এক্সপ্লোর

Express Train Fire: গুড়াপ স্টেশনে চলন্ত ট্রেনে আগুন, আতঙ্কে কাঁটা যাত্রীরা

Train Fire in Gurap: ট্রেনের ইঞ্জিন থেকে গলগল করে বেরোচ্ছে ধোঁয়া! যা ছড়িয়ে পড়ে পাশের কামরাতেও। বিপদ বুঝে ট্রেন দাঁড় করিয়ে দেন চালক।

প্রকাশ সিনহা ও সুনীত হালদার, কলকাতা: হুগলির গুড়াপ স্টেশনে চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন। যার জেরে যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। পরে রেলের কর্মীরাই নিয়ন্ত্রণে আনেন আগুন। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লাগতে পারে। 

গন্তব্যের উদ্দেশে ছুটে চলেছে ট্রেন। হঠাৎই বিপত্তি। ট্রেনের ইঞ্জিন থেকে গলগল করে বেরোচ্ছে ধোঁয়া! যা ছড়িয়ে পড়ে পাশের কামরাতেও। বিপদ বুঝে ট্রেন দাঁড় করিয়ে দিলেন চালক। চারপাশে কালো ধোঁয়া দেখে আতঙ্কে ট্রেন থেকে হুড়মুড়িয়ে নেমে পড়েন বহু যাত্রীও।

সময় তখন সকাল ৬টা বাজে-বাজে। ডাউন রাজেন্দ্রনগর-হাওড়া এক্সপ্রেসের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের জেরে তখন রীতিমতো শোরগোল পড়ে গেছে হুগলির গুড়াপ স্টেশনে। খবর পেয়ে ছুটে আসেন রেলকর্মীরাও। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তাঁরাই। এরপর ইঞ্জিন বদল করে আধঘণ্টা পর ফের হাওড়ার উদ্দেশে রওনা দেয় ডাউন রাজেন্দ্রনগর-হাওড়া এক্সপ্রেস। এরপর হাঁফ ছেড়ে বাঁচেন সকলে। এবিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, ট্রেনের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লাগতে পারে। তবে কী কারণে অগ্নিকাণ্ড ঘটল তা তদন্ত করে দেখা হবে।

আরও পড়ুন, গরুদের জন্য বিনামূল্যে ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্স পরিষেবা দেবে উত্তরপ্রদেশ, খোলা হচ্ছে কল সেন্টার

এদিকে, দমদমে (Dumdum) স্থায়ী ভাবে ম্যানহোল (Manhole) মেরামত করল পূর্ত দফতর (PWD)। ঢেকে দেওয়া হয়েছে ঘাতক ম্যানহোলটি। শুক্রবার রাতে ওই ম্যান হোলে পড়েই মৃত্যু হয় অটোচালক (Auto Driver) রঞ্জন সাহার (Ranjan Saha)।     

 দমদমে খোলা ম্যানহোলে পড়ে, মর্মান্তিক মৃত্যু হয় এক ব্যক্তির।  মৃত রঞ্জন সাহা পেশায় অটোচালক ছিলেন। দক্ষিণ দমদম পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের বেদিয়াপাড়ায় থাকতেন তিনি। শুক্রবার রাতে মালিকের বাড়িতে অটো রেখে ফিরছিলেন রঞ্জন। পরিবারের দাবি, ফুটপাথ ধরে হেঁটে আসার সময়, সেভেন ট্যাঙ্কসের কাছে, ফুটপাথে খোলা ম্যানহোলে পড়ে যান তিনি। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে, আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে (R G Kar Medical College) নিয়ে গেলে, সেখানেই মৃত্যু হয় ৫১ বছরের রঞ্জন সাহার।      

 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: বেহাল শিক্ষা থেকে মূল্যবৃদ্ধি, গণ-আন্দোলনে ফের উত্তাল প্যারিস, জার্মানি, ইটালিতেও বিক্ষোভ
বেহাল শিক্ষা থেকে মূল্যবৃদ্ধি, গণ-আন্দোলনে ফের উত্তাল প্যারিস, জার্মানি, ইটালিতেও বিক্ষোভ
Hooghly News: উত্তরপাড়ায় বালি চুরির পর্দাফাঁস, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযান, হাতেনাতে গ্রেফতার ২
উত্তরপাড়ায় বালি চুরির পর্দাফাঁস, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযান, হাতেনাতে গ্রেফতার ২
West Bengal News Live Updates: চোরবাগানে ঘোষক ছিলেন একজনই, দাবি লালবাজারের, কুশল নিজেই ঘোষণা করেন, নাকি কেউ নির্দেশ দিয়েছিল?
চোরবাগানে ঘোষক ছিলেন একজনই, দাবি লালবাজারের, কুশল নিজেই ঘোষণা করেন, নাকি কেউ নির্দেশ দিয়েছিল?
West Bengal News Live: চোরবাগানে ভিড়ের চাপে কারও পাঁজর ভেঙে ফেটে গেছিল ফুসফুস, ময়নাতদন্তে শিউড়ে ওঠা তথ্য
চোরবাগানে ভিড়ের চাপে কারও পাঁজর ভেঙে ফেটে গেছিল ফুসফুস, ময়নাতদন্তে শিউড়ে ওঠা তথ্য

ভিডিও

Delhi Protest: রামলীলা ময়দানে হাজার হাজার মানুষের ঢল, কেন্দ্রকে তীব্র আক্রমণে জন ব্রিট্টাস
Suvendu Adhikari:
J P Nadda: রামলীলা ময়দানে বিরোধীদের মেগা সমাবেশ, INDI-জোটকে তীব্র নিশানা জে পি নাড্ডার। Congress
INDI Alliance।জ্ঞানেশকাণ্ডে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে হাজির রাহুল গান্ধী। Rahul Gandhi।Congress
Sujan Chakraborty:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget