এক্সপ্লোর

Hooghly News: ৩ দিন ধরে নিখোঁজ বৃদ্ধা, চুঁচুড়ায় আলমারি খুলতেই উদ্ধার দেহ

Elderly Womans Body Have Been Found: তিনদিন ধরে নিখোঁজ ছিলেন বৃদ্ধা। রহস্যজনকভাবে শনিবার ঘরের ভিতরের আলমারি থেকেই উদ্ধার হল তাঁর দেহ। চুঁচুড়ার ঘটনায় তুমুল কৌতূহল এলাকাবাসীর মধ্যে। খবর যায় পুলিশে।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: তিনদিন ধরে নিখোঁজ (missing) ছিলেন বৃদ্ধা (elderly woman)। রহস্যজনকভাবে (mystery) শনিবার ঘরের (room) ভিতরের আলমারি (almirah) থেকেই উদ্ধার (rescue) হল তাঁর দেহ (body)। চুঁচুড়ার (chinsurah) ঘটনায় তুমুল কৌতূহল এলাকাবাসীর মধ্যে। খবর যায় পুলিশে। এর মধ্যেই দহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

কী ঘটল?
পুলিশ সূত্রে খবর, মৃতার নাম ভারতী ধাড়া। তিন দিন ধরে খোঁজ মিলছিন না তাঁর। আজ, রহস্যজনক ভাবে তাঁর ঘরেই দুর্গন্ধ পেয়ে আলমারি খোলা হয়। দেখা যায়, বালিশের নিচে চাপা রয়েছে বৃদ্ধার দেহ। চুঁচুড়া শ্যামবাবুর ঘাট এলাকার চাঞ্চল্যকর এই ঘটনায় রহস্য দানা বেঁধেছে। কে বা কারা এর নেপথ্যে জানার চেষ্টা করছে পুলিশ। শুরু হয়েছে তদন্তও।

প্রাথমিক ভাবে যা উঠে এল...
মৃতার পুত্র ও পুত্রবধূ আঙুল তুলছেন তাঁর স্বামীর দিকে। ভারতী ধাড়ার ছেলে ও ছেলের বউয়ের অভিযোগ, গত কদিন ধরেই বৃদ্ধ দম্পতির মধ্যে ঝগড়া হচ্ছিল। তার জেরেই এই কাণ্ড ঘটে থাকতে পারে। সূত্রের খবর, তদন্ত শুরু করে জিজ্ঞাসাবাদের জন্য ভারতী ধাড়ার ছেলে ও স্বামীকে নিয়ে গিয়েছে পুলিশ। তবে তাঁদের বক্তব্য, ময়নাতদন্তের পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে। যদিও প্রশ্ন উঠছে এখন থেকেই। কী রকম? প্রথমত পড়শিদের দাবি, যে ঘরের আলমারি থেকে বৃদ্ধার দেহ উদ্ধার হয়েছে সেখানে তিনি ও তাঁর স্বামীই থাকতেন। এত ছোট ঘরের আলমারিতে দেহ এল কী ভাবে? প্রথম খটকা এখানেই। দ্বিতীয়ত, যে ভাবে দেহের উপর বালিশ চাপা দিয়ে রাখা ছিল তাতেও আরও কিছু সন্দেহ তৈরি হয়েছে। পড়শিরাও বৃদ্ধ-বৃদ্ধার মধ্যে অশান্তির কথা মেনে নিয়েছেন। কিন্তু এখনও পর্যন্ত মৃত্য়ুর কারণ স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত কিছুই বলতে রাজি নন তদন্তকারীরা। মৃতার স্বামী ও ছেলেকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি পড়শিদের সঙ্গেও কথা বলা হচ্ছে। তবে এই মুহূর্তে গোটা এলাকায় তীব্র চাপা কৌতূহল। কী ভাবে মৃত্য়ু হল বৃদ্ধার? নেপথ্যের রহস্য কী? প্রসঙ্গত, এর আগে, গত জুলাই মাসে এক একাকী বৃদ্ধার রহস্যমৃত্যুতে চাঞ্চল্য ছড়ায় সিঁথিতে। মৃতের নাম তপতী চট্টোপাধ্যায়। সিঁথির কেদারনাথ দাস লেনের এই বাড়ির একতলায় একাই থাকতেন বৃদ্ধা।  ঘটনার দিন রাতে ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় বৃদ্ধাকে পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা। তাঁরাই পুলিশকে খবর দেন। এরপর তাঁকে উদ্ধার করে আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বৃদ্ধাকে মৃত ঘোষণা করেন চিকিত্‍সকরা। 

আরও পড়ুন:রাতের তাপমাত্রা বাড়তে পারে মহানগরে, আর কী বলছে কলকাতার হাওয়া বাতাস?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
Chinese Manja Kite Strings: লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
Hooghly News: মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget