এক্সপ্লোর

Burdwan: বর্ধমানে টানা ৭ দিন বন্ধ হোটেল, চায়ের দোকান, কাল থেকেই নতুন বিধিনিষেধ কার্যকর

Burdwan Corona Guidelines: মিষ্টির দোকান খোলা থাকবে সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত। কাল থেকেই নতুন বিধিনিষেধ কার্যকর।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: করোনা সংক্রমণ রুখতে একাধিক পুর এলাকায় কড়া বিধিনিষেধ জারি করা হয়েছে। বর্ধমানে টানা ৭ দিন বন্ধ হোটেল, ফাস্টফুড, চায়ের দোকান। বৃহস্পতিবার ও রবিবার বন্ধ থাকবে সব দোকান, এমনটাই জানান হয়েছে। মিষ্টির দোকান খোলা থাকবে সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত। কাল থেকেই নতুন বিধিনিষেধ কার্যকর। এদিকে, নৈহাটিতেও সোম ও শুক্রবার দোকান-বাজার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে, উত্তর ২৪ পরগনায় বেলাগাম করোনা সংক্রমণের শৃঙ্খল ভাঙতে, সপ্তাহের নির্দিষ্ট কয়েকটা দিন বাজার বন্ধ রাখাতেই জোর দিচ্ছে প্রশাসন। সেইমতো চলছে পুলিশি নজরদারি। মাস্ক না পরে বাইরে বেরোলে চলছে ধরপাকড়। সংক্রমণ রুখতে দক্ষিণ ২৪ পরগনার রাজপুর-সোনারপুর পুর এলাকায় আজও বন্ধ বাজার। কিন্তু তা সত্ত্বেও পথ চলতি অনেক মানুষই অসচেতন। স্বাস্থ্যবিধি মানার বালাই নেই। সবাইকে সচেতন করতে এদিনও প্রচারাভিযান চালায় পুলিশ ও পুরসভা।

কোথাও করোনা বিধি নিয়ে অভিযানে নামল পুলিশ! কোথাও প্রশাসনের অনুপস্থিতিতে মানুষকে সচেতন করতে এগিয়ে এল বাজার কমিটি। আজ দিনভর পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে দেখা গেল এরকমই একাধিক ছবি। এদিকে কাল থেকে জেলা জুড়ে শুরু হচ্ছে ১০টি মাইক্রো কনটেনমেন্ট জোন।

করোনা যোদ্ধারাই সংক্রমিত! নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে অনির্দিষ্টকালের জন্য বন্ধ স্পেশাল আউটডোর। করোনার হানা কল্যাণী কলেজ অফ মেডিসিন ও জেএনএম হাসপাতালেও। সেখানকার শতাধিক চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত। মালদার ইংরেজবাজারের ৮টি ওয়ার্ডে চালু হয়েছে মাইক্রো কনটেনমেন্ট জোন। 

বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে চিকিৎসক সহ ১৩৩ জন স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হয়েছেন। এর জেরে ব্যাহত স্বাস্থ্য পরিষেবা। চিন্তায় পড়েছেন রোগীর আত্মীয় থেকে হাসপাতাল কর্তৃপক্ষ। পুরুলিয়ার রঘুনাথপুরে মাস্ক না পরায় গ্রেফতার করা হয়েছে ২০ জনকে।

বারবার বলা সত্ত্বেও কথা শুনছে না কিছু মানুষ। তাঁদের সচেতন করতে জলপাইগুড়ি শহরে একযোগে রাস্তায় নামল পুলিশ, প্রশাসন, পুরসভা। মাস্ক না পরে বাইরে বেরনো ব্যক্তিদের করানো হল র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট। জেলা পরিষদের সহ সভাধিপতি করোনা আক্রান্ত হওয়ার পর, পুরসভার তরফে স্যানিটাইজ করা হয়েছে জেলা পরিষদ ভবন।

সেরা শিরোনাম

News Live Updates: 'বারুইপুরকাণ্ডে রাজা নামে একজনকে আড়ালের চেষ্টা চলছে, সে নাকি বিজেপি কর্মী', ভিডিও পোস্ট করে দাবি তৃণমূলের
'বারুইপুরকাণ্ডে রাজা নামে একজনকে আড়ালের চেষ্টা চলছে, সে নাকি বিজেপি কর্মী', ভিডিও পোস্ট করে দাবি তৃণমূলের
News Live Updates: নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি
নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি
Purba Bardhaman News: হোটেলে হামলা, তোলাবাজি, বাড়িতে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে গ্রেফতার রায়নার তৃণমূল নেতা
হোটেলে হামলা, তোলাবাজি, বাড়িতে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে গ্রেফতার রায়নার তৃণমূল নেতা
News Live Updates: কোন্নগরে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে বিক্ষোভ
কোন্নগরে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে বিক্ষোভ

ভিডিও

Abhishek Banerjee | ভোটে ভরাডুবির পর আরও বিপাকে পড়লেন অভিষেক, ডিজে মামলায় দ্বিতীয়বার নোটিস
Baruipur News: বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়া সায়নী ঘোষকে দেখে ‘চোর’ স্লোগান
Baruipur News | 'এক শতাংশও শিথিলতা থাকলে পুলিশের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন', জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী | Suvendu Adhikari
TMC news | শর্তসাপেক্ষে কাল 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলের অনুমতি। কী কী মানতে হবে?
Minakshi Mukherjee | মীনাক্ষীর গাড়ি লক্ষ করে ডিম! 'যত পুলিশ আছে, সব সাসপেন্ড হবে', বিস্ফোরক বামনেত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
England vs India Live: সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Birbhum News: আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
FIFA on MS Dhoni Birthday: ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Embed widget