এক্সপ্লোর

HS 2023: 'আমরা কাজ করেও গালাগাল শুনি পাবলিকের', কেন বললেন সিভিক ভলেন্টিয়ার ?

Civic volunteer at HS 2023 : উচ্চ মাধ্যমিকে ফের মানবিক মুখ সিভিক ভলেন্টিয়ারের। তবে এদিন সাহায্যের হাত বাড়িয়ে পেশাগত সার্থকতা পেলেও, কোথাও যেনও অভিমানের সুর ভেসে এল ওই সিভিক ভলেন্টিয়ারের গলায়।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: মাধ্যমিকের (Madhyamik 2023) পর এবার উচ্চ মাধ্যমিকে (HS 2023) সাহায্যের হাত এগিয়ে দিতে দেখা গেল সিভিক ভলেন্টিয়ারকে। তবে এদিন সাহায্যের হাত বাড়িয়ে পেশাগত সার্থকতা পেলেও, কোথাও যেনও অভিমানের সুর ভেসে এল ওই সিভিক ভলেন্টিয়ারের গলায়। বললেন, 'আমরা এমনিতেই কাজ করি, তারপরেও গালাগাল শুনি পাবলিকের।'

আজ থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার প্রথম দিনেই বিপত্তি বাধে উত্তরপাড়া ইউনিয়ন গার্লস স্কুলে পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থী রবীন দাস নামে এক ছাত্রের। পরীক্ষার হলে ঢোকার সময় সে লক্ষ্য করে পরীক্ষার অ্যাডমিট কার্ডটি সে ভুল করে বাড়িতে রেখে এসেছে। হিন্দমোটর ভুপেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ছাত্র রবীন দাসের বাড়ি হিন্দমোটর নন্দন কাননে।

এদিকে পরীক্ষায় অংশ যদি নিতে না পারে, এই ভাবতেই, কান্নাকাটি শুরু করে দেয় ওই ছাত্রটি । ঘটনার খবর পেয়েই তার বাড়ির ঠিকানা তার থেকে জেনে বাইক নিয়ে তার এডমিট কার্ড এনে দিতে বাইক নিয়ে ছুটে যান স্কুলের সামনে ট্রাফিকের ট্রাফিকে কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার আমিক ঘোষ। অ্যাডমিট কার্ডটি সঠিক সময় তাঁর বাড়ি থেকে নিয়ে এসে ছাত্রের হাতে পৌঁছে দেয় ওই সিভিক ভলেন্টিয়ার। সিভিক ভলেন্টিয়ারের উদ্যোগে বেশ খুশি ছাত্র-ছাত্রীদের পাশাপাশি অভিভাবকেরাও।

প্রসঙ্গত, রাজ্যের মাধ্যমিক হোক কিংবা উচ্চ মাধ্যমিক, সকল পরীক্ষাতেই পুলিশকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে দেখা গিয়েছে। কোথাও অ্য়াডিমিট পৌঁছে দেওয়া, কোথাও আবার পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীকে নির্দিষ্ট সময়ে পৌঁছে দেওয়ার ঘটনা ঘটেছে। আর এবার ফের তেমনই এক মানবিক মুখ দেখা গিয়েছে হুগলি জেলায়। এই সাহায্যের হাত বাড়িয়ে দিতে পেরে একগাল হাসি ওই সিভিক ভলেন্টিয়ারের।

তিনি সাংবাদিককে জানিয়েছেন, আমি ডিউটি করছিলাম, তখনই ওই পরীক্ষার্থী আসেন। এদিকে অ্যাডমিট আনতে ভুলে যাওয়ায় কান্নাকাটি শুরু করেন ওই পরীক্ষার্থী।  এরপর ওই পরীক্ষার্থীর বাড়ির ঠিকানা জেনে নিয়ে ,  অ্যাডমিট কার্ড আনতে হিন্দমোটর নন্দন কাননে পৌঁছে যান। এবং নির্দিষ্ট সময়ের আগেই পরীক্ষার্থীর হাতে অ্যাডমিট কার্ড পৌঁছে দেন তিনি। এবং পরীক্ষা দিতে পারেন ওই পরীক্ষার্থী। স্বাভাবিকভাবেই সিভিক ভলেন্টিয়ারের মানবিক মুখ দেখতে পায় হুগলিবাসী। কিন্তু কোথাও যেনও বিষাদের সুর শোনা যায় তার গলায়।

আরও পড়ুন, 'পিসি-ভাইপোকে গ্যারাজ করব', নন্দীগ্রাম দিবসে হুঁশিয়ারি শুভেন্দুর

প্রসঙ্গত, রাজ্যের একাধিক ঘটনায় কাঠগড়ায় দাড়াতে হয়েছে সিভিক ভলেন্টিয়ারদেকে। অভিযোগের আঙুল তুলে খতিয়ে দেখার আগেই অপদস্ত হওয়ার একাধিক উদাহরণ রয়েছে। আর সেই কথাকে সামনে রেখেই ওই সিভিক ভলেন্টিয়ার আরও বলেন, 'আমার ভালই লাগছে এই কাজটি করতে পেরে। আমরা এমনিতেই কাজ করি, তারপরেও গালাগাল শুনি পাবলিকের। খারাপ কথা বলে পাবলিক, যদিও সেটা বলতেই পারে, তবে আমরা কি কাজ করি, না করি তা জানি', বলে কথা শেষ করেন তিনি। 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget