এক্সপ্লোর

Arambagh: 'তুই বাঁচবি তো?' তৃণমূল সাংসদকে হোয়াটসঅ্যাপে হুমকি মেসেজ!

হুমকি মেসেজের অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করছে পুলিশ। তৃণমূলের দাবি, আটক ব্যক্তি অম্লান দত্ত ওরফে শঙ্কু সক্রিয় বিজেপি কর্মী।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, আরামবাগ: তুই বাঁচবি তো? আরামবাগের (Arambagh) তৃণমূল সাংসদ (TMC MP) অপরূপা পোদ্দারকে (Aparupa Podder) হোয়াটসঅ্যাপে হুমকি মেসেজ পাঠানোর অভিযোগ। চন্দননগর পুলিশ কমিশনারেটে (Chandannagar Police Commissionarate) অভিযোগ দায়ের করেছেন তৃণমূল সাংসদ। হুমকি মেসেজের অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করছে পুলিশ। তৃণমূলের (tmc) দাবি, আটক ব্যক্তি অম্লান দত্ত ওরফে শঙ্কু সক্রিয় বিজেপি কর্মী। গত পুরভোটে বিজেপির প্রার্থী হয়েছিল সে। বিজেপির ভয় দেখানোর চেষ্টায় লাভ হবে না, প্রতিক্রিয়া অপরূপা পোদ্দারের। 

মঙ্গলবার রাত ১০টা নাগাদ সাংসদের মোবাইল ফোনে একটি অপরিচিত নম্বর থেকে এই হুমকি মেসেজ আসে। চন্দননগর পুলিশ কমিশনারেটে অভিযোগ দায়ের করেন তৃণমূল সাংসদ। ঘটনায় অম্লান দত্ত নামে এক সক্রিয় বিজেপি কর্মীকে গ্রেফতার করে পুলিশ। যিনি কিনা, গত পুরভোটে বৈদ্য়বাটি পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী ছিলেন। 

আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার বলছেন, এই অম্লান দত্তের মাধ্য়মে বিজেপি আমাকে টার্গেট করে। আমি ভয় পাই না। শ্রীরামপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি মোহন আদকের কথায়, পশ্চিমবঙ্গের পুলিশ বিরোধীদের জন্য় অতিসক্রিয়। শাসকের জন্য় নিষ্ক্রিয়। শাসকদলের ঘাড় নীচু করে বাণী শোনেন পুলিশ। 

দু-দিন আগেই নিয়োগ দুর্নীতির অভিযোগ নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের মধ্য়ে টুইট যুদ্ধ বাঁধে। 

সোমবার একটি টুইটে শুভেন্দু লেখেন,পশ্চিমবঙ্গের শাসকদল সর্বোচ্চ দরে রাজ্য সরকারি চাকরি বিক্রির জন্য সমান্তরালভাবে নিজস্ব 'তোলা-মূল সার্ভিস কমিশন' প্রতিষ্ঠা করেছে। গত দেড় বছরের তদন্তে এটা প্রমাণিত যে, তৃণমূলের নির্বাচিত জনপ্রতিনিধিরা মিডলম্যান হিসেবে কাজ করেছেন। 

পরের আরেকটি ট্যুইটে শুভেন্দু অধিকারী বলেন, চাকরিপ্রার্থীদের জন্য সুপারিশের তথ্য বলে দাবি করে কয়েকটি নথি সামনে আনেন। যেখানে নাম রয়েছে আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। 

অপরূপা পোদ্দার অবশ্য ট্যুইট প্রসঙ্গে কটাক্ষ করে বলেছেন, উনি সোশ্য়াল মিডিয়ায় টুইট করতে বেশি ভালবাসেন। কিন্তু প্রকাশ্য়ে এসে বাপের বেটা নন, যে ডিবেট করতে পারে। কারণ তাঁর কাছে তথ্য়ই নেই। মঙ্গলবারই নারদ মামলার FIR থেকে নিজের নাম বাদ দেওয়ার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অপরূপা পোদ্দার। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। 

আরও পড়ুন: CBI: বিজেপি কর্মী খুনের ঘটনায় ৬ জনকে হেফাজতে নেওয়ার আর্জি, সিবিআইয়ের আবেদন খারিজ নিম্ন আদালতের

 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
West Bengal News Live: প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
West Bengal News Live Updates: 'জ্ঞানেশ কুমার চলে যাবে এবং তাঁর মাস্টারও চলে যাবে', লিখলেন মহুয়া মৈত্র
'জ্ঞানেশ কুমার চলে যাবে এবং তাঁর মাস্টারও চলে যাবে', লিখলেন মহুয়া মৈত্র

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget