এক্সপ্লোর

Hooghly News: মহারাষ্ট্রের গোল্ড স্মাগলারদের পর্দাফাঁস উত্তরপাড়ায়

Hooghly Gold Smuggling Case: উত্তরপাড়া পুরসভা এলাকায় মহারাষ্ট্রের স্মাগলারদের ছক বানচাল করল পুলিশ।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: উত্তরপাড়ায় গ্রেফতার মহারাষ্ট্রের সোনা স্মাগলার। উদ্ধার একশো দশ গ্রাম সোনা, নগদ ১৪ লক্ষ টাকা। চন্দননগর পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তরপাড়া থানার (Uttarpara Police Station) বিপরীতে একটি ভাড়া ঘরে চলত এই স্মাগলিং (Smuggling Case)। আসল সোনার সঙ্গে খাদ মিশিয়ে তৈরি হত নকল সোনার বার (Gold Bar)।

সূত্র মারফত বেআইনি এই কারবারের খোঁজ পেতেই তল্লাশি চালায় পুলিশ।উদ্ধার হয় সোনা ও নগদ টাকা।উত্তরপাড়া পুরসভার পাশে একটি আবাসনের তিনতলায় ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকত মহারাষ্ট্রের সাঙলি জেলার বাসিন্দা সৌরভ রামেশ্বর ও তার ভাই সুশাত মহেশ্বর। আরও দুজন কর্মচারী ছিল তাঁদের।সৌরভের স্ত্রী সানিকা সৌরভ মোরে জানিয়েছেন, 'তাঁর স্বামী ও দেওর উত্তরপাড়ায় থাকত। তিনি দিন কুড়ি আগে আসেন। সোনা গলানোর কারবার তাঁদের অনেক দিনের। পুলিশ এসে তাঁর স্বামী ও দেওরকে ধরে নিয়ে যায়। ফ্ল্যাট থেকে কিছু পায়নি।'

মহারাষ্ট্রের চারজন-সহ মোট ছয়জনকে গ্রেফতার করে শুক্রবার শ্রীরামপুর আদালতে (Court) পেশ করে ছয় দিনের হেফাজতে নেয় উত্তরপাড়া থানার পুলিশ।চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানিয়েছেন, বেআইনি সোনার কারবার করত অভিযুক্তরা। এই কারবারে আর কারা রয়েছে ? তা দেখা হচ্ছে।

 বিমানবন্দরই হোক কিংবা সীমান্তেই পাচারের ঘটনা হোক, প্রায় নিত্যদিন প্ল্যান বদলাচ্ছে পাচারকারীর দল। কখনও পেনের রিফিল আবার কখনও টেবলেট বানিয়ে গিলে ফেলার ঘটনাও প্রকাশ্যে এসেছে অতীতে। তবে সীমান্তে উদ্ধার হল সোনার বিস্কুট। এই ঘটনাটা সেই অর্থে তেমন ব্যাতিক্রমী না হলেও,  বড় ফারাক একটা রয়েই গিয়েছে। আর সেই ঘটনাই কার্যত প্রশ্ন তুলে ধরেছে। টাকার লোভে এবার খোদ একজন রাজমিস্ত্রি হয়ে উঠেছে সোনা পাচারকারী।

আরও পড়ুন, 'যৌন নির্যাতনের শিকার যাদবপুর পড়ুয়া ! ফাঁসি হোক দোষীদের..', মন্তব্য কমিশনের

সম্প্রতি সীমান্তে সোনাপাচারকারীদের পর্দাফাঁস করেছিল বিএসএফ। জানা গিয়েছে, বিএসএফ-র হাতে ধৃত ওই পাচারকারীর থেকে ১৮৩১.৯৫ গ্রাম ওজনের ১৫ টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়েছে। সোনার আন্তর্জাতিক বাজারে মূল্য আনুমানিক ১ কোটি ১০ লক্ষ টাকা। মূলত, জওয়ানরা, বিএসএফ-এর গোয়েন্দা বিভাগ থেকে তথ্য পেয়েছিল যে, তাঁদের এলাকা থেকে সোনা পাচার হতে চলেছে। তথ্যের ভিত্তিতে, জওয়ানরা ফিরোজপুর গ্রামের দিক থেকে একটি মোটরসাইকেলে একজন সন্দেহভাজন ব্যক্তিকে আসতে দেখেন।এরপরেই জওয়ানরা চোরাচালানকারীকে ঘটনাস্থলেই আটক করে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget