমি-বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত হুগলির গোঘাটের কুমারগঞ্জ

এদিকে, জমি-বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত হুগলির গোঘাটের কুমারগঞ্জ। বাঁশ-লাঠি, ধারালো অস্ত্র নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে চলল মারামারি। মাথা ফাটল তৃণমূলের প্রাক্তন ব্লক সহ সভাপতির অনুগামীর। তৃণমূলের বুথ সভাপতি-সহ উভয়পক্ষের ৯ জন হাসপাতালে ভর্তি। বুথ সভাপতির অভিযোগ, প্রাক্তন ব্লক সহ সভাপতির মদতেই তাঁর অনুগামীরা হামলা চালায়। প্রাক্তন ব্লক সহ সভাপতির প্রতিক্রিয়া মেলেনি। তাঁর অনুগামীরা পাল্টা আঙুল তুলেছেন বুথ সভাপতির দিকেই। বিজেপির কটাক্ষ, কোন্দলেই তৃণমূল শেষ হবে। অন্তর্কলহের কথা অস্বীকার করে গোঘাট ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতির দাবি, জমি নিয়ে পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Chinese Manja Kite Strings: লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
Hooghly News: মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
News Live Updates: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget