এক্সপ্লোর

Jagadhatri Puja 2021: কনটেনমেন্ট জোনে পরিণত ১৬টি ওয়ার্ড, দুশ্চিন্তায় চন্দননগরের জগদ্ধাত্রী পুজো উদ্যোক্তারা

ওই ১৬টি ওয়ার্ড মিলিয়ে অনেকগুলি জগদ্ধাত্রী পুজো হয়...

অর্ণব মুখোপাধ্যায় ও সৌরভ বন্দ্যোপাধ্যায়, চন্দননগর: পুরোদস্তুর উৎসবের মরসুম চলছে। দুর্গাপুজো মিটেছে। এবার সামনে কালীপুজো। তারপরই জগদ্ধাত্রী পুজো। আর জগদ্ধাত্রী পুজো মানেই চন্দননগর। 

কিন্তু দুর্গাপুজো কাটতেই যেভাবে রাজ্যে করোনার সংক্রমণ গতি পেয়েছে, তাতে উদ্বেগ বাড়ছে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর উদ্যোক্তাদের।চন্দননগর পুর-প্রশাসন সূত্রের খবর, ইতিমধ্যেই ১৬টি ওয়ার্ডকে কনটেনমেন্ট জোনে পরিণত করা হয়েছে। চন্দননগরের ওই ১৬টি ওয়ার্ড মিলিয়ে অনেকগুলি জগদ্ধাত্রী পুজো হয়। পরিবর্তিত পরিস্থিতিতে সেখানকার পুজো উদ্যোক্তারা চরম দুশ্চিন্তায় পড়েছেন। 

চন্দননগরের জ্যোতির মোড়ের জগদ্ধাত্রী পুজো যেখানে হয়, সেটা পড়ছে কনটেনমেন্ট জোনের মধ্যে। গতবার করোনা আবহে ঘটে পুজো হয়েছিল চন্দননগরের আরেক ঐতিহ্যশালী বাগবাজারে। কিন্তু, এবার তাদের পুজোয় তৈরি হয়েছে প্রতিমা। সাজানো হচ্ছে মণ্ডপ। 

সামগ্রিকভাবে চন্দননগর ও ভদ্রেশ্বর মিলিয়ে জগদ্ধাত্রী পুজো হয় ১৭১টি। এর মধ্যে ১২৯টি পুজো চন্দননগরের চন্দননগরের ১৮টি ঘাটে হয় বিসর্জন।এখন কলকাতায় দুর্গাপুজোর ভিড় এবং তার পরবর্তী করোনা এফেক্ট দেখে, চন্দনগরের পুজো উদ্যোক্তা থেকে পুর-প্রশাসন প্রত্যেকেই চিন্তিত।

আরও পড়ুন: উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যের করোনা সংক্রমণ, একদিনে আক্রান্ত ৯৮৯, মৃত ১০

চন্দননগরের পুর-প্রশাসক স্বপন কুণ্ডু বলেন, রাজ্য যা নির্দেশ দিচ্ছে, হাইকোর্ট যা বলছে, তা মেনেই হবে, কনটেনমেন্ট জোনগুলি আছে, তেমনই মাইক্রো কনটেনমেন্ট জোন আছে, পুলিশ এবং পুরসভা নজরদারি চালাচ্ছি, প্রচার করছি। 

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা বিশ্ব-বিখ্যাত। জগদ্ধাত্রী বিসর্জন ও আলোর উৎসব চাক্ষুষ করতে লক্ষাধিক মানুষের ভিড় হয় চন্দননগরে।কিন্তু, এবার পরিবর্তিত পরিস্থিতিতে চন্দননগরের কেন্দ্রীয় পুজো কমিটি কোনও শোভাযাত্রা না করার সিদ্ধান্ত নিয়েছে।

কমিটির এক সদস্য বলেন, আমরা প্রত্যেকটা মণ্ডপের সামনে আলোর ডিসপ্লে হবে, রাস্তায় রাস্তায় আলো থাকবে। তার ওপর প্রতিযোগিতা হবে। তবে শোভাযাত্রা হবে না। দিনের বেলায় আলো থাকতে থাকতে বিসর্জন হবে। ৩ দিক খোলা মণ্ডপ হবে। মণ্ডপের ভিতরে ঢুকতে হবে, এমন থিম যেন না করা হয়।

আরও পড়ুন: মাইকে চলছে সতর্কতামূলক প্রচার, কনটেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত উত্তরপাড়া পুরসভার ৭টি ওয়ার্ড

জগদ্ধাত্রী পুজোর আগে করোনা বিধির কড়াকড়ির ছবি ধরা পড়েছে চন্দননগরের স্ট্র্যান্ড ঘাটে। জগদ্ধাত্রী পুজো নিয়ে চন্দননগরের রবীন্দ্রভবনে এদিন উদ্যোক্তাদের নিয়ে বৈঠক করে প্রশাসন। নির্দেশ দেওয়া হয়, রাজ্য সরকারের কোভিড বিধি মেনেই পুজো করতে হবে।

সংক্রমণ প্রতিরোধে পুজো উদ্যোক্তা থেকে প্রশাসন - সকলেরই দায়িত্ব আছে। সমান দায়িত্ব পালন করতে হবে সাধারণ মানুষকেও। বারবার সতর্ক করছেন চিকিৎসকরা।  তাঁদের মতে, দুর্গপুজোর ভিড় দায়ী। লাগামহীনভাবে মানুষ যা করেছে, তারজন্যই এই ফল। অবিলম্বে এই উদ্যোগ থেকে দূরে থাকতে হবে। সামনে আরও কয়েকটা উত্‍সব রয়েছে। না হলে পরিস্থিতি আরও খারাপ হবে।

১১ নভেম্বর চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর সপ্তমী। বিসর্জন হবে ১৪ ও ১৫ নভেম্বর - দু’দিন ধরে।

সেরা শিরোনাম

West Bengal News Live: কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
Calcutta High Court: হুগলিতে শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনায় ফাঁসির সাজা বহাল রইল, তবে আগামী ৩ মাস কার্যকর করা যাবে না
হুগলিতে শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনায় ফাঁসির সাজা বহাল রইল, তবে আগামী ৩ মাস কার্যকর করা যাবে না
News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
Kali Puja 2026: মানত করলে হাতে নাতে ফল পান ভক্তরা, নেই কোনও কাঠামো, বছরের পর বছর ঘটেই পুজিত হচ্ছেন 'নাচিনডাঙ্গা মা'
মানত করলে হাতে নাতে ফল পান ভক্তরা, নেই কোনও কাঠামো, বছরের পর বছর ঘটেই পুজিত হচ্ছেন 'নাচিনডাঙ্গা মা'

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget