এক্সপ্লোর

Hooghly Mill Shutdown: হুগলিতে ফের বন্ধ জুটমিল, কর্মহীন ৪ হাজারের বেশি শ্রমিক; রাজ্য সরকারকে নিশানা শুভেন্দুর

এবার ঝাঁপ পড়ল চাঁপদানির নর্থব্রুক জুটমিলে। সোমবার রাতে কাজে যোগ দিতে গিয়ে কারখানার গেটের সামনে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস দেখেন শ্রমিকরা।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: নতুন বছর পড়তে না পড়তে পরপর কারখানায় তালা। এবার বন্ধ হল হুগলির চাঁপদানির নর্থব্রুক জুটমিল। একের পর এক কারখানা বন্ধ হতেই রাজ্য সরকারকে বিঁধে ট্যুইট করেছেন শুভেন্দু অধিকারী। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।

নতুন বছরের প্রথম দিনই বন্ধ হয়েছিল হুগলির চন্দননগরের গোন্দলপাড়া জুটমিল।দু’দিন আগে বন্ধ হয় ডানকুনির সোনা বিস্কুট ফ্যাক্টরি। এবার ঝাঁপ পড়ল চাঁপদানির নর্থব্রুক জুটমিলে। সোমবার রাতে কাজে যোগ দিতে গিয়ে কারখানার গেটের সামনে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস দেখেন শ্রমিকরা। রাতারাতি কর্মহীন হয়ে পড়লেন চার হাজারের বেশি শ্রমিক।                                                 

আচমকা কারখানা বন্ধ হওয়ায় রাজ্যের দিকেই অভিযোগের আঙুল তুলেছে গেরুয়া শিবির। পাল্টা জবাব দিয়েছে শাসক পক্ষও। গত বছরের মাঝামাঝি সময় থেকেই হুগলি শিল্পাঞ্চলের একটার পর একটা জুটমিলে তালা ঝুলছে। রিষড়ার ওয়েলিংটন জুটমিল, শ্রীরামপুরের ইন্ডিয়া জুটমিল এবং ভদ্রেশ্বরের শ্যামনগর জুটমিল বন্ধ হওয়ায় কাজ হারিয়েছেন হাজার হাজার শ্রমিক।                                                           

আরও পড়ুন, বর্ধমানে টানা ৭ দিন বন্ধ হোটেল, চায়ের দোকান, কাল থেকেই নতুন বিধিনিষেধ কার্যকর

এবার সেই তালিকায় জুড়ল নর্থব্রুক জুটমিলের নাম। আর এই অবস্থায় বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ট্যুইটে লিখেছেন, রাজ্যে শিল্পায়নের কী দশা, তা চলতি বছরের প্রথম দশদিনেই স্পষ্ট। সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস ঝুলেছে চন্দননগরের গোন্দলপাড়া জুটমিল, নৈহাটি জুটমিল ও ডানকুনির সোনা বিস্কুট কারখানায়। 

প্রত্যুত্তর দিতে দেরি করেনি তৃণমূলও। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পাল্টা দাবি, কেন্দ্রীয় সরকারের নীতির জন্যই জুটমিলগুলি বন্ধ হচ্ছে। এর জন্য রাজ্য সরকার দায়ী নয়। আমরাই জুটমিল খোলার চেষ্টা করছি। এটা নিয়ে রাজনীতি করছে বিজেপি। এদিকে, কারখানা খোলার দাবিতে মঙ্গলবার বিক্ষোভ দেখান ভদ্রেশ্বরের শ্যামনগর জুটমিলের কর্মহীন শ্রমিকরা।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
Chinese Manja Kite Strings: লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
Hooghly News: মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget