এক্সপ্লোর

Suvendu Adhikari: 'পিসি-ভাইপোকে গ্যারাজ করব', নন্দীগ্রাম দিবসে হুঁশিয়ারি শুভেন্দুর

Suvendu Attacks Mamata Abhishek: 'আগামী বছর ভাইপো ভিতরে থাকবে', নন্দীগ্রাম দিবসে চ্যালেঞ্জ ছুঁড়লেন শুভেন্দু অধিকারী।

পূর্ব মেদিনীপুর: নন্দীগ্রামে দিবসে অধিকারী পাড়ায় একদিকে কীর্তন, এবং অপরপাশে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা। আর তারই মাঝে শহিদ দিবস পালন করলেন  শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। নাম না করেই এদিন তীব্র আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা। হুঁশিয়ারি দিয়ে বললেন, 'সিপিএমকে সাফ করেছি,পিসি ভাইপোকেও গ্যারাজ করব।'

'এখানে সবার অধিকার আছে'

এদিন তিনি বলেন, 'নন্দীগ্রামের আন্দোলন কোনও নির্দিষ্ট নেতানেত্রীর আন্দোলন ছিল না। এই আন্দোলন ছিল জনগণের। তৃণমূল  এই এলাকা, শহিদ দিবস দখল করার চেষ্টা করেছিল।' তিনি আরও বলেন, 'এখানে সবার অধিকার আছে। সব রাজনৈতিক দলের আছে। সব মানুষের আছে। কী এমন যুদ্ধ এখানে, কেন্দ্রীয় বাহিনী, হাইকোর্ট, সাজোসাজো রব, যুদ্ধ হবে ? মানুষ খেতে পায় না, চাকরি পায় না । এই গ্রামের ১০০ ছেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কর্ণাটকে গুজরাতে গিয়ে, না খেয়ে ফ্লাইওভারের নিচে রাত কাটায় পরিযায়ী শ্রমিক।'

'সিপিএমকে সাফ করেছি,পিসি ভাইপোকেও গ্যারাজ করব'

তিনি আরও বলেন, 'পশ্চিমবঙ্গের গণতন্ত্র ধ্বংস। এমনিতেও ঘরে ঢুকিয়ে দিয়েছি। বাকি যা আছে , সাফ করব। শহিদ বেদিকে সামনে রেখে বলে গেলাম, সিপিএমকে সাফ করেছি, এবার পিসি ভাইপোকেও একেবারে গ্যারাজ করব। আগামী বছর দেখা হবে, ভাইপো বাইরে থাকবে নাকি ভিতরে থাকবে ? ২০২৪ সালের ১৪ মার্চ দেখা হবে। যারা যা যা করছে চন্দ্রগুপ্তর ডাইরিতে লেখা থাকল। লক্ষণ শেঠদের অবস্থা যা হয়েছে, আপনাদের অবস্থাও ভবিষ্যতে তাই হবে', গোকুলনগরে শহিদ দিবস পালন করে হুঙ্কার শুভেন্দুর। 

কেন এই নন্দীগ্রাম দিবস ?

১৬ বছর আগে ২০০৭ সালের ১৪ মার্চই রক্ত ঝরেছিল নন্দীগ্রামে চলে গেছিল ১৪টি নিরীহ প্রাণ। আর সেই শহিদ দিবস পালন ঘিরেই গতবছর নন্দীগ্রামে ফের তুলকালাম বেধেছিল।  শুভেন্দুর ( Suvendu Adhikari ) সভায় প্রথমটায় অনুমতি মেলেনি। পুলিশের বিরুদ্ধে অনুমতি না দেওয়ার অভিযোগ উঠেছিল। এর পর সেই অভিযোগকে সামনে রেখে হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি। যদিও শেষঅবধি সমাধান মেলে। 

আরও পড়ুন, পঞ্চায়েত ভোটের আগে ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী

 প্রসঙ্গে বারবার নন্দীগ্রাম

একুশের বিধানসভার এই নন্দীগ্রামই ছিল অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র। তাই এই ইস্যুকে সামনে রেখেই এগিয়েছিল রাজনৈতিক দল গুলি। যদিও নন্দীগ্রামে অন্যতম মাস্টারস্ট্রোক দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কার এই কেন্দ্র থেকেই ভোটে দাড়িয়েছিলেন শুভেন্দু অধিকারীর বিপরীত মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও শেষ অবধি বিপুল ভোটে তৃণমূলের জয় এলেও, নন্দীগ্রাম বড় ঝড় তোলে। যদিও মুখ্যমন্ত্রী পদ পেতে ফের বরাবরের ভবানীপুর কেন্দ্রেই বিপুল ভোটের ব্যবধানে জয় আনেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : সৌগত রায়ের গাড়িতে হামলা, কালো পতাকা, চোর চোর স্লোগান বিজেপির
সৌগত রায়ের গাড়িতে হামলা, কালো পতাকা, চোর চোর স্লোগান বিজেপির
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget