এক্সপ্লোর

CBI: বিজেপি কর্মী খুনের ঘটনায় ৬ জনকে হেফাজতে নেওয়ার আর্জি, সিবিআইয়ের আবেদন খারিজ নিম্ন আদালতের

পঞ্চায়েত ভোটের মুখে সিবিআইয়ের নজরে ডায়মন্ড হারবারের ভোট-পরবর্তী হিংসার ঘটনা। তৃণমূলের উপপ্রধান-সহ ৬ জনকে হেফাজতে পেতে আদালতের দ্বারস্থ হল কেন্দ্রীয় এজেন্সি।

গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: ডায়মন্ড হারবারে (Diamond Harbour) ভোট পরবর্তী হিংসা মামলায় তৎপর হল সিবিআই। বিজেপি সমর্থককে খুনের ঘটনায় তৃণমূলের উপপ্রধান-সহ ৬ জনকে নিজেদের হেফাজতে নিতে আদালতে আবেদন জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআইয়ের আর্জি খারিজ করল নিম্ন আদালত। এই নিয়ে শুরু হয়েছে তৃণমূল-বিজেপি চাপানউতোর। 

ভোট পরবর্তী হিংসা মামলায় তৎপর সিবিআই: পঞ্চায়েত ভোটের মুখে সিবিআইয়ের (CBI) নজরে ডায়মন্ড হারবারের ভোট-পরবর্তী হিংসার ঘটনা (Post Poll Violence )। তৃণমূলের (TMC) উপপ্রধান-সহ ৬ জনকে হেফাজতে পেতে আদালতের দ্বারস্থ হল কেন্দ্রীয় এজেন্সি। নিম্ন আদালতে খারিজ হল সিবিআইয়ের  আর্জি । ২০২১-এ বিধানসভা ভোটের ফল প্রকাশের পর ২৯ মে, খুন হন ডায়মন্ড হারবারের খোর্দনলা গ্রামের বাসিন্দা বিজেপি সমর্থক রাজু সামন্ত (Raju Samanta) ।

কীভাবে মৃত্যু বিজেপি কর্মীর? অভিযোগ, ওইদিন তৃণমূল পার্টি অফিসে (TMC Party Office) তুলে নিয়ে গিয়ে, বেধড়ক মারধর করা হয় রাজুকে । বিজেপি (BJP) সমর্থককে পিটিয়ে মারার ঘটনায় তৃণমূল (tmc) পরিচালিত খোর্দ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মুজাফ্ফর শেখ-সহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় । 

একজনকে গ্রেফতার: সিবিআই ভোট-পরবর্তী হিংসার ঘটনার তদন্তভার নেওয়ার পর একজনকে গ্রেফতার করে। পরে ওই অভিযুক্ত জামিন পান । সেই সময়ে উপপ্রধান-সহ ৬ জন পলাতক ছিলেন । তাঁরা নিম্ন আদালত থেকে জামিন পান। জামিন আটকাতে কলকাতা হাইকোর্টের (Calcutta Highcourt) দ্বারস্থ হয় সিবিআই । হাইকোর্ট ওই ৬ জনের জামিন খারিজ করে । অভিযুক্তরা এর পর সুপ্রিম কোর্টে (Supreme Court) যায় । সর্বোচ্চ আদালত হাইকোর্টের নির্দেশই বহাল রাখে । ৪ এপ্রিল, নিম্ন আদালতে আত্মসমর্পণ করে ৬ অভিযুক্ত ।  

এর পরই অভিযুক্তদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানায় সিবিআই (CBI)। মঙ্গলবার কেন্দ্রীয় এজেন্সির (CBI) আর্জি খারিজ করে অভিযুক্তদের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। উপপ্রধান-সহ ৬ অভিযুক্তের জন্য সিবিআই হেফাজতের আবেদন নিম্ন আদালতে খারিজ হতেই বিজেপিকে (bjp) আক্রমণ শানিয়েছে তৃণমূল (TMC) । সামনে আরেকটা পঞ্চায়েত ভোট (Panchayet Election)। তার আগে বিধানসভা ভোটের পর রাজ্যজুড়ে হিংসার ঘটনাকে হাতিয়ার করে শাসকদলকে বিঁধতে মরিয়া বিজেপি (BJP) । 

আরও পড়ুন: Suvendu Adhikari: 'জাতীয় তকমা ফেরাতে ৪ বার ফোন মমতার, প্রত্যাখ্যান শাহর', বিস্ফোরক দাবি শুভেন্দুর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন
'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন
Baruipur News: সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে
সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে
Monsoon Update : বর্ষা বিদায় শুরু ? সরতে শুরু করল মৌসুমী বায়ু? এ রাজ্যে কবে থামবে বৃষ্টি? IMD - র বড় আপডেট
বর্ষা বিদায় শুরু ? সরতে শুরু করল মৌসুমী বায়ু? এ রাজ্যে কবে থামবে বৃষ্টি? IMD - র বড় আপডেট
Mahua Moitra: ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?

ভিডিও

Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget