এক্সপ্লোর

Hooghly News: পরিমাণ বাড়াতে গরুর দুধের সঙ্গে পাম তেল ও রাসায়নিক মিশিয়ে বিক্রি, কারখানা থেকে গ্রেফতার ৩

সেই দুধ নামী ডেয়ারিতে পাঠানো হত। পাম তেল, ভেজাল দুধ, রায়াসনিক, দুধের ড্রাম, গাড়ি বাজেয়াপ্ত করেছে বলাগড় থানার পুলিশ।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: বলাগড়ের ডুমুরদহে ভেজাল দুধের কারখানার হদিশ। দুই মহিলা ও খাটাল মালিক-সহ গ্রেফতার ৩। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল অভিযান চালায় বলাগড় থানার পুলিশ। হাতেনাতে পাকড়াও করে খাটাল মালিক লক্ষ্মণ ঘোষকে। পুলিশ সূত্রে খবর, ধৃত খাটাল মালিক জেরায় স্বীকার করেছেন, পরিমাণ বাড়াতে গরুর দুধের সঙ্গে মেশানো হত পাম তেল ও মনোপটাশিয়ামের মতো রাসায়নিক। সেই দুধ নামী ডেয়ারিতে পাঠানো হত। পাম তেল, ভেজাল দুধ, রায়াসনিক, দুধের ড্রাম, গাড়ি বাজেয়াপ্ত করেছে বলাগড় থানার পুলিশ।

উল্লেখ্য, চলতি মাসেই খাস কলকাতার এপিসি রোডে (APC Road) সরষের তেলের (Mustard Oil) জাল কারবারের হদিশ মেলে। সরষের তেলে ভেজাল মিশিয়ে বিক্রির অভিযোগ উঠেছিল সেখানেও। এনফোর্স মেন্ট ব্রাঞ্চের (Enforcement Branch) অভিযানে বাজেয়াপ্ত হয় ৫৫০ লিটার তেল। সিল করে দেওয়া হয় গুদাম। তেলের নমুনা পাঠানো হয় ল্যাবরেটরিতে (Laboratory)। তাঁর বিরুদ্ধে চক্রান্ত বলে দাবি করেন গুদাম মালিকের।

বড়তলা থানা এলাকায় এনফোর্স মেন্ট ব্রাঞ্চের (Enforcement Branch)  অভিযান।  মধ্যবিত্তের নাভিশ্বাস তুলে প্রতি লিটারে সরষের তেলের দাম এখন ১৭৫ থেকে ২০০ টাকার মধ্যে। এই পরিস্থিতিতে এদিন সকালে ভেজাল সরষের তেল (Contaminated Mustard Oil) মজুত করার অভিযোগ পেয়ে, বড়তলা থানা এলাকার এপিসি রোডের (APC Road) ধারে এই গোডাউনে হানা দেয় কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই গোডাউনে (Godown) নিম্নমানের তেলের সঙ্গে রাসায়নিক মেশানো ভেজাল সরষের তেল মজুত করা হত। তারপর গোডাউন থেকে সেই তেল চলে যেত বিভিন্ন বাজারে। গোপনসূত্রে সেই খবর পেয়ে এদিন এই গোডাউনে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (Enforcement Branch)।  বাজেয়াপ্ত করা হয় ৫৫০ লিটার ভেজাল সরষের তেল। পাশাপাশি গোডাউনটি সিল করে দেওয়া হয়। যদিও ভেজাল সরষের তেল মজুতের অভিযোগ অস্বীকার করেছেন গোডাউন মালিক। তাঁর পাল্টা দাবি, গোডাউনের জমিতে প্রোমোটিং করার জন্য স্থানীয় এক শ্রেণির বাসিন্দারা চক্রান্ত করছেন। এদিন বাজেয়াপ্ত ভেজাল মেশানো সরষের তেলের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

সম্প্রতি রায়গঞ্জে ভেজাল মিড ডে মিল সরবরাহের অভিযোগ ওঠে। মিড ডে মিলের (Mid Day Meal) চালে ভেজাল মেশানোর অভিযোগ উত্তর দিনাজপুরের (North Dinajpur) রায়গঞ্জে (Raiganj)। অভিভাবকের অভিযোগ, মিড ডে মিলে প্লাস্টিকের চাল মেশানো হচ্ছে। এই চালের ভাত খেয়ে বাচ্চারা অসুস্থ হয়ে পড়তে পারে বলে আশঙ্কা। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন রায়গঞ্জের বিডিও (BDO)।

ধবধবে সাদা চাল। তবে আগুনের তাপে আনতেই পুড়ে কালো হয়ে যাচ্ছে। বেরোচ্ছে প্লাস্টিক পোড়া গন্ধ। মিড ডে মিলের চালে ভেজাল মেশানোর অভিযোগ উঠল উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। দীর্ঘ দু’বছর ধরে বন্ধ স্কুল। তবে  চালু রয়েছে স্কুলে স্কুলে মিড ডে মিল পরিষেবা। রান্না করা খাবারের বদলে কোভিড বিধি মেনে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হচ্ছে অভিভাবকদের হাতে। এবার সেই চালেই ভেজাল মেশানোর অভিযোগ উঠল রায়গঞ্জে।

 

সেরা শিরোনাম

Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget